রাজবাড়ী পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী জয়ী

0
290
আলমগীর শেখ তিতু -ছবি সংগ্রহ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতু নারিকেল গাছ প্রতীকে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম অবস্থানে রয়েছেন আওয়ামী লীগে প্রার্থী।

রবিবার রাতে রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার আহমেদ সালেহীন এই বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলা ফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতু নারিকেল গাছ প্রতীকে ১৫ হাজার ৯০২ ভোট, তার নিক প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকাপ্রতিকে মহাম্মদ আলী চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৩৪৮ ভোট। এছাড়াও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তোফাজেল হোসেন মিয়া পেয়েছেন ২ হাজার ৬৮৩ ভোট ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী কে.এ রাজ্জাক মেরিন পেয়েছে ৯৫১ ভোট।

রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে।

রাজবাড়ী পৌরসভার ১৮টি ভোটকেন্দ্রে ২৬ হাজার ৯৭৩ ভোট পোল হয়। তার মধ্যে ৮১ টি ভোট বাতিল হয়।

Share this news as a Photo Card