পদ্মা নদীতে নিখোঁজের ৩৫ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

0
32

কুষ্টিয়া প্রতিনিধি

নৌকা ভ্রমনে এসে পদ্মা নদীতে নিখোঁজের র্দীঘ ৩৫ ঘন্টা পর রবিবার নদীটির ভেড়ামারার অংশ থেকে শৈলকূপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকি (৩৫) এর মরদেহ উদ্ধার হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান লাশ উদ্ধোরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সাথে হার্ডিং ব্রিজের পিলারের ধাক্কায় ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকি সহ ৩ জন নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও রকি ছিল নিখোঁজ। ওই রাতেই উদ্ধার অভিযান শুরু করে ভেড়ামারা উপজেলা প্রশাসন।

জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা কাতলা গাড়ি ঘাট থেকে ১২৩ ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসে। এছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরো বেশ কয়েকজন লোক ছিল।

মাজার বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় স্রোতের প্রচন্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের চার নাম্বার পিলারের সাথে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এ সময় রকি, লিটন ও ওহাব পড়ে যায়। লিটন ও ওহাবকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিল।

এসময় পদ্মা নদীর বাহিরকচর অংশের পুরাতন ফেরিঘাট এলাকায় বাদবাকি ভ্রমণকারীরা অবস্থান গ্রহণ করেন।

এরপর থেকেই ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে নিখোঁজ রকিকে উদ্ধারের জন্য কাজ শুরু করে।

Share this news as a Photo Card