খোকসায় ইন্টারনেটের তার কেটে নিয়েছে দুর্বৃত্ত্বরা

0
27

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রাতের আঁধারে ব্রডব্যান্ড ইন্টারনেটের তার এবং ওটিজি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে পাঁচটিও বেশী গ্রামে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

সোমবার দিনগত রাতে উপজেলার রাজিনাথপুর-কাদিরপুর-শোমসপুর সড়কের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার ব্রডব্যান্ড ইন্টারনেটের তার এবং ওটিজি কেটে নিয়ে যাওয়া।

স্থানীয় ইন্টারনেট সেবাদাতাদের দাবি, ওই বৈদ্যুতিক খুঁটি থেকেই কয়েকটি প্রতিষ্ঠানের ব্রডব্যান্ড ইন্টারনেটের তার এবং ওটিজি চুরি করা হয়েছে।

ফজলু ক্যাবল নেটওয়ার্কের এক টেকনিশিয়ান নাম প্রকাশ না করার শর্তে জানান, খোকসার বিভিন্ন এলাকায় এর আগেও ইন্টারনেটের তার চুরির ঘটনা ঘটেছে। বারবার এ ধরনের চুরির ঘটনায় গ্রাহকদের ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

তিনি আরও জানান, এবারে তার চুরি ঘটনায়, কাদিরপুর, শোমসপুর, পদ্মবিলা সহ পাঁচটি গ্রামের ইন্টারনেট ব্যবহার কারীরা সেবা থেকে বঞ্চিত রয়েছেন। পুনরায় সংযোগ চালু করতে এক থেকে দুই দিন সময় লাগতে পারে। চুরি হওয়া চারটি প্রতিষ্ঠানের মোট ক্ষতির পরিমাণ লাখ টাকা বলে তিনি দাবি করেন।

পল্লী নেটওয়ার্কের মালিক মাহবুব মিশন বলেন, মাঝেমধ্যেই এ ধরনের চুরির ঘটনা ঘটে। আমাদের চারটি প্রতিষ্ঠানের তার ও ওটিজি দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card