বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 438

মহেশপুরে পাচারকারীসহ পাঁচ লক্ষাধীক টাকার রুপার গহনা জব্দ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁদ রতনপুর গ্রাম থেকে প্রায় সাড়ে ৪ কেজি রুপার গহনা উদ্ধার করেছে ৫৮বিজিবি। আটক পাচারকারী চাঁদ রতনপুর গ্রামের কুন্ডুল মালিতার ছেলে কামাল মালিতা। শনিবার দুপুরে বিজিবির সদস্যরা গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান চালায়।

মহেশপুর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল ছদ্মবেশ ধারণ করে চাঁদ রতনপুর গ্রামের একটি কবরস্থানে ওৎ পেতে বসে থাকে। সোর্সের দেয়া বর্ননামতে একটি লোক প্লাস্টিকের ব্যাগ নিয়ে ওই পথ দিয়ে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় লোকটি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। আটকের পর লোকটি জানায় তার নাম কামাল মালিতা। সে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এই রুপার গহনা যশোর শহরে শান্ত নামে আরেক ব্যক্তির কাছে পৌছে দিতে নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামি কামাল মালিতাকে শনিবার সন্ধ্যায় মহেশপুর থানায় সোপর্দ করে জব্দকৃত মালামাল ঝিনইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। জব্দকরা রুপার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩৬ হাজার টাকা।

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে

0
বিশ্বকাপ কিকেটে বাংলাদেশী মেয়েদল

দ্রোহ স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচেই বাংলাদেশের নারী ক্রিকেটাররা মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার।

প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশী মেয়েরা শুভ সূচনা করেছে। ১২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিশা বিশ্বাসের দল।

বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ান মেয়েদের দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে তারা। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেটে যে কোনো পর্যায়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়।

আফিফার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার এবং সুমাইয়া আক্তারের দায়িত্বশীল ব্যাটিংয়েই অসাধারণ এই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

টস জিতে ব্যাট করতে নামার পর বল হাতে শুরুতেই অসিদের চেপে ধরেন বাংলাদেশের মেয়েরা। কেট পেলে এবং প্যারিস বোল্ডারকে শুরুতেই ফিরিয়ে দেন অধিনায়ক দিশা বিশ্বাস। কেট পেলে আউট হন ৫ রান করে এবং ৭ রান করেন প্যারিস বোল্ডার। এরপর ক্লেয়ার মুর এবং এলা হায়ওয়ার্ড মিলে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। এ দুজনের ব্যাটে গড়ে ওঠে ৭৬ রানের জুটি। এ সময় ক্লেয়ার মুর ৫১ বলে ৫২ রান করে আউট হন। এলা হায়ওয়ার্ড আউট হন ৩৯ বলে ৩৫ রান করার পর মারুফা আক্তারের বলে। এর মধ্যেই মারুফা আক্তার বোল্ড করে ফেরান লাকি হ্যামিল্টনকে।

৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অ্যামি স্মিথ। রাইস ম্যাককেনা ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস নেন ২টি করে উইকেট। ১টি উইকেট নেন রাবেয়া খান।

জবাব দিতে মাঠে নেমে মিস্টি সাহা প্রথম বলেই আউট হন। এরপর হাল ধরেন আফিয়া প্রত্যাশা এবং দিলারা খাতুন। ২২ বলে ২৪ রান করেন আফিয়া প্রত্যাশা। ৪২ বলে ৪০ রান করেন দিলারা আক্তার। স্বর্ণা ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। সুমাইয়া আক্তার ২৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান।

২ ওভার এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল। বাংলাদেশ দলের পরের দুই ম্যাচ ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৮ জানুয়ারি খেলবে যুক্তরাষ্ট্রের মেয়েদের বিপক্ষে।

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ঘন কুয়াশায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। সদর উপজেলার ছালাভরা নামক স্থানে ও শৈলকুপা উপজেলায় শানিবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

শনিবার সকালে ঝিনাইদহ-যশোর সড়কে নিহতরা হলেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের মিটুল হোসেনের ছেলে রকি (২১) ও রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২)। এ ছাড়া শৈলকুপার হাবিবপুর মুড়োতলা এলাকায় তুষার (২৫) নামে অপর মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থানে মোটরসাইকেলটি পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অপর দিকে শৈলকুপার হাবিবপুর মুড়োতলা এলাকায় ঢাকাগামী গোল্ডেনলাইন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে তুষার (২৫) নামে অপর মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সে শেখপাড়া পদমদী গ্রামের সোহরাব আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানা ও শৈলকুপার ওসিদ্বয় জানান, সকালে মোটরসাইকেলে তিন জন ব্যক্তিই মোটরসাইকেল আরোহী ছিলেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে পত্রিকার পরিবেশক সহ গণমাধ্যম সংশ্লিষ্টদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে অনুুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বাবু, ডা: গোলাম মওলা, যুগ্ম সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কোষাধ্য এম লিটন-উজ জামান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, কার্যনির্বাহী সদস্য আবদুর রশীদ চৌধুরী, চৌধুরী মুরশেদ আলম মধু, হাসান আলী, ইব্রাহিম হোসেন মিরাজ, দেলোয়ার মানিকসহ কাবের সদস্যরা।

কৌফিয়ৎ

0

সুধী পাঠক
২৯ নভেম্বর ‘২২ ইং তারিখ প্রথম প্রহরে সংবাদ প্রকাশের পর প্রযুক্তিগত সমস্যার কারণে সাপ্তাহিক দ্রোহ পত্রিকার অনলাইন ভার্সনে কোন সংবাদ প্রকাশ করা সম্ভব হয়নি। অনিচ্ছাবসত সংবাদ প্রকাশে বিঘ ঘটায় আমরা দুঃখিত। ক্রুটি মুক্তির পর প্রতিঘন্টায় সংবাদ আপডেট করার উদ্যোগ নিয়েছি। চোখ রাখুন thedroho.com
– সম্পাদক

খোকসায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মহান বিজয় দিবস উদযাপন উপলে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা কলেজ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্য বিলাল হোসেন প্রমুখ।

আরো পড়ুন – কুষ্টিয়ায় দুর্নীতির দায়ে সরকারের সাবেক কর্মকর্তার কারাদন্ড

উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতি অনুষ্ঠিত সভায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলে নানা কর্মসূচির পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কুষ্টিয়ায় দুর্নীতির দায়ে সরকারের সাবেক কর্মকর্তার কারাদন্ড

0
দন্ডপ্রাপ্ত সাবেক কানুনগো রেজাউল করিম ও সার্ভেয়ার রবিউল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চলন পাইপ লাইন নির্মাণ প্রকল্পে দুর্নীতির দায়ে সাবেক কানুনগো রেজাউল করিম ও সার্ভেয়ার রবিউল ইসলামকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে চার ল টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।

দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী রেজাউল করিম ও রবিউল ইসলাম অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অপরাধে দোষী সাবস্ত্য হওয়ায় তাদের প্রত্যেককে পেনাল কোডের ৪০৯ ধারায় তিন বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপরাধমূলক অসদাচরণের কারণে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর সশ্রম কারাদন্ড এবং অবৈধভাবে লাভবান হওয়ার জন্য তাদের প্রত্যেককে ক্রিমিনাল ল এমেনমেন্ট এ্যাক্টের ৯ ধারার বিধান অনুযায়ী চার ল টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

কারাদন্ড প্রাপ্ত রেজাউল করিম (৫৮) মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ইজ্জত আলীর ছেলে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার সাবেক কানুনগো (বর্তমানে অবসরপ্রাপ্ত) ছিলেন। অপর আসামি রবিউল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালোয়া গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি এল এ শাখার সাবেক সার্ভেয়ার (বর্তমানে চাকরিচ্যুত) ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি রেজাউল করিম ও রবিউল ইসলাম ২০১৪ সালে ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চলন পাইপ লাইন নির্মাণ প্রকল্পে অসৎ উদ্দেশ্যে প্রতারণা পূর্বক অর্পিত মতার অপব্যবহার করে নিজে লাভবান হওয়া এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দ্যেশ্যে পরস্পর যোগসাজশে বিধি বহির্ভূতভাবে প্রকৃত জমির শ্রেণী ধানি হওয়া সত্তে¡ও ধানি শ্রেণী মূল্য প্রদান কিংবা গ্রহণ না করে ভিটা শ্রেণী হিসেবে ৪ লাখ ২৪ হাজার ৭৩৯ টাকা প্রদানের/গ্রহণের মাধ্যমে সরকারের ৩ লাখ ৫০ হাজার ৬৬৯ টাকার আর্থিক তি সাধন পূর্বক আত্মসাৎ করেন। এ ঘটনায় দুনীতি দমন কমিশন সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের তৎকালীন দুনীতি দমন কমিশন উপ-পরিচালক আব্দুল গাফফার বাদী হয়ে ২০১৬ সালের ২৬ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরো পড়ুন – খোকসায় ভেজাল গুড় তৈরীর দায়ে ব্যবায়ীকে জেল জরিমানা

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাীর স্যা গ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দন্ড প্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

খোকসায় ভেজাল গুড় তৈরীর দায়ে ব্যবায়ীকে জেল জরিমানা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় আবারো র‌্যাবের অভিযান। এক ব্যবসায়ী ও ক্রেতাকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে কুষ্টিয়ার র‌্যাব ১২ এর একটি অভিযানিক দল খোকসা উপজেলা সদরের দ্বিলীপ বিশ্বাসের ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেজাল গুড়ের ব্যবসায়ী দ্বিলীপ বিশ্বাস আত্মগোপন করে। তবে আটক করা হয় তার ছোট ভাই উজ্জল বিশ্বাস ও জয়নুল আবেদিন নামে দুই জনকে।

প্রায় এক ঘন্টা ব্যপী পরিচালিত ভেজাল বিরোধী এ অভিযানে ভেজাল গুড় তৈরীতে ব্যবহৃত মানবদেহের জন্য ক্ষতিকারক কয়েক কেজি রং ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস পরিচালিত ভ্রাম্যমান আদালত আটক উজ্জল বিশ্বাস কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ছাড়া আটক ক্রেতা জয়নুল আবেদিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জব্দ করা রং ও রাসায়নিক দ্রব্য ড্রেনে ফেলে দেয়া হয়। আদালতের নির্দেশে কয়েক টন ভেজাল আখের গুড়ের মধ্যে কেরোসিনের তেল ঢেলে খাওয়ার অনুপযোগী করে দেওয়া হয়।

আরো পড়ুন – ঝিনাইদহে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, চিনির সাথে মানব দেহের জন্য তিকর ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ মিশিয়ে অবৈধ ভাবে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় প্রায় প্রতিমাসে অভিযান করা হয়। জেল জরিমানাও করা হয়। কিন্তু ভ্রাম্যমান আদালতের এখতিয়ার না থাকায় ভেজাল গুড় (খাদ্যদ্রব্য) তৈরীর কারখানা গুলো বন্ধ করা সম্ভব হচ্ছে না। এ সময় র‌্যাব ১২ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভুল চিকিৎসায় ইসরাত জাহান মাহেরা নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় কিনিক ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কিনিক মালিক ও কথিত চিকিৎসককে আটক করেছে।

শুক্রবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর ত্রিমোহনী এলাকায় ইসলামী প্রাইভেট হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশুটি ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুর গ্রামের পিন্টু মিয়ার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে পেটে ব্যথা নিয়ে ইসরাত জাহান মাহেরাকে কিনিকে ভর্তি হয়। ভর্তির পরে চিকিৎসক শিশুটির শরীরে পরপর তিনটি ইঞ্জেকশন পুশ করেন। সন্ধ্যা শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শিশুটির মুমূর্ষ অবস্থা দেখে মা শামীমা আক্তার ডিউটিরত কথিত চিকিৎস আব্দুল্লাহ আল মামুনের শরণাপন্ন হলে তিনি ঝিনাইদহে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাত আটটার দিকে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পরে।

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর ছরিয়ে পড়লে ুব্ধ স্বজনরা হাসপাতলে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিনিক মালিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্সী ও কথিত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে অপচিকিৎসার কারণে ইতিপূর্বে ওই কিনিকটি একাধিকবার সিলগালা করে দেয় প্রশাসন।

আরো পড়ুন – কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

ঝিনাইদহের সিভিল সার্জন স্প্রুা রানী দেবনাথ জানান, তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন।

কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সামছুল আলম (৭০) নামের একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকালে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা গ্রামের দ্বিতীয় স্ত্রী রেশমা খাতুন ওরফে নুপুরের (২৪) বাড়ি থেকে পুলিশ ওই মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে।

মুক্তিযোদ্ধা শামসুল আলম উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামত বাড়িয়া গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে।

তবে বীর মুক্তিযোদ্ধার মেয়ে সারবিনা আলম ও অন্যান্য স্বজনরা অভিযোগ করে বলেন, অর্থের লোভে মোটা অংকের কাবিনে ফাঁদে ফেলে সামছুল আলমকে জোর পূর্বক বিয়ে করেছিলেন রেশমা। বিয়ের পর থেকেই টাকার জন্য নিয়মিত তাকে মারিপট করতেন রেশমা।

তার দাবি শনিবার রাতে তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। শরীরে একাধিক স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এ হত্যার উপযুক্ত বিচার দাবি করেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী রেশমা খাতুন বলেন, তিনি (স্বামী) প্যারালাইসিস রোগী ছিলেন। গত শনিবার রাত ৩ টার দিকে নিজ কে চেয়ার থেকে মেঝেতে পড়ে আহত হন। পরে রবিবার সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন – সরকার অদল বদল নিয়ে মাতামাতি করার সময় নয় – হাসানুল হক ইনু

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, বিকাল ৫ টার দিকে খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরের কয়েকটি স্থানে সন্দেহজনক ত রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...