দ্রোহ অনলাইন ডেস্ক
খুলনা নগরীর রূপসা অব্দা এলাকায় ইতি (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা| ইতির বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে|
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে| বর্তমানে ওই কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন| আহত ইতি স্থানীয় বাসিন্দা| তার বাবার নাম জুলফিকার বলে জানা গেছে|
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ইতি ও তার বান্ধবী অব্দা রোডে দাঁড়িয়ে গল্প করছিল| এসময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা এসে ইতির পায়ে গুলি করে পালিয়ে যায়| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান|
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি| স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে| তবে এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ জানাননি|’






