সময়ের আলোর আরেক সাংবাদিকের মৃত্যু

0
225

 

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দৈনিক সময়ের আলোর পত্রিকা আরেক সাংবাদিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পত্রিকাটিতে সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

জানাগেছে, মঙ্গলবার ভোরে সেহরির খাওয়ার জন্য সাংবাদিক মাহমুদুল হাকিম অপুকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করেন স্ত্রী। কিন্তু সংবাদিক তিনি স্বামীকে মৃত অবস্থায় বিছানায় পান।

এ বিষয়ে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর প্রতিবেদক হাবিবুর রহমান বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায় ছিলেন। মঙ্গলবার ভোর রাতে তার স্ত্রী সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গিয়ে স্বামীকে মৃতঅবস্থায় দেখতে পান।

তিনি জানান, সময়েন আলো পত্রিকার খোকন মারা যাওয়ার পর পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় বসবাস করছেন।’

গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার স্ত্রী ও ছেলের শরীরে করোনা ধরা পড়ে। তার স্ত্রী বর্তমানে একটি হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এসএম হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বওে কবর পাওয়া গেছে। রোববার নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বিটিভির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে বলে জানা গেছে।

শনিবার রাত পর্যন্ত বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকআপম্যানসহ আরও চারজন রয়েছেন।

Share this news as a Photo Card