Home breaking news আফগানফেরত আরও এক মার্কিন সেনার আত্মহত্যা

আফগানফেরত আরও এক মার্কিন সেনার আত্মহত্যা

0
172
MARCIKN-DRO-P-11-9
মার্কিন সেনার সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আফগানিস্তান থেকে ফেরা এক মার্কিন সেনা ওয়াশিংটন ডিসিতে স্ত্রীর সামনেই আত্মহত্যা করেছেন। মাস্টার সার্জেন্ট অ্যান্ড্রূ ক্রিশ্চিয়ান মার্কেসানোকে ছয়বার আফগানিস্তানে যুদ্ধ মিশনে পাঠানো হয়। ৬ জুলাই নিজ বাসায় মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আফগান ও ইরাক যুদ্ধের ঘটনায় মোতায়েন করা মার্কিন সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় নতুন করে এ সেনা আত্মহত্যা করলেন।

আফগানিস্তান থেকে অ্যান্ড্রূ ক্রিশ্চিয়ান মার্কেসানো সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফিরেছিলেন এবং তিনি পেন্টাগনে চাকরি শুরু করবেন বলে কথা ছিল। কিন্তু তিনি ৬ জুলাই স্ত্রীর সামনে আত্মহত্যা করেন। আ্যন্ড্রু ক্রিশ্চিয়ানের তিনটি সন্তান রয়েছে এবং তিনি অ্যাক্টিভ সোলজার হিসেবে মার্কিন বাহিনীতে ছিলেন।

অ্যান্ড্রু ক্রিশ্চিয়ানের কয়েকজন বন্ধু এবং ঘনিষ্ঠ স্বজনরা বলছেন, ২০০৯ সালে আফগানিস্তানের আরগান্দাব উপত্যকায় ভয়াবহ যুদ্ধে বহু মার্কিন সেনা নিহত হওয়ার পর থেকে আ্যন্ড্রু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন।

জরিপ থেকে জানা গেছে, প্রতিদিন গড়ে ২০ জন মার্কিন সেনা আত্মহত্যা করে থাকেন এবং দিন দিন এ সংখ্যা বাড়ছে।

খবর ফক্স নিউজের