স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মাদক কারবারীসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুবৃত্ত¡রা। হত্যাকান্ডের কয়েক ঘন্টা আগে থেকে দফায় হামলা পাল্টা হামলায় কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীনগর গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। মাদক বিক্রি ও হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রামপুলিশ মিন্টু চৌকিদার ও নূর আমিন নামের দুইজনকে আটক করেছে থানা পুলিশ। হত্যাকান্ডের শিকার দুইজনই নিজের বাড়ি ছেড়ে পাশের গ্রাম দেবিনগরে পালিয়ে ছিলো বলে পরিবার দাবি করে।
নিহতরা হলেন- ওসমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিজলাবট ব্রিকফিল্ড এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) ও একই গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

শনিবার দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতদের মৃতদেহ গ্রামে আনা হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের গ্রামের কবর স্থানে দাফন করা হয়। এ হত্যা কান্ডের ঘটনায় ফারুকের স্ত্রী রাহেলা খাতুন বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেছেন। (যার নম্বর ৫ তারখে ১৮ জুলাই ‘২৬ ইং)। এ মামলায় মাদক ব্যবসায় জড়িত চৌকিদার মিন্টু ও নূর আলম নামে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, দীর্ঘ দিনের গোষ্টিগত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রæপের মধ্যে দ্ব›দ্ব চলছিল। এর জের ধরে এই হামলা ও হত্যার ঘটনা। নিহত দুইজন ছালিম হোসেন গ্রæপের সদস্য।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে থেকে দুই গ্রæপের অনুসারীদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিরোধের জের ধরে রাত সাড়ে ১২ টার দিকে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মুল্লুক মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকালে নিহত ফারুক বাড়িতে কাউকে পাওয়া যায়নি। নিহত আব্দুল শেখের বাড়িতে তার মা ময়না খাতুনকে ঘিরে প্রতিবেশী ও আত্মিয়রা শান্তনা দেবার চেষ্টা করছিলেন। পাশে সদ্য নিহত ছেলের স্ত্রী মুক্তা খাতুন। স্বামী হত্যার পর বাকরুদ্ধ হয়ে গেছে। নিহতের আড়াই বছরের শিশু কন্যা শামীমা উঠোনে দাঁড়িয়ে নিরব চোখে বাড়িতে আসা লোক দেখছে। হিজলাবটের ব্রিকফিল্ড এলাকা জুড়েই ছিলো সুনসান নিরবতা। কয়েকজন পুলিশ মোতায়ের ছিলো জিকে ক্যানেলের উপর। নিহতদের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমের দেবীনগর গ্রামে ছলিমের বাড়িতে রাতে খুনোখুনির ঘটনা ঘটে। পরদিন বেলা ১১টায়ও বাড়ির উঠান ও পুকুর পাড়ে জমাট বাঁধা রক্ত পরে থাকতে দেখা যায়। দূরে বসে কাঁদছিলেন নিহত ফারুকের মা আমেনা খাতুন। সরেজমিন পরিদর্শন করতে দেখা যায় থানা ও জেলা পুলিশের সদস্যদের।
নিহত ফারুকের স্ত্রী রাহেলার দাবি প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার স্বামীকে দিয়ে বাবা ট্যাবলেট বিক্রির করানোর প্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় একমাস আগে তাদের বাড়ি ঘর ভেঙ্গে উচ্ছেদ করা হরা হয়। তার স্বামী প্রাণ ভয়ে দেবিনগর গ্রামে এক আত্মিয়ের বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা রাতের আধারে সেখানে এ হামলা করে।
তিনি আরও জানান, ফারুকরা তিনজন ঘরে বসে বিস্কুট খাচ্ছিলো। এ সময় মিন্টু চৌকিদারের নেতৃত্বে হামলা করা হয়। তার স্বামী ও অন্যরা ঘর ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা ফারুককে বাড়ির উঠানে ও অন্য জনকে পুকুরের পাড়ে কুপিয়ে হত্যা করে। সন্ত্রাসীরা দুই জনে মৃত্যু নিশ্চিত জেনে চলে যায়।
অপর নিহত আব্দুলের মা ময়না খাতুন জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীদের ভয়ে প্রায় দুই সপ্তাহ ধরে তার ছেলে পাশের গ্রামে পালিয়ে থাকতো। সন্ধ্যায় সন্ত্রাসীরা প্রথমে তার স্বামী আতিয়ারের কুপিয়ে জখম করে। এরপর রাতের আধারে তার ছেলে কুপিয়ে হত্যা করে। তিনি কার কাছে বিচার চাইবেন বলে বিলাপ করতে থাকেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রæপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা দায়ের হয়েছে। এই হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড মিন্টু চৌকিদার ও নূর আমিন কে আটক করা হয়েছে। অপর দিকে অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।






