শৈলকুপায় সাংবাদিক অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0
212
SHALOKUPA-DROHO-14-P3

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে অপহরণ ও হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।

রবিবার দুপুরে কাচেঁরকোল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুকজান বেগম, শম্পা খাতুন, শাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা, আইন শৃঙ্খলা বাহিনীর অনিহার কারণে সাংবাদিক মনির অপহরণ ও হত্যাচেষ্টা মামলার ১২দিন পরেও ঘটনার মূল আসামি ডিস বাবুসহ জড়িতদের গ্রেফতার করতে পারেনি। আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী রাতে কচুয়া বাজারের ব্রীজের উপর থেকে সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে চোঁখ বেধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাহিনী। তাকে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন শেষে হাত-পা ও চোঁখ-মুখ বেঁধে উপজেলার ধাওড়া গ্রামে রাস্তার ধারে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Share this news as a Photo Card