স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক এক মেম্বরকে আটক করা হয়।
খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রæপে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাত ১১টা ১৫ মিনিটে পুলিশের একটি দল মাদকদ্রব্য ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে।
অভিযানিক দলটি উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রাম দক্ষিণপাড়ার সাবেক ইউপিসদস্য মোঃ সান্টু শেখ (৪৫) কে তার বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সান্টু শেখ মৃত আক্কাস আলী শেখের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়নের নির্বাচিত মেম্বর ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






