খোকসায় নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

0
24

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

থানা পুলিশ তাদের হোয়াটস আপ গ্রুপে জানিয়েছে, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার জয়ন্তী হাজরা ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাঃ মাহাতাব উদ্দিন (৫২)। তিনি উত্তর শ্যামপুর গ্রামের তেজারত আলী মন্ডলের ছেলে। একই রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে খোকসা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান খোকসা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান জোয়াদ্দার (৬০) কে আটক করা করে। তিনি কমলাপুর গ্রামের মরহুম আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে নাশকতার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card