কুষ্টিয়া প্রতিনিধি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদের জুম্মার নামাজের খুতবার আগে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন,”এখন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন জামায়াত ইসলামী বিদ্বেষী, চরমোনাই পীরের বিদ্বেষী না, উনি ইসলাম বিদ্বেষী। উনার বক্তব্য কালকে দেখেছেন? এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে, আপনি তাদেরকে জিজ্ঞেসা করেন তারা ইসলাম বিদ্বেষী কি না। তারা ধর্ম বিদ্বেষী কি না।”
আমির হামজা বলেন,”এরআগে তারেক রহমানের যে সমস্ত নামগুলো বাংলাদেশ ছড়ানো, বিশ্বের মানুষ জানে উনারে খাম্বা বলে ডাকে উনার কারণে না। এই টুকুর কারণে। উনারে যে খাম্বা বলে ডাকা হয় কারণ এই টুকুর কারণে। এই জায়গাটায় এর আগেও উনি মন্ত্রী ছিল।”
আমির হামজা আরও বলেন,”উনি এই সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব পেলে কি হয় হাহাকার লাগে আপনি এখন এই যে মজমপুরের তেল পাম্পে যান। বিআরবি কেবলের তেল পাম্পে যান, মন্ডল ফিলিং স্টেশনে যান। কি অবস্থা দেখেনতো কি হাহাকার চলছে। “
এই সংসদ সদস্য বলেন,”আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম ৫ লিটারের বেশি তেল দেয় না জেনেরেটর চালাতে। অথচো বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল চালাতে। কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন। এই সমস্ত অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা দেশের মানুষের প্রতি দরদ রাখে এরকম মানুষকে যদি সিরিয়াল আকারে বসানো যেত এই হাহাকারটা লাগতো না। এর আগেই তো সে পরীক্ষিত ছিল।”



