শৈলকুপায় করোনায় আক্রান্ত ব্যাংকারের মৃত্যু

0
219
coronavirus-DRO-7-P-9

শৈলকুপা প্রতিনধি

শৈলকুপায় এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার বিকালে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ওয়াজিউল্লাহ (৫৮) নামের একজন ব্যাংকার তার নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন- ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

জানা গেছে, মৃত ব্যাংক কর্মকর্তা সোনালী ব্যাংকের গাড়াগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। মৃত ব্যাংকারের বাড়ি উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামে। তিনি একই গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কনক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪ জুলাই ব্যাংক কর্মকর্তা জ¦র, সর্দি ও কাশি নিয়ে করোনা পরীক্ষায় নমুনা দেন। ১৫ জুলাই তার রিপোর্ট পজেটিভ আসে এবং বৃহস্পতিবার বিকালেই তিনি মারা যান।

Share this news as a Photo Card