স্টাফ রিপোর্টার
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন করা হয়।
প্রয়াত রফিকুল ইসলাম রফিক খোকসা থানা পাড়ার মৃত ডাঃ ইয়াসিন আলী শেখের তৃতীয় পুত্র। তিনি ডাঃ শেখ আব্দুল মান্নানের ছোট ভাই।
বুধবার সন্ধ্যায় রফিকুল ইসলাম রফিক ও অপর আরহী নাহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে রাজবাড়ী থেকে খোকসায় ফির ছিলেন। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কাজীপাড়া মুরগির ফার্ম এলাকায় পৌছালে পাশ্বরাস্তা থেকে উঠে আসা একটি দ্রæতগতির মোটরসাইকেল রফিকের মোটরসাইকেলের উপর আছড়ে পড়ে। ঘটনা স্থলেই রফিকুল ইসলাম মারা যান। তার সাথে থাকা অপর আরহী আহত হন।
বৃধবার দিনগত গভীর রাতে রফিকুল ইসলাম রফিকের মৃতদেহ তার থানা পাড়ার বাড়িতে আনা হলে শোকাহত মানুষের ঢল নামে।
বাচিক শিল্পী রফিকুল ইসলাম ব্যক্তি জীবনে দুই কন্যা সন্তানের বাবা। সে খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাস, খোকসা যুব সংঘ ও পাঠাগারের সদস্য ছিলেন। তিনি সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন।
রফিকুল ইসলাম রফিকের মৃত্যুতে সাপ্তাহিক দ্রোহ পরিবার, উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাস ও খোকসা যুব সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।






