বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 418

খোকসায় সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার আমলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। আদালতে মামলার সূত্রধরে নিয়োগ পরীক্ষা বন্ধ রাখা হয়। কিন্তু ৩ ঘন্টা আগে মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ী মাধ্যমেক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পক্রিয়া শুরু হয় মাস খানেক আগে। এ সুযোগ কাজে লাগাতে নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে মরিয়া হয়ে ওঠে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেন। এ বিষয়টি জানা-জানি হয়ে গেলে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রসহ এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। ইতোমধ্যে নিয়োগ বন্ধ রাখার আদেশ চেয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আত্তাব আলী বাদি হয়ে আদালতে মামলা করেছেন। যার নম্বর দেং ৬১/২৩, তারিখ ১ জুন ২৩ (মামলাটি চলমান)। এক পর্যায়ে ২ জুন তারিখের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু ৩ ঘন্টা আগে মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে ৬ জুন হঠাৎ নিয়োগ পরীক্ষা নিয়ে বিদ্যালয়টির সহকারী শিক্ষককে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মামলার বাদি আত্তাব আলী জানান, আদালতে মামলা দায়েরের পর ২ জুনের নিয়োগ পরীক্ষা স্থগিত করে নিয়োগ কমিটি। কিন্তু বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ক্ষমতার দাপট দেখিয়ে আদালতের আদেশ অমান্য ৬ জুন সকাল ৯ টায় প্রার্থীদের মোবাইল ফোনে ম্যাসেজ পাঠান। এ দিনই জেলা সদরের একটি স্কুলে নিয়োগ পরীক্ষা গ্রহন করেন। ১৮ জন বৈধ আবেদন কারীর মধ্যে নিয়োম রক্ষায় শুধুমাত্র ৪ জন প্রতিযোগী প্রার্থীকে পরীক্ষায় উপস্থিত করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারায়ন চক্রবর্তীকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে ।

তিনি দাবি করেন, বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন ও প্রধান শিক্ষক মজিবর রহমানসহ ৯ জন বিবাদীর বিরুদ্ধে আদালত ্আদেশ দিয়েছে। কিন্তু সে আদেশ উপেক্ষা করে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আবারো আদালতে যাবেন।

সহকারী প্রধান শিক্ষক পদের আদেকারী রেজাউল ইসলাম। প্রথম পরীক্ষার জন্য নোটিশ পেয়েছিলেন। কিন্তু পরের দিন হঠাৎ করে মোবাইলের ম্যাসেজে জানতে পারেন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অল্প সময়ের জন্য তিনি পরীক্ষায় অংশ নিতে পারেন নি।

গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন বলেন, সহকারী প্রধান শিক্ষকের মত একটি গুরুত্ব পূর্ন পদে নিয়োগে অনিয়ম হওয়ার আশঙ্কা থেকে এক সদস্য আদালতে মামলা করেছেন। আদালত নিষেধাজ্ঞাসহ একটা আদেশ দিয়েছেন। কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের সাথে যোগসাযোসে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগে ছয়-নয় করার অভিযোগে এলাকাবাসী মানববন্ধনসহ সভা সমাবেশ করেছে। কিন্তু নিয়োগ তো দেওয়া হয়ে গেছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মজিবর রহমান স্বীকার করেন আদালতের নিষেধাজ্ঞা আদেশের কথা। তবে তিনি দাবি করেন নিয়োগ দিয়েছেন সভাপতি। তিনি স্বাক্ষর করেছেন। আমিও স্বাক্ষর করেছি।

মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক বলেন, আদালত স্পষ্ট কোন নিষেধাজ্ঞা দেয়নি। নিয়োগ বোর্ডের ৯ সদস্যের বিরুদ্ধে শোকজ দিয়ে ছিল। নিয়োগে বাধা নেই; আইনজীবীরা এ বিষয়ে নিশ্চিত করার পর নিয়োগ পক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে নিয়োগের সময় এমন সমস্যা সৃষ্টি হয়ে আসছে। এটিও তার ব্যতিক্রম হয়নি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর হোসেন বলেন, পরে কথা বলবেন বলে জানিয়ে মোবাইল ফোন কেটে দেন।

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বেতবাড়িয়া চ্যাম্পিয়ন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-এর ফাইনাল খেলায় বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ একাদশ চাম্পিয়ন হয়েছে।

শনিবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদ একাদশের সাথে খোকসা পৌরসভা একাদশের প্রতিযোগীপূর্ন ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্দ্ধারিত সময়ে ম্যাচটি গোল শুন্য অমিমাংশিত থাকে। ফলে ট্রাইবেকারের মাধ্যমে চাম্পিয়ন ও রানারআপ ভাগ্য নির্দ্ধারণ করা হয়।

নিদ্ধারিত ৫টি ট্রাইবেকারের মধ্যে দুই দলই ৪টি করে গোল করতে সক্ষম হয়। পরে অতিরিক্ত আরো একটি ট্রাইবেকার মারার সুযোগ দেওয়া হয় দুই দলের খেলোয়াদের। ভাগ্য নির্দ্ধারণী ট্রাইবেকারে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদ একাদশ চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে ৫-৪ গোলের ব্যবধানে বেতবাড়িয়া ইনিয়ন পরিষদ একাদশ চাম্পিয়ন হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

সাংবাদিক হত্যার প্রতিবাদে: কুমারখালীতে মানববন্ধন করেছে সংবাদিকরা

0

কুমারখালী প্রতিনিধি

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন কুমারখালীর সর্বস্তরের সাংবাদকর্মীরা।

শনিবার সকাল ১১ টায় কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনের সময় বক্তব্য রাখেন, এশিয়ান টিভি ও দেশ রুপান্তরের কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহিন, চ্যানেল এস ও কালবেলা পত্রিকার কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন, বাংলা টিভির কুমারখালী ও খোকসা প্রতিনিধি এম এ উল্লাস, দৈনিক সমকালের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, দৈনিক ভোরের ডাকের কুমারখালী প্রতিনিধি মোশারফ হোসেন।

কুমারখালী প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, সুষ্ঠ বিচারের অভাবে দেশে সাংবাদিকের উপর হামলা ও মামলা বাড়ছে। এছাড়াও সাংবাদিক নাদিমসহ সকল হত্যা ও হামলাকারীদের দ্রæত আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবি জানান।

বাবার পায়ের সাথে উঠে এলো মেয়ের মৃতদেহ

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা জিকি প্রকল্পের পাশের ক্যানালের পানিতে গোসল করতে নামেন বাবা স্বপন মোল্লা। আর তার পায়ের সাথে জড়িয়ে পরে নিজের তিন বছরের মেয়ে শিশু জারার মৃতদেহ।

শনিবার বিকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগের ক্যানাল পাড়ায় পানিতে ডুবে জারা নামের ওই শিশুর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ি পাশের জিকে ক্যানেলের পানিতে পরে যায় জারা নামে এই শিশুটি। তখন মা পানিতে ঝাপিয়ে পরে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে সুস্থ্য করার চেষ্টা করে। ইতোমধ্যে মা একটু বেখেয়াল হলে শিশুটি আবার হারিয়ে যায়। বিকাল ৪ টার দিকে বাবা স্বপন মোল্লা মাঠ থেকে ফিরে ক্যানালের পানিতে গোসল করতে নামে। এ সময় তার পায়ে নিজের মেয়ের মৃতদেহ বেঁধে যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তনুজা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাপাতালে আনা হয়। তবে পরিবারের লোকেরা তাকে জানিয়েছে শিশুটি পানি ডুবে যাওয়ার ১০ মিনিটের মধ্যে উদ্ধার করা হয়েছে।

খোকসায় পৃথক হামলা নারীসহ আহত তিন

0
রনি (২৩) নামের এই যুবকে শ্বশুর বাড়ির লোকেরা পিটিয়েছে।

স্টাফ রিপের্টার

কুষ্টিয়ার খোকসায় পৃথক পৃথক হামলায় এক মহিলাসহ ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় এ সব হামলার ঘটনা ঘটে। ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় নাহিদ (২৪) নামের এক যুবক রক্তাক্ত আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। আহতের অবস্থা গুরুতর হওয়া তাকে স্কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তত করা হয়। সে ওসমানপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

একই ইউনিয়নের দেবীনগর গ্রামে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইয়াসমিন (৩০) নামের এক মহিলা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বামীর নাম রানা।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় খেলার সময় ইয়াসমিনের শিশু ছেলেকে এক প্রতিবেশি চর থাপ্পর মারে। ওই নারী এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তার উপর হামলা কারা হয়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর ইয়াসমিনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দ্বিতীয় বিয়ে করার অপরাধে রনি (২৩) নামের এক যুবকে শ্বশুর বাড়ির লোকেরা পিটিয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার একতারপুর গ্রামে ওই যুবক নিজের বাড়িতে হামলার শিকার হন। সে এ গ্রামের মহন শেখের ছেলে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

হাসপাতালে আহত রনি জানান, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় সম্প্রতি সে দ্বিতীয় বিবাহ করেন। এ ঘটনায় শ্বশুর বাড়ির লোকেরা শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে চড়াও হয়ে হামলা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহিনা খানাম জানান, নাহিদের মাথার আঘাতটা বেশ গভীর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাপাতালে স্থানান্তর করা হয়েছে। বাঁকীদের অবস্থা স্থিতিশীল আছে।

কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসায়ীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মেসেঞ্জার অপটিক্যাল ফাইবার কাটার সাথে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জেলা কেবল টিভি ব্যবসাীরা।

বৃহস্পতিবার সকালে শহরের পাঁচ রাস্তার মোড়ে কুষ্টিয়া কেবল টিভি নেটওয়ার্কের নিজস্ব কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কোয়াব কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ সজল।

লিখিত বক্তব্যে বলা হয় কুষ্টিয়া কেবল টিভি নেটওয়ার্কের আওতায় তারা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বৈধ পন্থায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত দেশীয় চ্যানেলের পাশাপাশি সকল প্রকার পে-চ্যানেল চালিয়ে আসছেন। জেলার ছয় উপজেলা ছাড়াও পৌর এলাকায় ওভারহেড অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ২ লঅখ গ্রাহকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে আসছেন। কিন্তু গত ১২ জুন সদর উপজেলার খাজানগর এলাকার সন্ত্রাসী মকবুল হোসেন গং বটতৈল থেকে মিরপুর উপজেলার হালসা পর্যন্ত মেসেঞ্জার অপটিক্যাল ফাইবার কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া ক্যাবল টিভি নেটওয়ার্ক ও কণিকা কেবল টিভি নেটওয়ার্কের ব্যবসায়ীদের ২০ ল টাকার আর্থিক তি হয়েছে। অপটিক্যাল ফাইবার ও কেবল কেটে ফেলায় এ এলাকার কয়েক হাজার গ্রাহক কেবল টিভির সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে মকবুলের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় দুইটি সাধারণ ডায়েরি এবং একটি লিখিত অভিযোগ দেয়া হলেও প্রশাসন সন্ত্রাসী মকবুল ও তার ক্যাডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কোয়াব এর জেলা শাখার সভাপতি খন্দকার শহিদুল হক পিন্টু, সহ-সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মিলন, কুষ্টিয়া কেবল টিভি ডট কম এর পরিচালক আরিফুর রহমান ইয়াজ, জেলা শাখার কোষাধ্য বিশ্ব চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ভেড়ামারায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় বাড়ির সিঁড়ির মধ্যে থেকে তুষার মন্ডল জিম (২০) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা শহরের প্রফেসর পাড়ার জনৈক গোলাম মোস্তফা রুবেলের খালি বাড়ির সিঁড়ির ওপর থেকে পুলিশ রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা জিমের মাথার পেছনে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত তুষার মন্ডল জিম ভেড়ামারার প্রফেসর পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জিমকে পেছন থেকে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে বিষয়টি এখনো জানা সম্ভব হয়নি।

কুষ্টিয়া থেকে সিআইডি পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন। হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর একাধিক টিম মাঠে নেমেছে। খুব দ্রæত হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও তিনি জানান।

গড়াই নদীতে গোসলে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ

0

স্টাফ রিপোর্টার

কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তানভীর (২৫) এর সন্ধান মেলেনি। এ ঘটনায় অসুস্থ্য অপর দুই শিার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভতি করা হয়েছে।

সোমবার দুপুওে সৈয়দ মাছউদ রুমী সতু সংলগ্ন গড়াই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিার্থী মাইক্রোবাসে এসে মীর মশাররফ হোসেন সেতুর নীচে গোসল করতে নামলে তাদের মধ্যে তিনজন শিার্থী গভীর পানিতে চলে যায়। এসময় তিনজনই সাঁতরে কুলে আসার চেষ্টা করলে দুজন শিার্থী একে অপরকে পানি থেকে উপরে টেনে তুললেও তানভীর নামের শিার্থী তলিয়ে যায়। পরবর্তীতে অসুস্থ দুজন শিার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিার্থীকে খুঁজে পেতে ব্যর্থ হয়। পরে বিকাল ৫ টার দিকে খুলনার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালালেও রাত ৮ টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান তারা।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, পানিতে ডুবে শিার্থী নিখোঁজের সংবাদ পেয়ে তারা তাৎণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। খুঁজে না পেলে খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ও খুলনা ডুবরি দল যৌথভাবে উদ্ধার কাজ করলেও এখনো পর্যন্ত শিার্থীকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান।

মেধাবী রাজিয়ার পাশে দাঁড়ালেন ইউএনও

0
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুদানের চেক নিচ্ছেন মেধাবী ছাত্রী রাজিয়া

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তির সুযোগ পাওয়া খোকসার রাজ মিস্ত্রী কন্যা রাজিয়া সুলতানার আর্থিক সহায়তা এগিয়ে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ে ভার্তির পর্বে প্রয়োজনীয় ১০ হাজার টাকা অনুদানের একটি চেক দিয়েছেন। এছাড়া পল্লী নেটওয়ার নামের ইন্টারনেট সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান মেধাবী ওই ছাত্রীকে আর্থিক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

খোকসা থেকে প্রকাশিত একমাত্র সাপ্তাহি দ্রোহ পত্রিকার অনলাইন ভার্ষণে “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত মেধাবী রাজিয়ার” শিরোনামের সংবাদটি প্রকাশিক হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাসের দৃষ্টি গোচর হয়। তিনি পত্রিকা অফিসে ফোন করে ছাত্রীটির পরিবারের সাথে যোগাযোগ করেন। সোমবার দুপুরে মেধাবী রাজিয়া ও তার বাবা আব্দুর রাজ্জাকে নিজের দপ্তরে নিয়ে আসেন। শিক্ষার্থীর ভর্তির খরচের প্রথম পর্যায়ের খরচের ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন।

সংবাদটি প্রকাশের পর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান পল্লী নেটওয়ার্কের চেয়ারম্যান মিশনসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান মেধাবী ওই ছাত্রীকে আর্থিক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে হতদরিদ্র কাঠ মিস্ত্রী আব্দুর রাজ্জাক ও সেলিনা খাতুন দম্পতির মেয়ে রাজিয়া সুলতানা। দুই ভাই বোনের মধ্যে সে বড়। ২০২০-২১ শিক্ষা বর্ষে আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। দারিদ্রতার সাথেই বেড়ে ওঠা রাজিয়া পড়েছে বানিজ্য বিভাগে। প্রথম শ্রেণি থেকে সব কাসেই তার রোল ছিল এক। পঞ্চম, অষ্টম ও এসএসসিতে কৃতিত্বে সাথে জিপিএ ৫সহ পাশ করেছে। কলেজে বানিজ্য শাখায় ভর্তি হয়। অন্য দিকে তার একমাত্র ছোট ভাই রেজাউল ইসলাম রাজুকে ভর্তি করা হয় ঝিনাইদহ পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউটে। দুই সন্তানের লেখাপড়ার ব্যয় চালাতে চরম টানাপরনের মধ্যে পরেন কাঠ মিস্ত্রী বাবা রাজ্জাক। একমাত্র মেয়ে রাজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মেধা তালিকায় ৯১৫ তম স্থান অধিকার করে ভর্তির সুযোগ পাওয়ায় তিনি যেমন আনন্দিত হয়েছেন। অন্যদিকে মেয়ের ভর্তি ও লেখা পড়া চালানোর খরচের টাকার যোগান নিয়ে তার চিন্তার অন্ত নাই।

কাঁথা তৈরীর কারিগর মা সেলিনা খাতুন মেয়ের ভর্তির টাকা নিয়ে খুবই দুচিন্তায় ছিলেন। প্রতিবেশীর এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। মোবাইল ফোনে তার কাছ থেকে ভর্তি ও খরচ সম্পর্কে জেনেছিলেন। চলতি মাসের ১৮ তারিখে ভর্তি চুড়ান্ত করতে বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার টাকা জমা দিতে হবে। পরবর্তিতে আরো প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হবে। অল্প সময়ের মধ্যে এত টাকা জোগার করা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পরেছিলেন।

রাজিয়া সুলতানা জানান, টাকার অভাবে তার বাবা তৃতীয় শ্রেণি পর আর পড়তে পারেনি। সরকারী চাকুরি করা বন্ধুদের সাথে বসতে লজ্জা পান। এই গল্প শোনার পর থেকে সে উচ্চ শিক্ষা গ্রহনের সংকল্প করেন। বাবা মায়ের উপর চাপ কমাতে নিজে পড়া লেখার পাশা পাশি ছোট ভাই ও প্রতিবেশী ছাত্রদের প্রাইভেট পড়ায়।

উচ্চ মাধ্যমিকে ৪.৯২ পেয়ে পাশ করায় তার স্কোর সমস্যা হওয়া। এ কারণে পছন্দের সাবজেক্টে (বিষয়ে) ভর্তি হতে পারছে না। তবে বানিজ্য শাখায় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিষয়ে ভর্তি হবে বলে মনোস্থির করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়াসহ শিক্ষা জীবনের সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশী রয়েছে বলে সে জানায়।

আব্দুর রাজ্জাক জানান, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পর টাকা নিয়ে খুব দুশ্চিন্তায় পরেছিলে। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সহযোগীতায় এগিয়ে আসার পর তা লাঘব হয়েছে। এখানেই তো শেষ না। এরপর প্রতিমাসের খরচের টাকার যোগান দিয়ে ভাবছেন। দুই বচ্চার লেখা পড়ার খরচ যোগাতে তাকে এখন দিন রাত কাজ করতে হবে।

তিনি আরো জানান, কাসের এক বন্ধুর পরীক্ষার খাতায় অঙ্ক করে দেওয়ায় শিক্ষক তাকে মেরেছিলেন। সেই বন্ধু সরকারী চাকুরী করে। কিন্তু টাকার অভাবে পড়া লেখা ছেড়ে তিনি হয়েছেন কাঠ মিস্ত্রী। চাকুরী করা বন্ধুদের সাথে মিশতে লজ্জা পান। তাই নিজের বাচ্চা দুটিকে শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন দেখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত মেধাবী রাজিয়ার

0
মেধাবী ছাত্রী রাজিয়া সুলতানা।

স্টাফ রিপোর্টার

টাকার অভাবে বাবার লেখা পড়া বন্ধ হয়ে যায়। শৈশবে এই গল্প শোনার পর অভাবের সাথে বেড়ে ওঠা কাঠ মিস্ত্রীর মেয়ে রাজিয়া সুলতানা উচ্চ শিক্ষা গ্রহনের স্বপ্ন বুনতে থাকে। সেভাবেই প্রস্তুতি চালায়। চলতি শিক্ষা বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু ভর্তি ও পড়া লেখা চালিয়ে যাওয়ার টাকা নিয়ে তার পরিবারের দুশ্চিন্তার অন্ত নেই।

কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে হতদরিদ্র কাঠ মিস্ত্রী আব্দুর রাজ্জাক ও সেলিনা খাতুন দম্পতির মেয়ে রাজিয়া সুলতানা। দুই ভাই বোনের মধ্যে সে বড়। ২০২০-২১ শিক্ষা বর্ষে আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। দারিদ্রতার সাথেই বেড়ে ওঠা রাজিয়া পড়েছে বানিজ্য বিভাগে। প্রথম শ্রেণি থেকে সব কাসেই তার রোল ছিল এক। পঞ্চম, অষ্টম ও এসএসসিতে কৃতিত্বে সাথে জিপিএ ৫সহ পাশ করেছে। কলেজে বানিজ্য শাখায় ভর্তি হয়। অন্য দিকে তার একমাত্র ছোট ভাই রেজাউল ইসলাম রাজুকে ভর্তি করা হয় ঝিনাইদহ পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউটে। দুই সন্তানের লেখাপড়ার ব্যয় চালাতে চরম টানাপরনের মধ্যে পরেন কাঠ মিস্ত্রী বাবা রাজ্জাক। একমাত্র মেয়ে রাজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মেধা তালিকায় ৯১৫ তম স্থান অধিকার করে ভর্তির সুযোগ পাওয়ায় তিনি যেমন আনন্দিত হয়েছেন। অন্যদিকে মেয়ের ভর্তি ও লেখা পড়া চালানোর খরচের টাকার যোগান নিয়ে তার চিন্তার অন্ত নাই।

কাঁথা তৈরীর কারিগর মা সেলিনা খাতুন মেয়ের ভর্তির টাকা নিয়ে খুবই দুচিন্তায় আছেন। প্রতিবেশীর এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। মোবাইল ফোনে তার কাছ থেকে ভর্তি ও খরচ সম্পর্কে জেনেছেন। চলতি মাসের ১৮ তারিখে ভর্তি চুড়ান্ত করতে বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার টাকা জমা দিতে হবে। পরবর্তিতে আরো প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হবে। অল্প সময়ের মধ্যে এত টাকা জোগার করবেন কি ভাবে এ নিয়েই ব্যস্ত হয়ে পরেছেন।

বাবা মার মাঝে মেধাবী ছাত্রী রাজিয়া সুলতানা।

সেলিনা খাতুন জানান, মেয়েকে ঢাকায় রেখে পড়াতে প্রতিমাসে ৮/৯ হাজার টাকা লাগবে। অন্য দিকে ছেলের জন্য ৬ হাজার টাকা পাঠাতে হচ্ছে। এ টাকা উৎস্য নিয়ে তিনি খুব ভাবছেন।

রাজিয়া সুলতানা জানান, টাকার অভাবে তার বাবা তৃতীয় শ্রেণি পর আর পড়তে পারেনি। সরকারী চাকুরি করা বন্ধুদের সাথে বসতে লজ্জা পান। এই গল্প শোনার পর থেকে সে উচ্চ শিক্ষা গ্রহনের সংকল্প করেন। বাবা মায়ের উপর চাপ কমাতে নিজে পড়া লেখার পাশা পাশি ছোট ভাই ও প্রতিবেশী ছাত্রদের প্রাইভেট পড়ায়।

উচ্চ মাধ্যমিকে ৪.৯২ পেয়ে পাশ করায় তার স্কোর সমস্যা হওয়া। এ কারণে পছন্দের সাবজেক্টে (বিষয়ে) ভর্তি হতে পারছে না। তবে বানিজ্য শাখায় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিষয়ে ভর্তি হবে বলে মনোস্থির করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়াসহ শিক্ষা জীবনের সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশী রয়েছে বলে সে জানায়।

আব্দুর রাজ্জাক জানান, মেয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পর থেকে তার দুশ্চিন্তার অন্ত নেই। ভর্তির সময় একবারে প্রায় ২৫ হাজার টাকা লাগবে। এতো টাকা তিনি জোগার করবেন কিভাবে? দুই বচ্চার লেখা পড়ার খরচ যোগাতে তাকে এখন দিন রাত কাজ করতে হবে।

তিনি আরো জানান, কাসের এক বন্ধুর পরীক্ষার খাতায় অঙ্ক করে দেওয়ায় শিক্ষক তাকে মেরেছিলেন। সেই বন্ধু সরকারী চাকুরী করে। কিন্তু টাকার অভাবে পড়া লেখা ছেড়ে তিনি হয়েছেন কাঠ মিস্ত্রী। চাকুরী করা বন্ধুদের সাথে মিশতে লজ্জা পান। তাই নিজের বাচ্চা দুটিকে শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন দেখেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...