Home breaking news খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

0
7

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে উপজেলা সদরের খোকসা জানিপুর বাজারের প্রধান সড়কের ফিরোজা সুপার মার্কেটে এ অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।

মার্কেটের মিলোন কসমেটিক্স ও শেখ গার্মেন্টেসে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান জানান, এটি তাদের রুটিন অভিযান। পরবর্তী নিদেশ না পাওয়া পর্যন্ত সরকার নির্দ্ধারিত সময়ের পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হলে অভিযান অব্যহত থাকবে।