জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাংচুর

0
29
ভাংচুর করা বিএনপির অফিস

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নাশকতা মামলায় জামিনে এসে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে বিএনপির প্রায় ৫-৬ জন সমর্থক আহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড নলকোলা গ্রামে এই ঘটনা ঘটে।

পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রুহুলের নেতৃত্বে এই হামলা ভাংচুর হয় বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

পাল্টা হামলার আগুনে জ্বলছেেআওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান

ঘটনার পর বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়ি ভাংচুর করে এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপির সমর্থকরা জানান, সন্ধ্যার পর থেকেই তারা পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের এক নাম্বার ওয়ার্ড বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে মুড়ি-চানাচুর খাচ্ছিলেন।

এসময় আওয়ামী লীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক জয় বাংলা ¯েøাগান দিয়ে বিএনপির অফিসে হামলা চালায় ও ভাংচুর করে বিএনপি সমর্থকদের আহত করে। এতে বিএনপির ৫-৬ জন আহত হন।

তারা আরও জানান, গত কয়েকদিন আগে আওয়ামীলীগের সমর্থকেরা মিছিল করার অপরাধে কুষ্টিয়া ইবি থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়।

এতে আওয়ামী লীগ নেতা রুহুলসহ অনেকেই আসামী হন। ওই মামলায় আদালত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পেয়ে এলাকায় মিষ্টি মুখ করে বিএনপি অফিসে এই হামলা ভাংচুর চালিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ ফয়সাল মাহমুদ জানান, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তদন্তে সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card