মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সীমান্তে তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)| এ নিয়ে চলতি মাসে মেহেরপুর সীমান্তে দিয়ে চতুর্থবারের মতো পুশ-ইনের চেষ্টা হলো|
শুক্রবার ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের ১৩৬ ন¤^র মেইন পিলারের কাছে ১৩৫/৭-এস কাঁটাতারের গেটে এ পুশ-ইনের ঘটনা ঘটে| তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ| তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী|
ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন|
স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় বিএসএফ ওই তিনজনকে সীমান্তের কাঁটাতারের গেট পার করে বাংলাদেশের দিকে পাঠায়| ভোরে বিজিবি ও স্থানীয়রা তাদের সীমান্ত শূন্যরেখায় বাধা দিলে তারা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেন| পরে সকাল সাড়ে ৮টার মধ্যে বিএসএফ তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়|
ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার বলেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় আছে বিজিবি| অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ও সীমান্তবাসী একসঙ্গে কাজ করছে|






