স্টাফ রিপোর্টার
বিয়ে বাড়ি দাওয়াত খেয়ে হাতধুতে গিয়ে পিছল খেয়ে পরে গিয়ে তড়িতাহত হয়ে পলিটেনিকের ৭ম সেমিষ্টারের ছাত্রেতের মৃত্যু হয়েছে।
নিহত পলিটেকনিক ছাত্র গোপি বিশ্বাস (২১)। সে জানিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের গৌতম বিশ্বাসের ছোট ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিকের ম্যাকানিক্যান বিভাগের সপ্তম সেমিস্টারের পরীক্ষার্থী দিচ্ছিলো।
শনিবার (৮ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিয়ে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি বিয়ে বাড়ির বৌভাত অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, বাল্যবন্ধু নিষিতের বিয়েব বৌভাত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোপি বিশ্বাস পরীক্ষার ফাঁকে শনিবার হোস্টেল থেকে বাড়ি আসে। বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার শেষে হাত ধুতে যাচ্ছিলো। এরমধ্যে পা ফোঁসকে বিদ্যুতের (ইলেকট্রিক) গেটের উপর পরে গিয়ে তড়িতাহত হয়। বিয়ে বাড়িতে আসা লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।
নিহত ছাত্রের মা শিখা বিশ্বাস বলেন, “নিজেকে কি দিয়ে প্রবোধ দেবো। কি কারণে ব্যাটাকে ডেকে আনলাম।” তাকে শান্ত দেবার চেষ্টা করছে পরিবারের লোকেরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন জানান, পলিটেকনিক ছাত্রটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।






