জ্বালানী তেলের কৃত্রিম সংকটে দেশের মানুষ দিশেহারা হয়ে উঠেছিলো। সরকারের রেশনিং পদ্ধতিতে প্রায় দুই মাস ধরে চললো এ সংকট। ওই সময় রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে জ্বালানী তেল সংগ্রহ করতে হয়েছে। দু’সপ্তাহ পর সেই চিত্র পাল্টে গেছে। এখন মুদিদোকান থেকে শুরু করে পথের ধারে খোলা আকাশের নিচে থরে থরে পেট্রোলের ভরা বতল সাজিয়ে বিক্রি করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা-একতারপুর সড়কের কমলাপুর থেকে ছবিটি তোলা।






