শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 33

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস খোকসা’ কর্মসূচির উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূবালী ব্যাংক পিএলসি খোকসা উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস খোকসা’ বাংলা কিউআর ডিজিটাল লেনদেন আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে পূবালী ব্যাংক খোকসার উপশাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

‘ক্যাশলেস খোকসা’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (জেডি) মোঃ শাহেদ-উর-রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও আরআরএম, পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের এস.কে. মারুফ হাসান, পূবালী ব্যাংক পিএলসি, কুমারখালী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক কাওসার আহাম্মেদ, বারিক এগ্রো ফুডের স্বত্বাধিকারী আব্দুল বারিক এবং আল নবী হার্ডওয়্যারের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম সারোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি খোকসা উপশাখার ব্যবস্থাপক মোঃ মনোব্বর হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি পূবালী ব্যাংক খোকসা উপশাখার গ্রাহকদের হাতে কিউআর কোড়ের ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।

খোকসায় তিন প্রবাসীর বাড়িতে ডাকাতি

0

স্বর্ণ অংকারসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় তিন প্রবাসী সহরের বাড়িতে স্বসস্ত্র ডাকাতি ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের একঘরে জিম্মি করে স্বর্ণ অলংকার ও নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতিরা।

রবিবার দিনগত রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কালিশংকর পুর উত্তরপাড়া মৃত রহমান খানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা আপন চার সহদর ওমান প্রবাসী।

ভুক্তভোগী প্রবাসীদের স্ত্রীরা জানান, রাত তিনটার দিকে ৪/৫ জনের একটি ডাকাত দল প্রবাসী স্বপন খানের আধাপাকা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তার স্ত্রী তহুরা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এই পবাসীর স্ত্রী ও শিশু কন্যার আত্মচিৎকারে প্রবাসী লিটন খান, রিপন খানের স্ত্রীরা ঘরেরর দরজা খুলে বেড়ি আসে। এ সময় ডাকাতরা এসব প্রবাসীদের স্ত্রী-সন্তানদের একই ঘরে জিম্মি করে। বাড়ির বউদের চোখ হাত বেঁধে ঘরেরে মেঝেতে ফেলে রাখে। এরপর ডাকাতরা প্রায় দেড় ঘন্টা ধরে বাড়ির প্রতিটি রুমে তল্লাসী চালিয়ে নগদ ৫ ভড়ি সোনা ও ২০ ভড়ি রুপা গহনা, তিনটি এড্রোয়েট মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ভোরের আলো ফোটার পর পরিবারগুলোর সদস্যদের জিম্মি করে রাখা ঘরটির দরজা বাইরে থেকে বন্ধ করে ডাকাতরা নিবিঘেœ চলেযায়। জিম্মি শিশুরা বড়োদের হাত ও চোখ মুখের বাঁধন খুলে তাদের মুক্ত করে। অপর প্রবাসী শিপন খানের পরিবার অল্পের জন্য ডাকাতির হামলা থেকে ওক্ষা পায়।

প্রবাসীদের স্ত্রীরা মুক্তি পেয়ে প্রতিবেকশীদের কাছে ডাকাতির ঘটনা বিষয়টি জানায়। পরে তাদের (প্রতিবেশীদের) মুঠোফোন থেকে ৯৯৯ নম্বরে কল করে। সকাল সাড়ে পাঁচটার দিক থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেন।

ভুৃক্তভোগী তহুরা খাতুন জানান, প্রতিনিদের মত রবিবার রাতেও বাড়ির সদর দরজায় তাল দিয়ে তারা চার-জা নিজ নিজ ঘরে সন্তানদের সাথে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার পরে তার ঘরের দরজা ভেঙ্গে ৪/৫ জন ডাকাত প্রবেশ করে। তার মুখে টর্চ লাট ধরে। তার ঘুম ভেঙ্গে যায়। তার চিৎকারে অন্য ঘর থেকে জা’রা (স্বামীর ভাইদের স্ত্রী) উঠে আসে। এ সময় ডাকাতরা তাদেরর একই ঘরে নিয়ে জিম্মি করে। ডাকাতদের হতে পাটকাটা বড় কাঁচি, ছুড়ি (চাকু) ও দুই জনের হাতে রাইফেল জাতিয় অস্ত্র ছিলো।

তিনি আরও জানান, ডাকাতরা প্রায় দেড় ঘন্টা ধরে তাদের তিনটি রুমে তল্লাসি চালিয়ে প্রায় ১৫ লাখটাকার সোনা রুপার গহনা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

প্রবাসী রিপন খানের স্ত্রী রেশমা খাতুন বলেন, গভীর রাতে দেবরের স্ত্রী ও মেয়ের চিৎকারে তিনি প্রথম ঘরের বাইরে বেড় হন। দরজা খোলার সাথে সাথে ডাকাত দলের এক সদস্য তাকে জানায়, “ভয়ের কিছু নেই, তারা ডাকাতি করতে এসেছে” এই বলেও তাকেও একউ ঘরে নিয়ে গিয়ে হাত চোখ মুখ বেঁধে ফেলে। এরপর পর্যায় ক্রমে আর এক দেবরের স্ত্রী উঠে এলে তাকেও জিম্মি করা হয়। এভাবেই বাড়ির সবাইকে জিম্মি করে ডাকরা প্রায় দেড় ঘন্টা প্রতিটি ঘর আলমারি ওয়ারডপ তছনছ করে।

রেশমা খাতুন বলেন, তাদের সবার স্বামীরা প্রবাসে আছে। পুলিশ তাদেও নিরাপত্তায় কোন ব্যবস্তা নেয়নি। তাদেও পরিবার গুলো নিরাপত্তা হীনতায় ভুগছে।

৬ষ্ঠ শ্রেনির ছাত্রী লাবন্য ও পঞ্চম শ্রেণির ছাত্রী সকাল ডাকাত দলের আচরণে ভয় পেয়েছে। মা চাচিদের এক ঘরে জিম্মি করার পর ডাকাতরা লাবন্যর কানের সোনার দুল, হাতের ব্রেসলেট খুলে নেয়। চাচাত ছোট বোন সকালে গহনা ছিলো তার মায়ের আলমারিতে। সেখান থেকে তার গহনাও নিয়ে গেছে। ডাকতরা চলে যাওয়ার পর তারা সারা ঘর তন্নতন্ন করে গহনা খুজেছে। সে গুলো আর পাওয় নি।

ভুুক্তভোগীদের নিকট প্রতিবেশী ফজলুর রহমান জানান, সকাল হয়ে যাওয়ায় ডাকাতরা চলে যায়। এরপর তারা টের পেয়েছে। এই ডাকাতির সাথে আসে পাশের লোক জড়িত।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন প্রথমে ফোন রিসিভ করেনি। তবে রাত ৮টার পর ফোন রিসিভ করে জানান, হামলাকারীরা কাচি নিয়ে এসেছিলো। মালামালের সাথে তিনটি ফোন নিয়ে গেছে। ঘটনার তদন্তে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেনি।

সংবর্ধনা

0

২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হচ্ছে। রবিবার দুপুরে খোকসার আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের এক গুচ্ছ ছবি

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করা হবে: ইসি সচিব

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি আরও বলেন, এ বিষয়ে কথা বলতে ইসির পক্ষ থেকে খুব শিগগিরই স্পিকারের সাক্ষাতের জন্য সময় চাওয়া হবে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে কমিশনের একটি আনুষ্ঠানিক বৈঠকের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য খুব দ্রæতই সময় চেয়ে স্পিকারের কাছে বার্তা পাঠানো হবে। স্পিকারের সাক্ষাতের পর তপশিল ঘোষণার পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করা হবে।

রেওয়াজ অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তপশিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এদিকে রবিবার সিইসি’র কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সব নির্বাচন কমিশনার ও ইসি সচিব আখতার আহমেদ অনির্ধারিত বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়- রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে। এরপর ইসি সচিব সিইসির কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

গত শুক্রবার বিকালে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের ক্ষমতাবলে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।

খোকসায় প্রাথমিকে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত পাঁচ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

রবিবার দুপুরে আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে নিজ বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত এসব শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক বলাই চন্দ্র মদক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খাতুন।

এ বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। তাদের মধ্যে তাজবির তাহসিন ট্যাল্টেপুল ও জান্নাতুল ফেরদৌস, উনজিলা, হাপসা সুলতানা ও মোঃ সামির হোসেন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত তাজবির তাহসিনসহ শিক্ষিকা মিতা রাণী বিশ্বাস, নাছরিন খাতুন ও সুব্রত মদক আলোচনায় অংশ নেন।

ভেড়ামারায় সাবেক মেয়র টুটুলের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল কবির (টুটুল) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এতে তিনি মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রাজধানী ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সাবেক মেয়র আনোয়ারুল কবিরের দাবি, হামলার নেতৃত্বে ছিলেন উপজেলা স্বে^চ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ এইচ এম আল হোসাইন সোহাগ।

এর আগে গত ২৯ জুন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক কার্যক্রম ও দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আনোয়ারুল কবির (টুটুল)। তিনি ভেড়ামারা উপজেলা জাসদের সদস্য, যুব জোটের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে গোডাউন মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন আনোয়ারুল কবির। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই তিনি ঢাকায় চলে যান।

সাবেক মেয়র আনোয়রুল কবির টুটুল অভিযোগ করেন, নওদাপাড়া এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ, চাঁদগ্রাম এলাকার সিজারসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। হামলার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, হামলার সময় তার সঙ্গে থাকা দুলাল ও নুরু নামের দুই ব্যক্তিও আহত হয়েছেন। জাসদ করে রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো যাবে না জানিয়ে বৃহস্পতিবার রাতেও সোহাগ হুমকি দিয়েছিলেন। তার মাথায় এগারোটি সেলাই পড়েছে। তিনি দ্রæতই আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ বলেন, “সম্পর্কে আমরা মামা-ভাগ্নে। তাঁর সঙ্গে ভালো সম্পর্ক আমার। তিনি যে অভিযোগ এনেছেন তা সত্য নয়। আমি একটি দায়িত্বশীল পদে থেকে এমনটা কেন করতে যাব? আর তিনিই (টুটুল) কেন এমন অভিযোগ করছেন, বুঝতে পারছি না।”

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান জানান “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দাদার মৃত্যু শোকে নাতির মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

রাষ্ট্রীয় মর্যাদায় বাবার দাফন সম্পন্ন করে কবরস্থান থেকে বাড়ি ফিরছিলেন বাবা তুজাম উদ্দিন। ঠিক সেই মুহূর্তে মুঠোফোনে ভেসে এলো আরেকটি মৃত্যু সংবাদ। তার নিজের ২০ বছর বয়সী মেয়ে মুন্নি খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে বাবা ও মেয়েকে হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবার। হৃদয়বিদারক এই ঘটনায় শোকে স্তব্ধ দৌলতপুর উপজেলার পূর্বপাড়া গ্রাম।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা। একই দিনে একই মানিকদিয়াড় কবরস্থানে দাদা ও নাতনিকে চিরনিদ্রায় শায়িত করার দৃশ্য দেখে বাকরুদ্ধ এলাকাবাসী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দৌলতপুর সদর ইউনিয়নের উপজেলা পরিষদ লাগোয়া পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী (৭৪) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেলে মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ১০টায় মানিকদিয়াড় কবরস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

কিন্তু শোকের আবহ শেষ হতে না হতেই পরিবারটি পায় দ্বিতীয় আঘাত। দাদার প্রিয় নাতনি মুন্নি খাতুন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিয়ের আগ পর্যন্ত দাদার সব দেখভাল করতেন মুন্নিই। শুক্রবার গভীর রাতে দাদাকে হারিয়ে মরদেহের পাশে বসে অনবরত বিলাপ করছিলেন তিনি। বিলাপের একপর্যায়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রæত কুষ্টিযয় সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময়ই সে মারা যায়।

স্বজন সাইদুল ইসলাম বলেন, চাচা ফুলবাস আলীর দাফনের পর বাড়ি ফিরতেই ভাতিজি মুন্নির মৃত্যুর খবর পেলাম। এমন শোকের ভার যেন কোনো পরিবারকে কখনো বহন করতে না হয়।

মুন্নির বাবা তুজাম উদ্দিন বলেন, প্রায় এক বছর আগে দৌলতপুর থানাপাড়া গ্রামের মোস্তাকের সঙ্গে মুন্নির বিয়ে হয়। তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এবং কিছুদিন ধরে টাইফয়েডে ভুগছিলেন। শোকের ধাক্কায় শারীরিক অবস্থার দ্রæত অবনতি ঘটে তার। একই দিন (শনিবার) বিকাল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় নাতনি মুন্নি খাতুনকে।

গ্রামের বাসিন্দারা বলেন, সকালে একজন বীর মুক্তিযোদ্ধাকে শেষ বিদায় জানিয়েছি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তার নাতনির মৃত্যু সংবাদ পুরো গ্রামকে কাঁদিয়েছে। একই দিনে দাদা-নাতনির এভাবে চলে যাওয়া আর পাশাপাশি দাফনের এমন নির্মম দৃশ্য আমরা কখনো দেখিনি।

পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগ ট্রেন কর্মচারীর বিরুদ্ধে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে। আহতরা হলেন-শফিউল আওয়াল সুমন (৪০) ও তার বাবা আব্দুর রহিম (৬৫)।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা প্রায় দুই ঘন্টা ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকে রেখে বিক্ষোভ করে।

আহত শফিউল আলম সুমন জানিয়েছেন তিনি তার অসুস্থ মাকে নিয়ে কোর্ট স্টেশন থেকে টেনে উঠছিলেন এসময় ট্রেনের একজন স্টাফ তাদের বাধা দেন এ নিয়ে বাকবিতন্ডা হয় একপর্যায়ে ওই স্টাফ তাকে ও তার বাবাকে চুরিকাঘাত করেন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। এ সময় ট্রেনের লোক মাস্টার ও পরিচালক সেখান থেকে পালিয়ে যান। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

কুষ্টিয়া কোর্ট স্টেশনের ইনচার্জ ইতি বলেন, আমরা অফিসের ভেতর ছিলাম। এখান থেকেই শুনতে পেলাম ট্রেনের কর্মচারী দ্বারা যাত্রী হেনস্তার শিকার হয়েছেন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে। যারা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ইকবাল হাসান জানিয়েছেন, আহত অবস্থায় শফিউল্লাহ ও আব্দুর রহিম নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা আশংকামুক্ত। তাদের দুজনের বাড়িই চুয়াডাঙ্গা জেলায়।

ট্রেনের একজন কর্মচারী জানান, দুইজন যাত্রী খ বগি দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ভেতরে থাকা কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ট্রেনের এক কর্মচারী তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এ ঘটনায় শনিবার (২৫ জুলাই) আনুমানিক বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে বিক্ষোভ শুরু করেন আহত যাত্রীর স্বজনরা। তাদের বিক্ষোভের মুখে ট্রেনের লোকোমাস্টার ও টিটি পালিয়ে যান।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, দুইটা ১৫ মিনিটের দিকে ট্রেনটি ছেড়ে গেছে। হামলার শিকার যাত্রীরা থানায় অভিযোগ দিলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজ ছাত্রের

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে কাওসার (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের ডিসি পার্কের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে।

তিনি কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের বন্ধু শাওন জানান, দুপুরে কয়েকজন বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে কাওসার পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন। এসময় তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর কাওসারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ প্রায় দেড়ঘন্টাব্যাপী চেষ্টার পর মরদেহ উদ্ধার করে সম্ভব হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইকবাল হোসেন বলেন, পুকুরে ডুবে যাওয়া কলেজ ছাত্রকে ফায়ার সার্ভিসের ইউনিটের লোক উদ্ধার করে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে এসেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খোকসা যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত

0

আহবায়ক বাবু, সদস্য সচিব রাজু, এক মাসে দেওয়া হবে পূনাঙ্গ কমিটির

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা যুব সংঘ ও পাঠাগারের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা সদরে সংস্থার নিজস্ব ভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রবীন সদস্য সাবেক আম্পায়ার অমল কুমার নন্দী। অন্যানদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য উপজেলা দুদকের সভাপতি ওহিদুজ্জামান, নারায়ন মালাকার, সমকাল প্রতিনিধি মুনসী লিটন, কামরুজ্জামান মুফা, আসাদুজ্জামন লিটন, শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।

একই সভাকক্ষে সংগঠনের সহ-সভাপতি শামীম আহম্মেদ বাবু’র সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর পাঁচ বছর আগে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করে ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের সাবেক সহ সভাপতি শামীম আহম্মেদ বাবুকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু খানকে সদস্য সচিব করে এই আহবায়ক কমিটি সর্বসন্মতি ক্রমে অনুমোদন দেওয়া হয়।

এই কমিটি আগামী ৩০ দিনের (এক মাস) মধ্যে সাধারণ সভা ডেকে গঠনতন্ত্র মেনে দুই বছর মেয়াদি পূনাঙ্গ কমিটি উপহার দেওয়ার প্রতিশ্রæতি দেয়।

ক্লাবের আহবায়ক শামীম আহম্মেদ বাবু তার বক্তব্যে বলেন, কমপক্ষে পাঁচ বছর আগে কমিটির মেয়াদ উত্তিন্ন হয়ে গেছে। নিদ্রিষ্ট একটি সময়ের কার্যনিবাহী পরিষদের কয়েকজন সদস্য বসে মেয়াদোত্তির্ণ কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রায় ২০ বছর আগে সদস্য নেয়া হয়। তার পরে আর সদস্য নবায়ন হয়নি। ফলে ক্লাবটি বুড়োদের সংগঠনে পরিণত হয়েছে। স্বল্পমেয়াদি আহবায়ক কমিটি দীর্ঘ দিনের জঞ্জাল সরিয়ে একটি অবাদ সুষ্ট ও গণতান্ত্রিক পক্রিয়ায় একটি পূনাঙ্গ কমিটি উপহার দেবে।

উল্লেখ্য, খোকসা যুব সংঘ ও পাঠাগার ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত। ক্রীড়া ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটি সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্টেশন ভুক্ত।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...