পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস খোকসা’ কর্মসূচির উদ্বোধন

0
43

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূবালী ব্যাংক পিএলসি খোকসা উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস খোকসা’ বাংলা কিউআর ডিজিটাল লেনদেন আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে পূবালী ব্যাংক খোকসার উপশাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

‘ক্যাশলেস খোকসা’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (জেডি) মোঃ শাহেদ-উর-রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও আরআরএম, পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের এস.কে. মারুফ হাসান, পূবালী ব্যাংক পিএলসি, কুমারখালী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক কাওসার আহাম্মেদ, বারিক এগ্রো ফুডের স্বত্বাধিকারী আব্দুল বারিক এবং আল নবী হার্ডওয়্যারের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম সারোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি খোকসা উপশাখার ব্যবস্থাপক মোঃ মনোব্বর হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি পূবালী ব্যাংক খোকসা উপশাখার গ্রাহকদের হাতে কিউআর কোড়ের ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।

Share this news as a Photo Card