বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 421

পাখি শিকার বন্ধে র‌্যালী ও দিন ব্যাপী চিত্র প্রদর্শনী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পাখি শিকার বন্ধে জনসচেতনতা সৃষ্টির ল্েয র‌্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পরিযায়ী পাখির ছবি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ^ পরিযায়ী পাখি দিবস উপলে শনিবার সকাল ১০ টায় শহরের ৬নং পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাখি সংরণে জনসচেতনতা সৃষ্টির ল্য নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিচির মিচির বার্ড কাব’র উদ্যোগে এসব নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘জলাশয় সংরন নিরাপদ করে পাখির জীবন’। অনুষ্ঠানের শুরুতে পাখি শিকার বন্ধ ও সংরনে জনসচেতনতা সৃষ্টির প্রয়াসে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদনি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ওবাইদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড: জাহান আল মাহমুদ, শিাবিদ সাজেদুল ইসলাম, কিচির-মিচির সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সদানন্দ মন্ডল প্রমুখ।

র‌্যালী, আলোচনা সভা ছাড়াও সংগঠনটির উদ্যোগে পাখি নিয়ে স্কুলের শিার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রজাতির পাখির ছবি নিয়ে দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খোকসায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে হামলা

0

হামলায় মহিলাসহ আহত ৫ জন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে এক প্রবাসীর বাড়িতে রহস্য জনক হামলা হয়েছে। হামলাকারীদের প্রতিহত করতে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে প্রতিহতের চেষ্টা। দুর্বৃত্ত¡দের ছোড়া আগ্নেয় অস্ত্রের গুলি ও হামলায় ৫জন আহত হয়েছেন।

শুক্রব ার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয় কুঠিপাড়ায় প্রবাসী রিয়াজ উদ্দিনের বাড়িতে হামলা চালায় দুবৃত্তরা। এ সময় গৃহকর্তার কলেজ ও স্কুল পড়–য়া মেয়েরা পালিয়ে বাথরুমে গিয়ে নিকট আত্মীয়দের মোবাইল ফেনে হামলার বিষয়টি জানায়। স্থানীয় মসজিদের মাইকে হামলার ঘটনাটি প্রচার করা হয়। গ্রামবাসী পাল্টা প্রতিরোধ গড়ে তলে। এক পর্যায়ে হামলাকারীরা কমপক্ষে ৫ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। দুর্বৃত্ত¡দের হামলা ও গুলিতে আহত গৃহকর্তার স্ত্রী শিউলি খাতুন (৩৫), ওয়াজেদ আলী (৩৫), আবুল কালাম (৪৬), জহিরুল (৩০), মাসুম বিল্লাহ প্রিন্স (২৪) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। আহতদের মধ্যে গৃহকর্তী শিউলি খাতুন বাদে বাঁর্কীদের রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার কিছু সময়ের মধ্যে রাতেই থানা পুলিশের টহল দল ঘটনা স্থাল পরিদর্শন করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিউলি খাতুন, হামলাকারীদের মধ্যে তিনি একজন কে চিনেছেন। দুর্বৃত্ত¡রা শুধু ডাকাতির জন্য হামলা করেনি। তার তার স্বামীতে হত্যা করার চেষ্টা করছিল। শিক্ষার্থী দুই মেয়ের বুদ্ধিমত্তায় তারা স্বামীর জীবন রক্ষা পেয়েছে। হামলাকারীরা ঘরের ৪টি দরজা ভেঙ্গে বাথরুম থেকে ওই ছাত্রীদর বের করে এনে মারপিট করেছে। তিনি এ হামলার ঘটনার তদন্ত করে দোষিদের বিচার দাবি করেন।

প্রবাসী রিয়াজ উদ্দিন জানান, রাতে তার শোবার ঘরের দরজায় করা নারার শব্দ শুনে তিনি ঘরের দরজা খোলেন। এ সময় ৫/৬ জন মুখোষধারী তার উপর হামলা করেন। হামলাকারীরা তাকে হত্যার চেষ্টা চালায়। এ মিশনে ব্যর্থ হয়ে হামলাকারীরা তারা কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে গেছে। তার আত্ম চিৎকারে স্ত্রী শিউলি খাতুন এগিয়ে এলে দুর্বৃত্ত¡রা তার উপর আক্রমন করে। এ সময় তার স্কুল ও কলেজ পড়–য়া দুই মেয়ে নিজেদের ঘরের দরজা আটকে বাথরুমে আশ্রয় নিয়ে মোবাইল ফোনে নিকট জনদের খবর দেয়। তিনি নিজেও বুঝতে পারছেন না হামলার কারন পূর্ব শক্রুতা না ডাকাতি। তিনি অভিযোগ নিয়ে থানায় যাচ্ছেন বলে জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহর সাথে কথা বলার হলে তিনি জানান, প্রবাসীর সাথে পূর্ব বিরোধের জের ধরে হামলা হতে পারে। লিখিত অভিযোগ নিয়ে ওই প্রবাসীর থানায় আসার কথা আছে।

খুলনায় বিএনপি ও পুলিশের সংঘর্ষ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনায় পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির ১৫ নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।

শুক্রবার বিকালে খুলনা প্রেসকাবের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
বিএনপির নেতাদের অভিযোগ, পূর্বঘোষিত সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুঁড়েছে।

প্রত্যদর্শীরা জানান, খুলনা প্রেসকাবের লিয়াকত আলী মিলনায়তনে শুক্রবার দুপুরে ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ শুরু হয়। বিকাল ৪টার দিকে ওই সভায় যোগদিতে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রেসকাবের সামনে আসেন। এ সময় নেতাকর্মীরা সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করেন। তখন বিপুল সংখ্যক পুলিশ তাদেরকে বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা রাস্তার ওপর বসে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা বাধা উপো করে মিছিল বের করার চেষ্টা। বিএনপি কর্মীরা পুলিশকে ল্য করে জুতা-স্যান্ডেল ও ইটপাটকেল নিপে করে। তখন পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিপে করলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রেসকাবের ভেতরে অবস্থান নেয়।

বিএনপি নেতারা জানান, সংঘর্ষে বিএনপি নেতা মুজিবুর রহমান, যুবদল নেতা জাহিদুর রহমান গুলিবিদ্ধসহ কমপে ১৫ জন আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিলে নেতাকর্মীরা বিােভ শুরু করে। এরপর পুলিশ তাদেরকে লাঠিচার্জ, নেতাকর্মীদের ল্য করে শটগানের গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল নিপে করে। এতে তাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দণি) তাজুল ইসলাম বলেন, হলরুমে তাদের কর্মসূচি পালনের অনুমতি ছিল। কিন্তু বাইরে মিছিল করার অনুমতি ছিল না। তারা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয় এবং ইটপাটকেল নিপে করে। তখন পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়ায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অসহনীয় গরমে নিম্ন আয়ের মানুষের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে হোয়াইট পিস নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্যরা সকলেই স্কুলের শিার্থী।

বৃহস্পতিবার দুপুরে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় রিকশা চালক, ভ্যান চালক এবং শ্রমজীবী মানুষের মাঝে বোতল জাত বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে সংগঠনটি।

খেটে খাওয়া মানুষের মাঝে যারা পানি ও স্যালাইন তুলে দেন সংগঠনটির সভাপতি আতহার নাবিল, সাধারণ সম্পাদক আলিফ আহাম্মেদ, সদস্য মারুফ মুরসালিন, আহমেদ মাহথীর, আহমেদ মেহতাব ও মেঘা জোয়ারদ্দারসহ অন্যান্যরা।

সংগঠনটির সভাপতি আতহার নাবিল জানান, একান্ত নিজেদের উদ্যোগেই খেটে খাওয়া দুইশতাধিক মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন, বিস্কিট, মাথার ক্যাপ বিতরণ করছি। যাতে করে মানুষ গুলো গরমে একটু হলেও স্বস্তি পায়। তাদের সংগঠনটির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে হোয়াইট পিস সেচ্ছাসেবী সংগঠনটির এমন মহতি আয়োজনে খুশি নিম্ন আয়ের মানুষ।

কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার কর্মকৌশল চূড়ান্ত – পররাষ্ট্র সচিব

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিদেশি কূটনীতিকদের আনসার ও গ্রাম প্রতিরা বাহিনী কীভাবে বাড়তি নিরাপত্তা দেবে, তার কর্মকৌশল চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার বা রবিবারের মধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে সরকার তা দূতাবাসগুলোকে জানাবে বলেও জানান তিনি।

বুধবার বিদেশি কূটনীতিকদের বিশেষ নিরাপত্তার কর্মকৌশল নির্ধারণে বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সন্ধ্যায় এ নিয়ে বৈঠক করেন আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন এ তথ্য জানান।

আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর বিশেষায়িত ব্যাটালিয়ন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এখন থেকে অর্থের বিনিময়ে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরব -এ চার দেশের মিশন প্রধানদের দেওয়া বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করে সরকার। তবে মিশন প্রধানদের জন্য গানম্যানসহ দূতাবাসের নিয়মিত নিরাপত্তা বহাল আছে এখনও। এখন থেকে বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা দেবে আনসার গার্ড ব্যাটালিয়ন। তাদের কর্মপদ্ধতি চূড়ান্ত করতে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর মহাপরিচালক।

আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অফিসে আগেও কৌশলগত নিরাপত্তা দিয়েছে আনসার। বিদেশি মিশনগুলোকে বাড়তি নিরাপত্তা দিতে প্রস্তুতি ও সমতা রয়েছে আনসারের।

খোকসার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার জেলা প্রশাসক খোকসার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় করেন।

সোমবার সকালে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম খোকসা এসে পৌঁছালে উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার তাকে ফুলের শুভেচ্ছা জানান।

সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিা অফিসার নাজমুল হক, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান, সুধী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ল্েয যে পদপে নিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। আর এ জন্য সবাইকে যার যার অবস্থানে থেকে দায়িত্বের সাথে কাজ করতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, বর্তমান মাদক আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমাজকে মাদক মুক্ত করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি শোমসপুর ইউনিয়ন পরিষদ, শোমসপুর ভূমি অফিস ও খোকসা পৌরসভা পরিদর্শন করেন।

ঝিনাইদহে ধর্ষণের দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৭ম শ্রেনির স্কুলছাত্রীকে সংঘবন্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ৩ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। ফাঁসির আদেশ প্রাপ্ত আসামিরা হলেন- বাদশা, রুহুল আমিন ও মনু মিয়া। একই সাথে আসামিদের প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

মামলার বিবরণে জানা গেছ, ২০১৯ সালের ৮ আগস্ট সদর উপজেলার খাজুরা গ্রামের ৭ম শ্রেণির স্কুলছাত্রী তার ঘরে ঘুমিয়ে ছিলো। ঘুম থেকে উঠে মাকে না পেয়ে বাড়ির পাশে একটি মোড়ে খুজতে যায়। সে সময় একই এলাকার বাদশা তাকে অপহরণ করে পার্শবর্তী একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে বাদশা, রুহুল আমিন ও মনু মিয়া ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তামান্না পার্কের একটি ঘরে আটকে রাখে। রাত ১২ টার ছাড়া পেয়ে মেয়েটি বাড়িতে আসে।

এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে পরদিন সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। তদন্ত শেষে ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্তদের ফাঁসির আদেশ দেয়।

গরুর সঙ্গে শক্রুতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক কৃষকের বাড়িতে মজুদ রাখা ঘাঁসে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। সেই ঘাঁস খেয়ে ওই কৃষকের পাঁচটি গরু অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার সকালে উপজেলা বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের কৃষক আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। কৃষকের দুটি গরু বেশী অসুস্থ হয়ে স্থানীয় কসাইয়দের কাছে বিক্রি করা হয়। বাকী তিনটি গরু কুষ্টিয়া প্রাণী সস্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিগ্রস্থ কৃষককের স্বজনরা জানান, পূর্ব শক্রুতার জেরে দুবৃত্ত¡রা রাতের আধাঁরে ঘাঁসে বিষ দিয়েছিল।

কৃষকের ছেলে রুবেল হোসেন বলেন, তিনি পাঁচটি গরুর জন্য রাতে ঘাঁস কেটে বাড়ির আঙিনায় রেখেছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকালে গরু গুলোকে ওই ঘাঁস খেতে দিয়েছিলন তাঁর মা। ঘাঁস খেয়ে তাঁদের পাঁচটি গরুই অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে দুইটির ষাঁড় গরুর অবস্থা বেশি খারাপ হলে স্থানীয় কসাইয়দের কাছে মাত্র ৮০ হাজার টাকায় বিক্রি করেছেন। যা আগামী কুরবানি ঈদে প্রায় এক ল ১০ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করা যেত।

তিনি আরো বলেন, অসুস্থ বাঁকী দুইটি গাভী ও একটি বাছুর গরু কুষ্টিয়া প্রাণীসস্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমারখালী থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অবশিষ্ট তিনটি গরু এখন সুস্থ আছে। অভিযোগ পেলে তদন্তু করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী বলেন, ঘাঁসের সাথে বিষ জাতীয় কোনো উপাদান থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। তিনি তিগ্রস্থ কৃষকের গরু গুলোর খোঁজ খবর নিয়েছেন।

ঝিনাইদহে ইজিবাইক চালক নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাখাওয়াত হোসেন (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে শাখাওয়াত হোসেন নামের ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত শাখাওয়াত হোসেন জেলার শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, রাত ৩ টার দিকে শাখাওয়াত হোসেনসহ আরও ৩ জন একটি ইজিবাইকে শৈলকুপা উপজেলার দিঘলগ্রামে যাচ্ছিলো। পথে চাপড়ী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইলসহ সকল মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শাখাওয়াতের সাথে থাকা অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের সাথে শাখাওয়াতের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে তারা শাখাওয়াতকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মেডিকেলে চান্স না পেয়ে মেধাবী ছাত্রীর আত্মহত্যা

0

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের মেধাবী ছাত্রী হাফসা খাতুন (১৯) মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চারমাইল তাতিবন্ধ এলাকায় এ ঘটনা ঘটে।

হাফসা খাতুন উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতিবন্ধ এলাকার ইদ্রিস মন্ডলের মেয়ে।

নিহতের মা সিমা খাতুন জানান, হাফসা কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন-৫ পেয়ে উত্তিন্ন হয়। সে এসএসসি পরীক্ষাতেও গোল্ডেন-৫ পেয়েছিল। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল ডাক্তার হবে। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছিল। অকৃতকার্য হওয়ায় পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে সে আত্মহত্যা করেছে।

বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু বলেন, হাফসা খাতুনসহ তার দুই বান্ধবী মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। দুই বান্ধবী চান্স পেলেও হাফসার চান্স না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...