গড়াই নদীতে ঝাঁপ দেওয়ার কলেজ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার

0
30

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর সংযোগ সেতু থেকে ঝাঁপ দেওয়া কলেজ শিক্ষার্থীকে দীর্ঘ তিন ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী-যদুবয়রা এলাকায় গড়াই নদীর সংযোগ সেতু থেকে তিনি নদীতে ঝাঁপ দেন।

উদ্ধার হওয়া কলেজ ছাত্রী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী এবং কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সেতুর ওপর যান ওই কলেজ ছাত্রী। এর এক পর্যায়ে তিনি সেতু থেকে গড়াই নদীতে ঝাঁপ দেন।

ছাত্রীর দুলাভাই রফিকুল ইসলাম জানান, ঘটনা জানার পর স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। দীর্ঘ তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর মুলগ্রাম এলাকায় তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে কিছুটা অসুস্থ অবস্থায় আছেন।

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। খুলনার ডুবুরি দলকেও জানানো হয়। তবে এর মধ্যেই পুলিশের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ওই শিক্ষার্থী নদীর স্রোতে ভাসতে ভাসতে কিনারায় এসে পৌঁছেন। এ সময় স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি।

ঘটনার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, “গড়াই সেতু থেকে ঝাঁপ দেওয়া কলেজ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share this news as a Photo Card