বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 330

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি/ আমি কি ভুলিতে পারি…’ বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার ৭ মিনিট আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। এর ৩ মিনিট পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল রাষ্ট্রপতিকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান।

এ সময় জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের পে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তাদের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন৷

পরে তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই এলাকা ত্যাগ করলে সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। ১৯৫২ সালের এই দিনে ভাষাশহীদদের আত্মত্যাগকে স্মরণ করার জন্য সর্বস্তুরের জনগণ ফুল হাতে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেরুয়ারি’ গুনগুন করে গেয়ে খালি পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

বিভিন্ন দল, সংগঠন ও প্রতিষ্ঠান প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জেএসডি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতন্ত্রী পার্টি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাসদ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের প থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য অপেমাণ সারিতে আরও বহু দল এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

শ্রদ্ধা নিবেদন

0

৭২ বছর আগে ১৯৫২ সালের এই দিনে ছিল পূর্ববাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশন। সেদিন ডাকা হয় ধর্মঘট। ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আজ সেই অমর একুশে ফেব্রæয়ারি। ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করা একুশের চেতনা বাঙালির মনের ভেতর জাগিয়ে দিয়েছিল রাষ্ট্রবাসনা।

মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাঙালি জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র রার আন্দোলনের অবিস্মরণীয় সেই মুহুত্য ফিরে এসেছে আবার।

শোকে বিহ্বল ও গৌরবে দীপ্ত এ দিন মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় প্রথমবার মায়ের ভাষার অধিকার রায় যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। তাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে ২১ এর প্রথম প্রহরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার ছবি-

 

 

শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ

0

স্টাফ রিপোর্টার

২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করা হয়।

খোকসা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপণায় রাত ১২টা ১ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে।

২১ এর প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এর পর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আকতার, কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এর পক্ষে তার প্রতিনিধি। এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, খোকসা পৌরসভা, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

খোকসা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারীরা কলেজ ক্যাম্পাস শোক র‌্যালীসহ মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনাওে আসেন। তারা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

বিএনপি একদফার আন্দোলন অব্যাহত রাখবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির একদফার আন্দোলন অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেছে বিএনপি নেতারা। এক সভায় তারা বলেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি নেতারা এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলে এ সভার আয়োজন করে বিএনপি।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল, নিতাই রায় চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক প্রমুখ।

দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, যে ল্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটি ভূলুণ্ঠিত। এই সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র হত্যা করেছে। এই দুইটি ফিরিয়ে আনতে দেড় দশক ধরে বিএনপি আন্দোলন করছে। বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পাকিস্তানিদের চরিত্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চরিত্রের কোনো তফাত নেই। অত্যাচার নির্যাতন করার কারণে যে পাকিস্তানিরা রেহাই পায়নি, তাদেরই অনুসরণ করছে মতাসীন আওয়ামী লীগ। আজকে শেখ হাসিনার বদৌলতে ঘরে ঘরে শহীদ মিনার হওয়ার দশা।

সুতরাং যেখানে নির্যাতন-নিপীড়ন করে যেই পাকিস্তানের রা হয়নি। এই আওয়ামী লীগ সরকারও পারবে না, বলেন তিনি।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তারেক রহমান আবার দেশে ফিরবেন জানিয়ে প্রধান অতিথি জমির উদ্দিন সরকার বলেন, আইনের শাসন না থাকলে বিশৃঙ্খলা হতে বাধ্য। আইনের শাসন না থাকলে সব েেত্রই বিশৃঙ্খলা হয়। কারও কারও অনেক টাকা থাকলেও তিনি ভোগ করতে পারবেন না।

তিনি বলেন, ভাষা আন্দোলন ছিল আদর্শিক আন্দোলন। মানুষের আন্দোলন ওখান থেকেই শুরু হয়েছিল। এই আন্দোলন থেকেই গণতন্ত্রের আন্দোলন শুরু হয়।

দ্বিতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd – তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলফোনেও বার্তা পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ বিভাগের ২২ জেলার মোট ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন প্রার্থী।

গত বছরের ২০ মার্চ শিক্ষক নিয়োগের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কবিতায় একুশ

0

একুশ রক্তাক্ত চেতনা। মায়ে অশ্রুশিক্ত একুশ আসে এক নতুনের সম্ভাবনা নিয়ে। একুশের মহান শহীদ স্মরণে কুমারখালী পাবলিক লাইব্রেবী আয়োজিত কবিতা পাঠের আসর মাতানো বাচিকশিল্পীরা।

চোর সন্দেহে আটক যুবকের ২০ আঙ্গুল ভেঙ্গে দিলো গ্রামবাসী

0

স্টাফ রিপোর্টার

চোর সন্দেহে আটক যুবককে রক্তাক্ত আহত অবস্থায় একটি মন্দিরের সামনে ফেলে গেলো দুই দল গ্রামবাসী। হাতুর ও লোহার রড দিয়ে পিটিয়ে তার হাত-পায়ের ২০টি আঙ্গুল ভেঙ্গে দেওয়া হয়েছে। সাত ঘন্টা পর আহত ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চোর সন্দেহে আটকের পর নির্যাতনের শিকার যুবকের নাম সুমন (৩০)। সে পাবনা জেলার বেড়া থানার সিংহাসন গ্রামের রেজাউল প্রামানিকের ছেলে। মঙ্গলবার সকালে তাকে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ২ নন্বর ওয়ার্ডের জেলেপাড়া কালীবাড়ির মাঠ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিনগত গভীর রাতে রাজবাড়ী জেলার পাংশার মাছপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরিদ মন্ডলের মুদি ও রাসায়নিক সারের দোকানে চুরি করার চেষ্টা কালে গ্রামবাসীরা চোরদের ধাওয়া করে। এক পর্যায়ে খোকসা ও পাংশার সীমান্তবর্তী এলাকায় চোর চক্রের সদস্য সুমনকে গ্রামবাসী আটক করে। আটক সুমনের কাছ থেকে স্বীকার উক্তি আদায়ের জন্য গ্রামবাসী তার উপর শারীরিক নির্যাতন চালায়। গভীর রাতে খোকসার শিমুলিয়া গ্রামের লোকেরা চোরকে নিয়ন্ত্রনে নেয়। তারাও গরু চুরির স্বীকার উক্তি আদায়ের চেষ্টা করে। এক পর্যায়ে রাত ৩টার দিকে আটক যুবক জ্ঞান হারিয়ে ফেলে। ভোরের আলো ফোটার আগেই চোর সন্দেহে আটক সুমনকে শিমুলিয়া কালীবাড়ির সামনে ফেলে রেখে গ্রামবাসীরা চলে যায়।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে একজন গ্রাম পুলিশ রক্তাক্ত আহত যুবককে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসাধীন আহত সুমন দাবি করেন, সে পাংশা উপজেলার কালীতলা গ্রামে বেড়াতে আসেছিল। বিকালে ঘুড়তে বেড়িয়ে গ্রামারে পথ হারিয়ে ফেলে। রাতে পথ চেনানোর জন্য ওই দোকারনীর ঘরের কড়া নাড়লে তাকে চোর সন্দেহে তাড়া করে গ্রামবাসী। আটকের পর লোহার রড় ও হাতুর দিয়ে পিটিয়ে তার হাত পায়ের ২০টি আঙ্গুল ভেঙ্গে ও ফাটিয়ে দিয়েছে। সারা রাত তার উপর নির্যাতন চালানো হয়। হামলাকারীদের কাছে সে অনেক বার বাঁচার আকুতি করেছে কিন্তু কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেনি। সোমবার রাত ৩টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাকে রক্তাক্ত আহত অবস্থায় খোলা আকাশের নিচে একটি মাঠে ফেলে রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ইফাত জাহান তনুজা জানান, আহত রোগীর হাত-পায়ের অধিকাংশ আঙ্গুল ফাটা। রক্ত ঝড়ছিল। এক্স করতে বলা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।

মুদি দোকানি ফরিদ মন্ডলের সাথে কথা বলার জন্য পাংশার গাঁড়াল গ্রামে তার বাড়িতে যাওয়া হয়। তিনি বাড়ি ছিলেন না। তবে তার মা আম্বিয়া বলেন, তার ছেলে চোরদের দেখে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে এসে এক চোরকে আটক করে। আর একজন স্যান্ডেল ফেলে পালিয়ে যায়। পরে গ্রামবাসী চোরকে মেরে ছেড়ে দিয়েছে।

পাংশার মাছপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর নিজাম আলী মন্ডল জানান, রাতে গ্রামের লোক চোর ধরে ছিল শুনেছেন। এর বেশী আর কিছু জানেন না।

খোকসার শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর সিরাজ জানান, রাত ৩ টার দিকে মোবাইল ফোনে চোর ধরার ও মারার খবর পান। চোরকে প্রথমে রাজবাড়ি পাংশার লোকজন ধরে। পরে শিমুলিয়া গ্রামের লোকেরা গরু চুরির সন্দেহে তাকে কজ্বায় নেন। দুই পক্ষের নির্যাতনে চোর জ্ঞান হারিয়ে ফেললে দুই দল গ্রামবাসী তাকে একটি মাঠের পাশে ফেলে চলে যায়। তিনি আর ভয়ে সেখানে যাননি। সকালে থানা পুলিশের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ ওই চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তিনি এর বেশী খোজ করেন নি।

শিমুলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ শ্যামল কুমার দাস জানান, চোর সন্দেহে যুবকে আটক করে পাংশার লোক। রাতে তাদের কাছ থেকে খোকসার লোকেরা নিয়ে নেয়। তারাই তাকে মারপিট করে কালীবাড়ি মাঠে ফেলে যায়। তিনি এই খবর শুনে থানা পুলিশের একজন দারোগার সাথে যোগাযোগ করেন। তার নির্দেশে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন।

শিমুলিয়া ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বে থানা পুলিশের এস আই মশিউর রহমানের সাথে কথা বলা হলে তিনি জানান, গ্রাম পুলিশ একজনকে উদ্ধার করেছে তিনি শুনেছেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলার জন্য বলেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ বলেন, কেউতো দায় স্বীকার করতে চায় না। বিষয়টি দেখা হচ্ছে বলেও জানান।

কুমারখালী পাবলিক লাইব্রেরীতে একুশের কবিতা পাঠের আসর

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী পাবলিক লাইব্রেরীর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলে একুশের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ৩ টায় পাবলিক লাইব্রেরীর কাজী আকতার হোসেন গবেষণা সেন্টার মিলনায়তনে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর হক।

এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, প্রবীণ কবি সৈয়দ আব্দুস সাদিক, কবি ও ছড়াকার সোহেল আমিন বাবু, কবি- নাট্যকার ও প্রাবন্ধিক লিটন আব্বাস, কবি আফজাল হোসেন, কবি মেহেদী হাসান প্রমূখ। এছাড়াও বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিার্থীরা স্বনামধন্য কবিদের কবিতা আবৃত্তি করে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিা অফিসার কাজী এজাজ কায়ছার, লাইব্রেরীর সহ সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, যুগ্ম সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, ডেভেলপমেন্ট সেক্রেটারি ও সাংবাদিক হাবীব চৌহান, সাংস্কৃতিক সম্পাদক কে এম আলম টমে, মুন্সি মাহমুদ হোসেন, সংগীত শিল্পী জিয়াউর রহমান মানিক, সদস্য আব্দুল হক প্রমূখ।

প্রধানমন্ত্রী সাহসী কূটনীতি দেখিয়েছেন : ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি জোরালো বক্তব্য- যেটা আগে কোনো নেতা এই দুঃসাহস দেখাতে পারেননি ‘স্টপ জেনোসাইড ইন গাজা’। এখানে শেখ হাসিনার সাহসী কূটনীতিই আমরা দেখলাম।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শেখ হাসিনাকে নিমন্ত্রণ ও বক্তব্যে অংশ নেওয়া বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন নিয়ে সমালোচনামুখরও ছিল বহির্বিশ্বের একটা অংশ। তারপরও আজকে এই সংকটে সিকিউরিটির মতো সেনসেটিভ ইস্যুতে নিমন্ত্রণ করা ও গুরুত্বপূর্ণ বক্তব্যে অংশ নেওয়া বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে।

দ্রব্যমূল্য বাড়ছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার- এ অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছু কিছু অন্যের দাম কমতির দিকে। বাজার ওঠানামা চিরদিনই আছে। বিশ্ব প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্য বাড়ছে বলে সরকার এখানে কোন উদাসীনতা দেখায়নি। সক্রিয় আছে, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বসে নেই- যা করণীয় অবশ্যই করছি।

মিয়ানমার ইস্যুতে কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের সব পরে গতিবিধি ল্য করা হচ্ছে। সেখানে যুদ্ধ পরিহার করে শান্তির জন্য ইন্টেলিজেন্ট ডিপ্লোম্যাসি নিয়ে কাজ করছে সরকার।

গোয়েন্দা সংস্থা দিয়ে জাতীয় পার্টিকে ভাঙা হচ্ছে- এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির আজকে যারা সংসদে বিরোধী দল গঠন করেছে, এর বাইরে যারা জাতীয় পার্টির নামে কোনো একটা ভাগ সৃষ্টি করছে- সেটা তাদের নিজেদের ব্যাপার। এতে জাতীয় সংসদে থাকা জাতীয় পার্টির কেউ নেই। জাতীয় সংসদে যারা বিরোধী দল, তারা সংসদ সদস্য। এর বাইরে যারা করছেন, তারা কেউ সংসদ সদস্য নন। কাজেই এ নিয়ে আমাদের মাথা ঘামানো কিংবা উদ্বেগের কিছু নেই।

রাজধানী ঢাকার বায়ুদূষণ নিয়ে কাদের বলেন, বায়ুদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি কিছু পদপে নিয়েছেন। ইটের ভাটা বন্ধ করা একটা বড় কাজ।

খালেদা জিয়ার সঙ্গে ফখরুল সাক্ষাৎ করেছেন

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাাৎ করেছেন দলটির সদ্য কারামুক্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সাাতে তারা ঘণ্টাব্যাপী কথা বলেছেন।

সোমবার রাত আটটার পর বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় সাক্ষাৎ হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

মিডিয়া সেলের এই কর্মকর্তা বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাাৎ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত ৮টা ১০ মিনিট থেকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক চেয়ারপারসনের সঙ্গে কথা বলেন মহাসচিব।

রাত ৯টা ৩০ মিনিটে চেয়ারপারসনের বাসা থেকে বের হন বিএনপি মহাসচিব।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...