কুষ্টিয়া প্রতিনিধি
চলতি বছরও খরিদ করা প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজের সিংহ ভাগ পঁচে গেছে। অন্যদিকে ব্যাংক-এনজির ও স্বজনদের কাছ থেকে নেওয়া ঋণের কয়েক কোটি টাকার চাপ সইতে না পেরে হারুন অর রশিদ খালেক (৩৮) নামের এক ব্যবাসীয় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের বিরিকয়া গ্রামে সোমবার দিনগত গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী আত্মহত্যার আগে তার ছোট ভাইকে মুঠোফোনে বলেন, ‘আমার ছোয়ালডা থাকলো তুই দেখিস ‘।
খবর পেয়ে মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। খালেক বিরিকয়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।
স্বজনদের ভাষ্য, খালেক একজন বড় ব্যবসায়ী ছিলেন। তিনি ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন ফসলাদি ক্রয় – বিক্রয় করতেন। গেল কয়েক বছর ব্যবসায় লোকসান গুণছিলেন। চলতি বছরও তার খরিদ করা প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজের সিংহ ভাগ পঁচে গেছে। সবমিলিয়ে ব্যাংক, এনজিও ও স্বজনদের কাছে কয়েক কোটি টাকা ঋণী ছিলেন।
পাওনাদারদের সেই ঋণের চাপ সইতে না পেরে সোমবার রাত একটার দিকে ছোট ভাই আব্দুল মালেকে মুঠোফোনে জানায়, ‘আমার ছোয়ালডা থাকলো তুই দেখিস’। এ কতা শুনে মালেক জিজ্ঞেস করে তুই কোথায়? উত্তরে খালেক বলেছিল, ‘শফিউল্লাহর আমবাগানে। এ কথা শুনেই মালেক, তার বাবা ও ভাবিকে নিয়ে দ্রæত শফিউল্লাহর বাগানে গিয়ে দেখেন একটি আমগাছের ডালে রশিতে ঝুলছে খালেক।
মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, পান্টি – যদুবয়রা সড়ক ঘেঁষে বিরিকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ব্যবসায়ী খালেকের বাড়ি। সেখানে আহাজারি করছেন স্বজনরা। উৎসুক জনতা তাদের শ্বান্তনা দেওয়ার চেষ্টা করছেন। ঋণের চাপে এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ সময় কয়েক কোটি টাকা ঋণের কথা স্বীকার করে খালেকের বাবা সদর উদ্দিন বলেন, কয়েকবছর ব্যবসা ভালো যাচ্ছেনা। রাতে ছোট ছেলের কাছে ফোন করে সে আত্মহত্যা করেছে। তার ভাষ্য, খালেক ঋণের চাপ সইতে না পেরে খালেক আত্মহত্যা করেছে।
এবছর প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজ পঁচে গেছে। এনিয়ে সব সময় দুশ্চিন্তা করতন বলে জানালেন খালেকের স্ত্রী মালা খাতুন। তিনি বলেন, সংসারে কোনো ঝগড়া – ঝামেলা ছিলোনা। তবে অনেক টাকা দেনা ছিল। হয়তো সেজন্যই এমন কাজ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক খালেকের এক বন্ধু বলেন, ‘আমার দিয়ে পাঁচ লাখ ঋণ করিয়েছে। এভাবে অনেকের দিয়ে ব্যাংক ঋণ করেছে ও ( খালেক)। সবমিলে তিন থেকে চার কোটি টাকা দেনা খালেক।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণে চাপে আত্মহত্যা করেছেন খালেক।’






