স্টাফ রিপোর্টার
পদ্মা চরের মানুষ এখনো বাঁশের কঞ্চিতে দাগ কেঁটে গরু-মহিষের দুধ বেচা-কেনা করেন। এই কঞ্চিকে তারা হিসাবের খাতা নাম দিয়েছেন। মহজনের কাছ থেকে দাদনের লাখ টাকাও নিয়ে থাকেন একই কঞ্চিতে দাগ কেটে। চরের কৃষকরা শতশত বছর ধরে কঞ্চিতে দাগ কেটে মহাজনের সাথে ব্যবসা করছেন, কখনো তাদের হিসেবে গড়মিল হয় না।
কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর কণ্ঠগজরা চর। উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার উত্তর পূর্ব কোনের পদ্মা নদীর বিশাল চরের একাংশ। কৃষক আকব্বর আলীর বাড়ির উত্তর দিকের ঘড় ছুয়ে গেছে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর ভবানীপুর। এই চরে খোকসা অংশে প্রায় ২শতাধিক পরিবার বাস করে। তারা সবাই কৃষক। প্রতিবছর এ চর থেকে কয়েক কোটি টাকার দুধ বিক্রি হয়। এর পুরোটারই হিসার রাখা হয় বাঁশের কঞ্চিতে দাগ কেটে। প্রতিটি গাভীর জন্য রয়েছে শত বছরের পুরাতন পদ্ধতির বাঁশের কঞ্চির স্কেল। হাজার হাজার কেজি দুধের মূল্য পরিশোধ করা হয় এই দাগ দেখে। জাতীয় অর্থনীতিতে অবদন রাখ এই চর মানুষদের জন্য এক ইঞ্চিও পাকা রাস্তা নেই। বর্ষায় মাটির রাস্তা গুলো পানিমগ্ন হয়ে যায়। এ সময় কোথাও নৌকা আবার পায়ে হেঁটে দুধসহ কৃষিপন্য বাজার জাত করা হয়। প্রতিটি বাড়িতেই ১৫টি থেকে শুরু করে দুই/তিন শ পর্যন্ত গরু পালন করা হয়। সকাল হলেই দুধ নিতে আসা ঘোষ ও ব্যবসায়ীদের হাক-ডাক শুরু হয়। কৃষক কৃষানীরাও দুধ বিক্রি নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন। এ ব্যস্ততা চলে বেলা ১০টা পর্যন্ত।
কণ্ঠগজরা চরের সব থেকে বেশী গরু পালন কারেন আমজাদ শেখ ও আহম্মদ আলী। তাদের পালে ২/৩শ করে গরু রয়েছে। যার অধিকাংশই দুগ্ধজাত গাভী। এই চরের কৃষক আকব্বর আলী অস্ট্রেলিয়ান জাতারে চারটি গাভী পালন করেন। তার প্রতিবেশী সুরুজ মোল্লাও চারটি গাভী পালন করেন। প্রতিদিন তারা প্রত্যেকেই ৫০ কেজি করে দুধ বিক্রি করেন। তারাও দুধের হিসার ও মহাজনের থেকে নেওয়া দাদনের টাকা পরিশোধ করেন কঞ্চিতে দাগ কাটার চিরাচরিত প্রথায়।
শুক্রবার তখন ঘড়ির কাটা বেলা ১২ টা ছুই ছুই করছে। পদ্মা নদীর কোলের ভিতরের কাঁচা রাস্তা দিয়ে আমরা তখন কণ্ঠগজরা চরের বাবলাতলা পৌচ্ছায়। তার আগেই দুধ বেচাকেনা শেষ হয়ে গেছে। গোড়া পাকা করা বাবলা গাছটির আশে পাশে কয়েকজন কৃষক বসে বিশ্রাম নিচ্ছেন। এক কোণে বসে আপন মনে বাঁশের কঞ্চির আটি বাঁধ ছিলেন মধ্যবয়সী কৃষক আকব্বর আলী। জানতে চাওয়ার সাথে সাথে তিনি সাফ জানিয়ে দিলেন এ গুলো “দুধের খাতা”। দ্বিতীয়বার প্রশ্ন করতেই তিনি বুঝিয়ে বলতে শুরু করলেন। তারা শতশত বছরের পুরাতন এই কঞ্চিতে দাগ কেটে মহজনের সাথে দুধের হিসাব ঠিক রাখেন।
কৃষক আকব্বর আলী আরও জানান, প্রতিবছর তিনি একাই দুই থেকে আড়াই লাখ টাকার দুধ বিক্রি করেন। এই কঞ্চিতেই তার হিসাব চলে। তারা বাবা-দাদারাও এই পদ্ধতিতে দুধের হিসাব রাখতেন। হিসাব নিয়ে মহাজনের সাথে তাদের কোন দিন বিরোধ হয় নি।
মুক্ত চরের রমজান শেখের ছেলে রুহুল শেখ গরুর দল চড়াচ্ছিলেন। তিনি জানান, সকালে ঘোষ আসার সাথে সাথে তারা কঞ্চি দাগ দেখে গাভী নাম ধরে ডাক দেয়। প্রতিটি গাভী এগিয়ে আসে। শুরু হয় দুধ দোয়ানোর কাজ। প্রতিদিন দুই তিন ঘন্টা দুধ দোয়ানো ওজনদেওয়া ও কঞ্চিতে দাগ দিয়ে হিসেবের কাজ করা হয়। এরপর অন্য কৃষকদের সাথে চরে গরু চরাতে বেড়িয়ে পরেন। তারাও কঞ্চির দাগ দেখে দুধের হিসাব কসেন।
আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেন, শুধু চর নয়। পদ্মা অববাহিকার গ্রাম গুলো থেকে প্রতিবছর কয়েক কোটি টাকার দুধ বিক্রি হয়। চাষী ও ব্যবসায়ীরা শতশত বছরের পুরাতন এই কঞ্চিতে দাগ কাটা পদ্ধতিতে হিসার ঠিক করেন। হিসাব নিয়ে তাদের মধ্যে কখনো ঝামেলা হয় না। আমি আপনি এই হিসাব বুঝবো না।
তিনি আরও বলেন, চরের মানুষের মূল পেশা কৃষিকাজ হলেও তাদের তার গরু পালন করেন। প্রতিটি কৃষক বছরে লাখ লাখ টাকার দুধ বিক্রি করেন। এক কাঠিতে সারা বছরে একজন কৃষক কয়েক লাখ টাকা পর্যন্ত দুধ বিক্রি করেন। দুধ বিক্রির কাঠির দাগ নিয়ে ব্যবসায়ী ও চাষীদের মধ্যে কখনোই বিরোধ হয় না। এ নিয়ে সালিশ বা দেন দরবার হতেও দেখেন নি।






