কোনো দেশেই করোনা নিয়ে রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি – ওবায়দুল কাদের

0
230

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারি মোকাবিলায় পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি। যা হয়েছে তা হচ্ছে শুধুমাত্র ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স। বিএনপি এখনো নেতিবাচক রাজনীতির বৃত্তে আঁটকে আছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকাল এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর বলে মন্তব্যও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়তো। গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে।

দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এই নেতা। ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেন কাদের।

Share this news as a Photo Card