কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা যাবে

0
254

 

কুষ্টিয়া প্রতিনিধি

রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের কেনাকাটা করতে পারবে সাধারণ মানুষ। তবে প্রত্যেকের মাস্ক বাধ্যতামূলক পরতে হবে। একই সাথে দোকানিদেরও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আসলাম হোসেন।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলামসহ জেলার বড় শপিং মল ও বিপণিবিতান সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান বা বিপণী বিতান খোলা রেখে ব্যবসা পরিচালনা করা যাবে। ক্রেতা ও দোকানীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। পণ্যের গায়ে একদর লেখা থাকলে ভালো হয়। একদর লেখা থাকলেও পণ্যের দাম ক্রেতাদের নাগালে থাকতে হবে। একদর থাকলে পণ্য পছন্দ হলে ক্রেতারা দ্রুত সেটা কিনে দোকান থেকে চলে যেতে পারবে। শপিং মলসহ বিপণী বিতানের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের কড়া টহল থাকবে।

Share this news as a Photo Card