খোকসা যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত

0
41

আহবায়ক বাবু, সদস্য সচিব রাজু, এক মাসে দেওয়া হবে পূনাঙ্গ কমিটির

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা যুব সংঘ ও পাঠাগারের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা সদরে সংস্থার নিজস্ব ভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রবীন সদস্য সাবেক আম্পায়ার অমল কুমার নন্দী। অন্যানদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য উপজেলা দুদকের সভাপতি ওহিদুজ্জামান, নারায়ন মালাকার, সমকাল প্রতিনিধি মুনসী লিটন, কামরুজ্জামান মুফা, আসাদুজ্জামন লিটন, শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।

একই সভাকক্ষে সংগঠনের সহ-সভাপতি শামীম আহম্মেদ বাবু’র সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর পাঁচ বছর আগে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করে ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের সাবেক সহ সভাপতি শামীম আহম্মেদ বাবুকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু খানকে সদস্য সচিব করে এই আহবায়ক কমিটি সর্বসন্মতি ক্রমে অনুমোদন দেওয়া হয়।

এই কমিটি আগামী ৩০ দিনের (এক মাস) মধ্যে সাধারণ সভা ডেকে গঠনতন্ত্র মেনে দুই বছর মেয়াদি পূনাঙ্গ কমিটি উপহার দেওয়ার প্রতিশ্রæতি দেয়।

ক্লাবের আহবায়ক শামীম আহম্মেদ বাবু তার বক্তব্যে বলেন, কমপক্ষে পাঁচ বছর আগে কমিটির মেয়াদ উত্তিন্ন হয়ে গেছে। নিদ্রিষ্ট একটি সময়ের কার্যনিবাহী পরিষদের কয়েকজন সদস্য বসে মেয়াদোত্তির্ণ কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রায় ২০ বছর আগে সদস্য নেয়া হয়। তার পরে আর সদস্য নবায়ন হয়নি। ফলে ক্লাবটি বুড়োদের সংগঠনে পরিণত হয়েছে। স্বল্পমেয়াদি আহবায়ক কমিটি দীর্ঘ দিনের জঞ্জাল সরিয়ে একটি অবাদ সুষ্ট ও গণতান্ত্রিক পক্রিয়ায় একটি পূনাঙ্গ কমিটি উপহার দেবে।

উল্লেখ্য, খোকসা যুব সংঘ ও পাঠাগার ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত। ক্রীড়া ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটি সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্টেশন ভুক্ত।

Share this news as a Photo Card