কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় গভীর রাতে অবৈধ বিড়ি কারাখানায় অভিযান চালাতে গিয়ে বিড়ি কারখানার মালিক পক্ষের সন্ত্রাসী-ক্যাডারদের হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় কাষ্টমস কর্মকর্তাদের দায়েরকৃত মামলার সাথে জড়িত এক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ওই আসামির নাম মো: ওবায়দুজ্জামান জ্যাকি (৩২)। সে ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর অবৈধ বাঁধন বিড়ি কারখানা সংলগ্ন মৃত শহিদুল ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার এসআই এস এম কামরুল ইসলাম জানান, হামলা এবং রাজস্ব কর্মকর্তাদের গাড়ি ভাংচুরের ঘটনার সাথে মো: ওবায়দুজ্জামান জ্যাকি সরাসরি জড়িত। তার সম্পৃক্তার তথ্য প্রমাণ সংগ্রহ করার পর তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মামলা দায়েরের পরের দিন তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, এ সংক্রান্ত মামলা দায়েরের পর তথ্য প্রমাণ সংগ্রহকালে ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। বাকি আসামিদেও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব তানভীর আহমেদ জানান, রাজস্ব কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাটি আমরা খুব গুরুত্বের সাথে বিবেচনা করছি। আসামিদের দ্রæত গ্রেফতারের জন্য ইতোমধ্যেই কুষ্টিয়ার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। আশা করছি বাদবাকি আসামিদেরও দ্রæত গ্রেফতার করা সম্ভব হবে।
প্রসঙ্গত গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২ টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি কারখানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন কুষ্টিয়া রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
ভেড়ামারা থানাধীন দক্ষিণ ভবানীপুর সাকিনস্থ বাঁধন বিড়ি ফ্যাক্টরীর ১০০ গজ আগে পাকা রাস্তার উপর পৌছাইলে অজ্ঞাতনামা আসামীরা বেআইনী জনতাবদ্ধে মুখে গামছা বাধা অবস্থায় আমাদের গাড়ীর গতিরোধ করে সরকারি কাজে বাঁধা প্রদানের উদ্দেশ্যে ইট ও লাঠিসোটা দিয়ে গাড়ির উপর হামলা করে।
তাদের নিক্ষেপিত ইটের আঘাতে আমাদের ব্যবহৃত গাড়ির (ঢাকা মেট্রো-চ ১৫-৮৭৪৯) ডান পাশের হেডলাইট ও পিছনের গøাস এবং ডান পাশের গøাস ভেঙে যায়। আসামীদের নিক্ষেপিত এলোপাতাড়ি ইটের আঘাতে দুই জন কর্মকর্তা আহত হন। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিলে প্রায় আধা ঘন্টা পর ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করেন।
এ ঘটনায় অজ্ঞাতানামা ১০-১২ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২ এর রাজস্ব কর্মকর্তা মো: ওমর ফারুক ভূইয়া।






