ঈদের আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন ভাতা পাবেন

0
224
Secondary-and-Higher-Education-DRO-16-P12-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বড় সুখবর পাচ্ছেন। প্রায় এক বছরের বকেয়া বেতন-ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীররা।

ঈদের আগেই তারা পাবেন গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মাসের বেতন। দু’টি ঈদ বোনাস ও বৈশাখী ভাতা রয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) এমপিও সংক্রান্ত জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান বিষয়ক জরুরি সভা হয়। ঈদের আগে তাদের বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে মাউশির সংশ্লিষ্ট বিভাগের হিসাব-নিকাশ শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় মোট অর্থের ব্যাংক চেক পাঠালে মাউশি থেকে তা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানোর পর শিক্ষক-কর্মচারীরা অর্থ উত্তোলন করতে পারবেন।

সূত্রটি জানায়, শুক্রবার মাদরাসা শিক্ষা অধিদফতরে এমপিওর সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন এমপিওভুক্ত মাদরাসার এক হাজার ৩৪৭ জন শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব শিক্ষকসহ পুরাতন এমপিওভুক্ত মাদরাসাগুলোতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এবং পেন্ডিং থাকা আবেদনের ভিত্তিতে মোট এক হাজার ৫৩৪ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর। আর ৪০ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share this news as a Photo Card