ঝিনাইদহে মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত

0
39

ঝিনাইদহ প্রতিনিধি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়|

২৬ জুন শুক্রবার সকালে স্থানীয় মানবিক ও ¯ে^চ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা’র উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়| ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া ৫ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড় শতাধিক মাদকবিরোধী মানসিকতার তরুণ ¯^তঃস্ফূর্তভাবে অংশ নেন| দৌড়টি বদরগঞ্জ ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়|

শুক্রবার সকালে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠে বেলুন উড়িয়ে এই বিশাল ম্যারাথনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মহাব্বত হোসেন টিপু|

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ˆদনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ, সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দীন আলা, পুলিশ কর্মকর্তা অশিল কুমার এবং বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল মালেক, পল্লী চিকিৎসক ফজলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রমুখ|

Share this news as a Photo Card