বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 340

বিভাগীয় প্রতিযোগীতায় শোভা

0

এ বছর নিজের স্কুলের “জিমি” নামের এক বড় আপুর অনুপ্রেরণায় সে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। ওই সিনিয়র আপু (ছাত্রী) তাকে প্রতিযোগীতায় অংশ নিতে নিজের বাই সাইকেলটি দিয়েছিলেন। সেই সাইকেল নিয়ে সে জেলা পর্যায় পর্যন্ত বিজয়ী হয়েছে। বিভাগীয় পর্যায়ে দ্রæত বাই সাইকেল রেস প্রতিযোগীতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শোভা। বুধবার সকালে খোকসার বনগ্রাম মধ্যপাড়ায় তার বাড়ি থেকে ছবিটি তোলা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জমির সাথে শোভা।

মা ময়না ও ছোট ভাই রিফাতের সাখে শোভা।
শোভা।

শোভা বিভাগীয় প্রতিযোগীতায় পৌঁছেছে ধার করা বাই সাইকেল

0

স্টাফ রিপোর্টার

দশম শ্রেণির অদম্য ছাত্রী শোভা খাতুন। নিজের বাই সাইকেল নেই, তিন কিলোমিটার দূরে স্কুলে যাওয়ার ভ্যান ভাড়া টাকাও দিতে পারেনা বাবা। তাই প্রতিদিনই সহপাঠিদের বাইসাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা করে। সেই সহপাঠিদের বাইসাইকেল তাকে বিভাগীয় পর্যায়ে দ্রুত বাইসাইকেল রেসে অংশ গ্রহনের সুযোগ করে দিয়েছে। চাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে বৃহস্পতিবার খুলনায় অনুষ্ঠিত বিভগীয় প্রতিযোগীতায় অংশ নেবে সে।

খোকসা উপজলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম মধ্যপাড়ার প্রান্তি কৃষক আব্দুল হান্নানের দুই সন্তানে মধ্যে শোভা খাতুন বড়। বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ছোটবেলায় খালা বাড়ি থেকে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় শখের বসে বাই সাইকেল চালানো শিখেছিল। এখন নিজে স্কুলে যাওয়া আসার ভ্যান ভাড়া থাকেনা। তাই প্রতিদিন তিন কিলোমিটার দূরের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে কাস করতে যায় অন্য শিক্ষার্থীর বাই সাইকেল চালিয়ে। সে ছোট হোক আর বড় ছাত্র-ছাত্রী হোক। চলতি মাসে অনুষ্ঠিত ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় দ্রুত বাইসাইকেল রেস ইভেন্টে অংশ নেয় শোভা। স্কুল, উপজেলা ও জেলা পর্যায়ে বিজয়ী হয়ে সে এবার বিভাগীয় আসরে অংশ নেওয়ার সুযোগ করে নিয়েছে।

বুধবার সকালে তখন কুয়াসসার ঘোর কাটেনি। উপজেলা সদর থেকে প্রায় ৮কিলোমিটার দূরের গ্রাম বনগ্রাম মধ্যপাড়ায় স্কুল ছাত্রী শোভার বাড়ি গিয়ে তার বাবা হান্নানকে পাওয়া গেলো না। ভোরের সূর্য ওঠার আগেই তিনি ইট ভাটার কাজে চলে গেছেন। কয়েকটি খুপড়ি ঘরের মাঝে এক চিলতে উঠনে বসে একটি নতুন বাই সাইকেল মোছায় (পরিস্কারে) ব্যস্ত শোভা। এই সাইকেল নিয়ে সে প্রতিযোগীতায় অংশ নেবে। ঘর থেকে বেড়িয়ে এলেন ওই ছাত্রীর মা ময়না খাতুন ও ছোট ভাই রিফাত। প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য নিজের সাইকেল না থাকায় হত দাড়িদ্র ওই ছাত্রীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বাই সাইকেলটি কিনে দিয়েছে।

শোভা জানায়, এ বছর নিজের স্কুলের “জিমি” নামের এক বড় আপুর অনুপ্রেরণায় সে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। ওই সিনিয়র আপু (ছাত্রী) তাকে প্রতিযোগীতায় অংশ নিতে নিজের বাই সাইকেলটি দিয়েছিলেন। সেই সাইকেল নিয়ে সে জেলা পর্যায় পর্যন্ত বিজয়ী হয়েছে। বিভাগীয় পর্যায়ের প্রতীযোগীতায় অংশ নিতে পারায় সে আনন্দিত। সে বিভাগীয় পর্যায়ে সফল হওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

শোভা আরও জানায়, খালা বাড়িতে থেকে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় শখের বসে সে বাই সাইকেল চালানো শিখেছিল। কিন্তু মাধ্যমিকে ওঠার পর ভ্যান ভাড়ার অভাবে প্রতিদিনই সহপাঠি, ছোট-বড় শিক্ষার্থীর বাই সাইকেল চালিয়ে তিন কিলোমিটার দূরে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে কাস করতে যায়। বিভার্গীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেয়ার সুবাদে উপজেলা প্রশাসন তাকে সাইকেল কিনে দেওয়ায় সে খুশি হয়েছে। তাকে আর অন্যের সাইকেল চালিয়ে স্কুলে যেতে হবে না। ইচ্ছেমত যে কোন প্রতিযোগীতায় অংশও নিতে পারবে।

ছাত্রীর মা ময়না খাতুন, মেয়ে শোভার সফলতায় খুবই আনন্দিত হয়েছেন। সে (শোভা) আরো উপরে যাবে বলে আশা প্রকাশ করেন এই মা। তিনি জানান, অনেক দূর স্কুল। স্কুলে যাওয়া আসার ভ্যান ভাড় দিতে পারতেন না। তাই মেয়ে অন্যজনের চালক হয়ে বাই সাইকেল চালিয়ে স্কুলে যেত। নিজের সাইকেল কেনার স্বক্ষমতাও নেই।

বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জমির বলেন, মানবিক বিভাগের মেধাবী ছাত্রী শোভার ইভেন্ট বাই সাইকেল রেস। এখানে কারচুপি করার সুযোগ খুবই কম। সে কারণে এই ইভেন্টে তার স্কুলের মেধাবি ছাত্রী শোভা ভালো করবে বলে তিনি আশা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ছাত্রী শোভা যখন উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নিয়েছিল তখন তার ‘ধার’ করা সাইকেলটা বারবার সমস্যা করছিল। এখন ওর একটা নতুন বাই সাইকেল দিয়েছি। নিজের সাইকেল থাকায় তার আত্ম বিশ্বাস বেড়েছে। বিভাগীয় পর্যায়ে ও আরো ভালো করবে বলে তিনি আশা করছেন।

কুষ্টিয়ার চালের নগরিতে খাদ্যমন্ত্রীর হানা

0

অবৈধ মজুদের গুদামে সীলগালা

কুষ্টিয়া প্রতিনিধি

হঠাৎ চালের দাম বৃদ্ধির কারণ খুঁজতে মিনিকেট চালের (সরু চাল) অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছেন খোদ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি পারিষদসহ খাজনগর চালের মোকামে উপস্থিত হন। এ সময় একটি মিলের গুদামে প্রায় ৪০০ টন ধানের মজুদ খুঁজে পান মন্ত্রী। সুবর্ণা অটো রাইস মিলের মালিক জিন্নাহ আলম অন্য একটি মিলের গুদামে অবৈধভাবে এ ধান মজুদ করেছিলেন। মন্ত্রীর নির্দেশে তাৎণিক গুদামটি সীলগালা করা হয়। এছাড়া একই ব্যক্তির মালিকানাধীন একটি আটা মিলের গুদামে ১৫০ টন গমের অবৈধ মজুদ পেয়ে সেটিও সীলগালার নির্দেশ দেন।

এদিন মন্ত্রী পর্যায়ক্রমে খাজানগর মোকামের অন্যতম মিনিকেট চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশ এগ্রো ফুড, সুর্বণা এগ্রো, স্বর্ণা এগ্রো ফুড, আল্লার দান এগ্রো এবং রশিদ এগ্রো ফুড পরিদর্শনে যান। এসব চালকল ও এর গুদাম ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী। প্রায় প্রতিটি মিলেই কিছু না কিছু অসঙ্গতি খুঁজে পান তিনি। এর মধ্যে আল্লার দান এগ্রো ফুডের একটি গুদামে প্রায় ৪০০ টন ধানের মজুদ দেখতে পান। পরে জানা যায়, ওই ধানের মালিক সুর্বণা এগ্রো ফুডের স্বত্বাধিকারি জিন্নাহ আলম। পরে জিন্নাহ আলমের আটার মিলে প্রায় ১৫০ টন গমের মজুদও খুঁজে পান মন্ত্রী। তিনি তাৎণিক গুদাম দুটি সীলগালা করার নির্দেশ দেন। মন্ত্রী এ সময় সংশ্লিষ্ট মিল মালিকদের ভর্ৎসনা করেন। পাশাপাশি তিনি কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেনকেও ভর্ৎসনা করেন। তিনি খাদ্য নিয়ন্ত্রকে বলেন, ‘এসব অনিয়ম কেন এতো দিন চোখে পড়েনি। সব কিছু যদি আমাকে দেখতে হয়, তাহলে তোমরা এখানে কি কর।’ এ সময় খাদ্যমন্ত্রী গণমাদ্যমকর্মীদের জানান, অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ অভিযানে মন্ত্রীর সঙ্গে খাদ্য সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজাসহ খাদ্য বিভাগের কর্মকর্তা এবং চালকল মালিক সংগঠনের নেতার উপস্থিত ছিলেন।

ভরসা গোলঘর

0

সরকারী অফিসে আসা সাধারণ সেবা গ্রহীতাদের অপেক্ষাগার নেই। চায়ের দোকান অথবা অফিসের করিডোরে (বারান্দায়) তাদের অপেক্ষা করতে হয়। সাবরেজিস্ট্রার অফিসে পরিবার পরিজন নিয়ে আসা মানুষরা পরেন আরো বেকায়দায়। তাদের একমাত্র অপেক্ষাগার হয়ে উঠেছে পেনশন ভোগীদের বিশ্রামাগর ও সেবা প্রদান কেন্দ্রটির গোল ঘর। কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গলবার দুপুর ২ টায় ছবিটি তোলা।

 

বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন: পররাষ্ট্রমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন। আর শ্রমিক-কর্মচারিরাই ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে বলে সন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ড. ইউনূসকে নিয়ে প্রকাশিত একটি বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ওয়াশিংটন পোস্টে নিউজ নয়, সেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কোনো অফিস ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে।’

মঙ্গলবার সকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের অনিবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাাত করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।

ড. হাছান বলেন, এ রকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে। তবে ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই বাংলাদেশে বিচার প্রক্রিয়া স্বচ্ছ এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ বিধায় সরকারি দলের অনেককে বিচারের সম্মুখীন হতে হয়, জেলেও যায় এবং ইউনূস সাহেবের এই মামলায় সরকার কোনো প না।’

তিনি বলেন, ‘ড. ইউনুস সাহেবের প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারিরা বলছে তারাই তার বিরুদ্ধে মামলা করেছে এবং অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় রায় হয়েছে, এখানে সরকার কোনো প নয়।

অনিবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দের সঙ্গে সাাত প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, তারা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। কেউ কেউ ১০ বছর আগে এখানে এসেছিলো, দু’ একজন বলেছেন তিনি ১২ বছর আগে এখানে এসেছিলেন আবার ২০২০ সালেও এসেছিলেন। তারা বলেন, আগের এবং আজকের মধ্যে অনেক পার্থক্য, বাংলাদেশের অনেক উন্নয়ন-অগ্রগতি হয়েছে।

প্রত্যেকটা দেশই বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে এবং অনেকেই বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে। কয়েকটি দেশ আমাদের দ জনশক্তি আমদানির আগ্রহ ব্যক্ত করেছে। আফ্রিকায় কৃষি খাতেও এই সুযোগ রয়েছে।

বোতসোয়ানা, কম্বোডিয়া, চেক রিপাবলিক, গাম্বিয়া, হাঙ্গেরি, জ্যামাইকা, লুক্সেমবার্গ, মংগোলিয়া, নর্থ মেসিডোনিয়া, পেরু,
¯েøাাভাক রিপাবলিক, ¯েøাভেনিয়া, উরুগুয়ে ও ভেনিজুয়েলার রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দ সৌজন্য সাাতে যোগ দেন। সাাত শেষে তাদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সরকার এখনো দেশজুড়ে গ্রেফতার অব্যাহত রেখেছে: রিজভী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার এখনো দেশজুড়ে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এই নেতা।

বিএনপির এ নেতা বলেন, এখনো দেশজুড়ে বেপরোয়া গ্রেফতার অব্যাহত রয়েছে। ‘বিশ্বের কোথাও পূর্ণ গণতন্ত্র নেই’- বলে ওবায়দুল কাদের সাহেব কী বোঝাতে চেয়েছেন? তিনি চাপাবাজি করে স্বৈরতন্ত্র ও বাকশালকে গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। অদ্ভুত সরকার ও অদ্ভুত সংসদকে জায়েজ করতে পারবেন না। বাংলাদেশের জনগণ তাদের শুধু প্রত্যাখ্যানই করেনি, লালকার্ড দিয়েছে।

রিজভী আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী অতর্কিতভাবে হামলা চালিয়েছে। সারাদেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মোট ৫০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পুলিশি হামলায় আহত হয়েছেন প্রায় শতাধিক নেতাকর্মী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘বেসামাল’ কথাবার্তা বলা শুরু করেছেন দাবি করে তিনি বলেন, বিএনপি নেতাদের গ্রেফতার নির্যাতন করে বন্দুকের নলে রাষ্ট্রমতা দখলের মাধ্যমে এখন আরও বেসামাল কথাবার্তা বলতে শুরু করেছেন ওবায়দুল কাদের। নিজ দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের বক্তব্যেই দেশ ও বিশ্ববাসীর কাছে ওবায়দুল কাদের সাহেবদের মিথ্যাচার উন্মোচিত হয়েছে।

এসময় গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ড. ইউনূসকে জেলে বা রিমান্ডে যেতে হতে পারে শঙ্কা আইনজীবীর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জেলে এমনকি রিমান্ডে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার কৌঁসুলি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশঙ্কার কথা জানান।

ব্যারিস্টার মামুন বলেন, যতই অপমান করা হোক না কেন ড. ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু আমরা এদেশের নাগরিক সেহেতু আমাদেরকে অবশ্যই আইনের প্রক্রিয়ায় যেতে হবে। কোনো ধরনের আইনি প্রক্রিয়ায় যাব সেটা ড. ইউনূসের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, উনাকে (ড. ইউনূস) আমি বলেছি আপনাকে জেলে যেতে হতে পারে। এমনকি আপনাকে রিমান্ডেও নিতে পাওে পুলিশ। উনি বলেছেন- আমি দরিদ্র মানুষের জন্য যে সংগ্রাম করে যাচ্ছি এজন্য যে প্রতিকূল পরিস্থিতিই আসুক তা হাসিমুখে মেনে নেব। পিছপা হব না।

ব্যারিস্টার মামুন বলেন, একের পর এক মামলা করে ড. ইউনূসকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সামাজিক ব্যবসাকে ধ্বংস করার নীল নকশা হিসাবে এই মামলা করা হয়েছে। দুই পরে সমঝোতা চুক্তির আওতায় ৪২৯ কোটি টাকা শ্রমিকদের দেওয়া হয়েছে। এখানে আমরা কীভাবে অর্থ আত্মসাৎ করলাম।

প্রসঙ্গত, সোমবার (২৯ জানুয়ারি) ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় চার্জশিট দিয়েছে দুদক। ইতিমধ্যে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনকে ৬ মাসের কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকার তৃতীয় শ্রম আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করে ৩ মার্চ পর্যন্ত জামিন পেয়েছেন তিনিসহ ৪ আসামি।

দ্বাদশ সংসদ দায়িত্ব পালনে সক্ষম হবে না – জিএম কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, এই সংসদ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। তিনি বলেন, এ আশঙ্কা অবাস্তব নয়, যদি বলি এ সংসদ কখনও নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। সরকারবিরোধীরা যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবে বা করবেন, ততটুকু হ্রাস পাবে।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথমদিনে নতুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি উল্লেখ করে জিএম কাদের বলেন, আসন সংখ্যার বিচারে এবার সংসদে শতকরা ৭৫ ভাগই সরকার দলের। স্বতন্ত্র ২১ ভাগ। তারাও প্রায় সরকার দলীয়। ৩-৪ ভাগ শুধু বিরোধীদলীয় সদস্য। এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। এ সংসদ কখনও নিখুঁতভাবে দায়িত্ব পালনে সম হবে না।

সংসদ তৈরি করার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল দুপই সামান হবে। একটা হলো সরকারি দল, আরেকটা হলো বিপক্ষ। তারা সংখ্যাও কাছাকাছি থাকবে। তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে। নিজেদের মতামতকে প্রধান্য দিয়ে তর্ক-বিতর্ক, ঝগড়াঝাঁটি হবে। সংসদে জনগণের পক্ষে সিদ্ধান্তু হবে।

সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, শুধু লাল নয়, শুধু সবুজ নয়। যদি সরকারি দলকে লাল বলি তাহলে এ সংসদ সম্পূর্ণ লালময়। সবুজটা শুধু ছিটেফোঁটা। এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সম হবে, তা আশঙ্কার বিষয়।

ভালোভাবে বললে বলতে হবে বিতর্কের বিষয়। দুই অংশের কর্মকান্ডের ব্যবধান কমাতে পারলে, অর্থাৎ সংসদে সরকার ও বিরোধীদের কর্মকান্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে, ততটুকু সংসদ কার্যকর হিসেবে গণ্য হবে, বলেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদ দলমত সবার মিলনস্থল। সেখানে সরকারি দল এক পক্ষ, সরকারের বিপরীত দল আরেক পক্ষ। নির্বাচন পরবর্তী আসন সংখ্যায় শতকরা ৭৫ ভাগই সরকার দলের। ২১ ভাগ স্বতন্ত্র। তারাও প্রায় সরকার দলীয়। ৩-৪ ভাগ শুধু বিরোধী দলীয় সদস্য। এখানে আসন বণ্টনে ভারসাম্যের। যতই সিমিট্রিক্যাল হলেও আসন বণ্টন সিমিট্রিক্যালের অভাব হয়েছে। তাই এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না।

জি এম কাদের ১৯৯৬ সাল থেকে সংসদ সদস্য হিসেবে রয়েছেন। সংসদে স্পিকারের দায়িত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, তারা দলীয় আনুগত্যে স্পিকার হলেও বাহ্যিকভাবে চেষ্টা করতেন নিরপেভাবে উপস্থাপন করার। আমি আপনার (স্পিকার) কাছে প্রত্যাশা করছি, আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন।

সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিরপে ভূমিকা রাখবেন এমন আশা প্রকাশ করে তিনি বলেন, বিরোধীদের মতামতকে সংসদে তোলার সুযোগ দেবেন। সংসদের ভারসাম্যের ত্রুটি কমানোর প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো।

দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের বিজয় হয়েছে: রাষ্ট্রপতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ভাষনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের জনগণ ও গণতন্ত্রের বিজয় হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরপর রাষ্ট্রপতি তার ভাষণে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে বিভিন্ন দেশি ও বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমি নির্বাচন কমিশন, জনপ্রশাসন, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী এবং গণমাধ্যমকে জানাই আন্তুরিক ধন্যবাদ। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সকল ভোটার, বিশেষত নবীন ও নারী ভোটারদের জানাই উষ্ণ অভিনন্দন।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, জনগণের রায় মেনে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্রের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেভাবে আয়োজন অত্যন্ত যুগান্তকারী ঘটনা, যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। আমার দৃঢ়বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের, জয় হয়েছে গণতন্ত্রের।

তিনি বলেন, নির্বাচন ঘিরে একটি মহল সহিংসতা ও সংঘাত সৃষ্টি করে গণতন্ত্রের শান্ত-স্নিগ্ধ যাত্রাপথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। তাদের গণতন্ত্রবিরোধী ও সহিংস কর্মকান্ড সাময়িকভাবে জনগণকে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রাখলেও গণতন্ত্রের শাণিত চেতনা ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে পারেনি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের জন্যই সরকার ও নির্বাচন কমিশনের সকল পদপে সার্থক হয়েছে। নির্বাচন বর্জনকারী দলসমূহ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। আমি আশা করি, ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে। সরকারও এেেত্র সংযত আচরণ করবে- এটাই সবার প্রত্যাশা।

তিনি আরও বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০০১ সালের নির্বাচন পরবর্তী দেশে যে নৃশংস সহিংসতা হয়েছিল তা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। কিন্তু ২০০৮ সালের নির্বাচনসহ পরবর্তীতে অনুষ্ঠিত সকল নির্বাচনে দলের শীর্ষ নেতৃত্বের সুস্পষ্ট ও কঠোর নির্দেশনার পরিপ্রেেিত আমরা সহিংসতার পুনরাবৃত্তি থেকে মুক্তি পেয়েছি। গণতন্ত্র ও উন্নয়নের নিষ্কণ্টক পথচলার জন্য রাজনৈতিক দলগুলো উদার ও গঠনমূলক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াবে এটাই দেশবাসীর প্রত্যাশা।

অনুমোদন ছাড়াই চলছিল হাসপাতাল, জরিমানা ৮০ হাজার

0

কুমারখালী প্রতিনিধি

বৈধ অনুমোদন ছাড়াই অপারেশন সহ কার্যক্রম পরিচালনার অপরাধে এক প্রাইভেট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সাময়িকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখান আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে কুমারখালী হাসপাতাল সড়ক এলাকার লোটাস প্রাইভেট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিশ্বজিৎ কে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রিফাত হিমেল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত লোটাস প্রাইভেট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্রাদি না থাকায় হাসপাতালের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমারা করে। এছাড়াও সাময়িকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখান নির্দেশ দেওয়া হয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন মো. আনোয়ারুল ইসলাম জানান, অনুমতি ছাড়াই রাতের আধারে ওই হাসপাতালে অপারেশন করা হচ্ছে – এমন অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে আজ প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করেছে এবং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। অন্যান্য প্রাইভেট কিনিক, হাসাপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...