স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, লোডশেডিং বন্ধ ও এজিএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ গ্রাহকরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন|
সোমবার (২২ জুন) সকালে খোকসা বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়| উপজেলার সর্বস্তরের বিদ্যুত গ্রাহকরা এতে অংশ গ্রহন করেন| এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখের মোতালেব হোসেন, সুমন, বাচ্চু, ফাইজুল, মিন্টু প্রমুখ| বক্তারা দাবী করেন, পল্লী বিদ্যুতের খোকসা সাবজোনাল অফিসের এজিএম আব্দুল কাদের জিলানী যোগ দেওয়ার পর থেকে প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিং চালু করা হয়েছে| আগের মাসের বিলের থেকে ৫শ ভাগ পর্যন্ত বিল বৃদ্ধি হয়েছে| এ নিয়ে কথা বলতে গেলে পল্লী বিদ্যুতের ওই কর্মকর্তা গ্রাহকদের সাথে অশোভন আচরণ করেন| তিনি এক গ্রাহককে জনসম্মুখে গাঁজাখোর বলে অপমান করেছেন|
মানববন্ধন চলাকালে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় ভারি যানবাহ আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়| পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন| এ সময় আন্দোলনকারীরা উপজেলা গেটের সামনেও খোকসা-শোমসপুর সড়কে দ্বিতীয় দফায় মানববন্ধন ও অবরোধ করে|
কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির খোকসা সাবজোনাল অফিসের এজিএম আব্দুল কাদের জিলানীর সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয় তিনি ফোন রিসিভ করেনি|






