স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় একটি কবর স্থানের জমিতে প্রতিষ্ঠিত মসজিদের নাম করণ ও কমিটি নিয়ে দ্ব›েদ্ব দু’দল গ্রামবাসীদের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার বিকাল ৫টা থেকে ৬ টার মধ্যে উপজেলা সদরের মাঠপাড়া গ্রামে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় খোকসা থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে উপস্থিত ছিলো বলে অভিযোগ পাওয়া গেছে। ।
জানা গেছে, উপজেলা সদরের মাঠপাড়া গ্রামে অর্ধশত বছরের আগে ওয়াকফ্ করা প্রায় দুই একর জমিতে যামিনী-কামিনী কবর স্থান প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানের আয়ের টাকায় কেনা জমিতে প্রায় ২০ বছর আগে জামিনী-কামিনী কবর স্থান মসজিদ প্রতিষ্ঠা করা হয়। বিগত সরকারের আমলে মসজিদের নাম করণ করা হয় কুদ্দুসিয়া জামে সমজিদ। এ দিকে মসজিদের মুসল্লিদের গঠন করা কমিটি মসজিদটিকে মাঠপাড়া জামে মসজিদ নাম করন করেন। মসজিদটির নাম করণ নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ শুরু হয়। বিলুপ্ত কমিটির লোকেরা মসজিদের প্রধান গেটে কুদ্দুসিয়া জামে মসজিদের নামের সাইন বোর্ড ঝুলিয়ে দিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করলে বিরোধ দানাবাঁধে। গত দুই শুক্রবার জুমার নামাজের পর সাবেক কমিটির লোকদের সাথে নতুন কমিটির লোকদের বাক-বিতন্ডা ও হাতাহাতির পর্যয়ে পৌচ্ছায়। এ রেশ ধরে শুক্রবার বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় কয়েকটি বসত বাড়ি। এ সময় হামলা পাল্টা হামলায় আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে আফজাল মন্ডল (৫৫), পিতা- তাজু মন্ডল, ও সোহরাব (৪৫) পিতা- আমানত আলী কে কুষ্টিয়া জেলারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত হালিম রেজা উজ্জল (৩৬) পিতা- আবুল কালামকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজিজুল ইসলাম জানান, সাবেক কমিটির নেতারা মসজিদকে পূজি করে বিভিন্ন দপ্তর থেকে কয়েক লাখ টাকা সাহায্য নিয়ে আত্মসাত করেছেন। বারবার তাগাদা দেওয়ার পরেও তারা হিসাব দেয়নি। হঠাৎ করে তারা পেশিশক্তির বলে মসজিদের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে।
তিনি আরও জানান, গ্রামবাসী ও নামাজিরা এটিকে মাঠপাড়া জামে মসজিদ নাম করার নিদ্ধান্ত নিয়েছেন। এই নাম ঠিক রাখা কমিটির নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তারা হামলা কারিদের বিচার দাবি করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মসজিদের নাম পরিবর্তনের বিষয়ে তার জানা নেই। হঠাৎ করে দেখেন মসজিদেও নাম খোকসা মাঠপাড়া জামে মসজিদ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। কমিটির সভপতি ও স্থানীয় কাউন্সিলন প্রার্থী তারা নিজেদের মত সিদ্ধান্ত নিয়েছে।
আবুল কালাম সুমন দাবি করেন, তার দাদি যামিনী ও কামিনী বিবির ওয়াকফ্ করা জমিতে কবর স্থান প্রািতষ্ঠিত হয়। সে কবর স্থানের আয়ের টাকায় খরিদকরা জমিতে মসজিদটি প্রতিষ্ঠিত। নাম করন নিয়ে পৃথক দুই পক্ষ মারামারি করছে। মসজিদটি নামকরা উচিত যামিনী-কামিনী কবর স্থান জামে মসজিদ।
সমজিদ কমিটির সভাপতি গোলাম ছরোয়ার, জানান মসজিদের মুসল্লিদের সিদ্ধান্তে মসজিদেন নাম পরিবর্তন করা হয়। কিন্তু সাবেক কমিটির লোকেরা তাদের না জানিয়ে কুদ্দুসিয়া জামে মসজিদের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, মসজিদের কর্তৃত্ব নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন আছে। তিনজন আহত হয়েছেন।






