ভোটের কালির দাগ মোছার আগেই দেশের মানুষ সুফল পেতে শুরু করেছে- আইনমন্ত্রী আসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, ভোটের কালির দাগ হাত থেকে মোছার আগেই কৃষকের ১৫ শ কোটি কাটার ঋণ মৌকুপ করা হয়েছে। দেশের মানুষের জন্য চৌদ্দকোটি ফ্যামিলী কার্ড দেওয়া সহ মসজিদের ইমাম, মন্দিরের পূরহীতদের সন্মানী দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে (১৬ মার্চ) কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা – হাশিমপুর খালের উৎস্য মূখ থেকে তিন কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
“মামলা জটে দেশের সাধারণ মানুষ জর্জায়াতিত” সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সংশ্লিষ্ট ভুক্তভোগী, বিচারবিভাগ সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে কার্যকারী যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাবো। চেষ্টা করবো সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করার। অযৌক্তিকভাবে যেসমস্ত বিচারক আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
গণভোট, এনসিপি ও জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘প্রথমত এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছেন। আমরা পার্লামেন্টে এর জবাব দিব। উনাদের এই অভিযোগটা সঠিক নয়। আমরা, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সাথে নিয়ে, জুলাই আলোকের পথ ধরেই আমরা হেঁটে যাব। আমরা কোনো ইমোশনের জায়গায় নাই। আমরা ইমোশন এবং আইন দুইটাকে একসাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রæতি হিসেবে আগামী ৫ বছরের ২০ হাজার কিলোমিটার খাল, নদী-নালা খনন পুনঃ খনন প্রকল্পের মাধ্যমে নদীতে নাব্যতা আনবো। ফসলের উৎপাদন বাড়াবো। পরিবেশের উন্নতি করব। মানুষের স্বনির্ভরতা আনবো ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করব। আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। যে কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ফাঁকা বুলি দেয়না। বিএনপি মিথ্যা প্রতিশ্রæতি দেয়না।
আইনমন্ত্রী দলীয় কর্মীদের উদ্যেশ্যে বলেন, নির্বাচনে দলের সাথে যারা বিশ্বাস ঘাতকতা করেছেন। তাদের আমল নামা তৈরী হচ্ছে। চাঁদা বাজি টেন্ডার বাজদের দায়ভার দল নেবেনা। আবার বাসায় আরামে ঘুমতে পারবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধূরী, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্দা আলাউদ্দিন খান, সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন জানান, সারা দেশব্যাপী নদ, নদী, নালা, খাল, জলধারা খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় খোকসার মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। খালটির উৎস্য মুখ দ্বীপচর ব্রিজ থেকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মোড়াগাছা বাজার সুইচ গেট পর্যন্ত তিন কিলোমিটার খনন করা হবে। বাঁকী ৪ কিলোমিটারের মত পরে পুনখনন করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।






