সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 622

সাবেক ভিপি নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

0
Vp-nur-droho-20-p33
ভিপি নূন-ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের নুরের বিরুদ্ধে এবার উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আয়েশা বেগমের আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় নুরুল হক তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে উসকে দেয়ার হীন মানসিকতার আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ করেন।

এ ছাড়া বাংলাদেশের সংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’, বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে বারবার ‘অবৈধ অনির্বাচিত সরকার’ বলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’, ছাত্রলীগের কর্মীদের বারবার ‘কুলাঙ্গার’ এবং বাংলাদেশ সরকারকে ‘বিদেশি পা-চাটা তাবেদার সরকার’ বলেছেন।

খোকসায় রহস্যজনক আগুনে পুড়েগেলো দোকান ও খড়ের গাদা

0
Khoksa-fir-droho-20-p1

স্টাফ রিপোটার

কুষ্টিয়ার খোকসায় গ্রাম্য রাজনৈতিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা একটি দোকান ও কয়েকটি খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছেন।

উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের উথুলি গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাবেক ও বর্তমান মেম্বরদের বিরোধের জের ধরে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করছে।

Khoksa-fir-droho-20-p2
রহস্য জনক আগুনে পুড়ে যাওয়া চায়ের দোকান

ক্ষতি গ্রস্থ দোকানী ও কৃষকরা জানায়, শনিবার দিনগত গভীর রাতে গ্রামের মধ্যের রজব আলীর চায়ের দোকান, কৃষক বিল্লাল হোসেন ও হেনার খড়ের গাদায় আকর্শিক ভাবে আগুন জ্বলে ওঠে। গ্রামবাসী চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই দাকান ঘর ও খড়ের গাদা আগুনে পুড়ে ভষ্ম হয়ে যায়। এ ঘটনায় দোকানী ও কৃষকদের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সাবেক মেম্বর চাঁদ আলী দাবি করেন, গত ইউপি নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ বিজয়ী মেম্বরের অনুগতরা কয়েক দফায় তার অনুসারীদের বাড়িও ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছেন। এ ছাড়া তার অনুসারীদের কাছে চাঁদার দাবি ও হত্যার হুমকী দিয়ে আসছে। বিপক্ষের লোকেরা এবারও তার অনুসারীদের দোকান ঘরে ও খড়ের গাদায় আগুন দিয়েছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বর্তমান মেম্বর বদিয়ার রহমানের সাথে কথা বলা হলে তিনি জানান, প্রতিপক্ষ ক্ষমতাসীন দলের এমপি অংশের সাথে রাজনীতি করে। বিগত ইউপি নির্বাচনে তারা পরাজিত হয়। এ পর থেকে তার সমর্থকদের বিপদে ফেলতে তিন বছরে কমপক্ষে ৩ বার নিজেদের খড়ের গাদায় আগুন দিয়েছে। তারা থানা পুলিশ করেছে কিন্তু প্রমান করতে পারেনি। তাকে অপদস্ত করতে একই ভাবে এবাও নিজেরাই নিজেদের খড়ের গাদায় ও একটি খুপড়ি দোকানে আগুন দিয়েছে বলেও দাবি করেন।

যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

0
JASHOR-DROHO-19-P5

যশোর প্রতিনিধি

যশোরে যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

শনিবার বিকালে যশোর-মাগুরা মহাসড়কে হুদোরাজাপুর এলাকায় বিপরিত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিয়াশপুর গ্রামের শারাফাত হোসেনের ছেলে শাহীন (১৫) ও মনিরামপুরের সিংড়ার ইসমাইল হোসেনের ছেলে মাহাদী হাসান (১৮) বাস উল্টে ঘটনা স্থলেই নিহত হয়েছেন।

আহতদের মধ্যে তামিম হোসেন (২৫), শিমুল (৩২), আবদুল গফুর (৬০), আরাফাত হোসেন (৩), ইশান (৪), মনোয়ারা বেগম (৩৪), রবিউল ইসলাম (৪৫), আজিজ হোসেন (৫৭), নবীরুন নেছা (৪৪), রবীন্দ্রনাথ (২৮), আকিদুল (২৮) ও ভানু (৫৪) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত লোকাল বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। বাসটি সদর উপজেলার হুদোরাজাপুর নামক স্থানে পৌঁছলে অপর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন আছেন। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

কুষ্টিয়া ভাস্কর্য ভাঙার পরিকল্পনাকারী যুবলীগ নেতাকে বহিষ্কার

0
kushtia-jub-al-DROHO-19-P4
যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার মূল পরিকল্পনাকারী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা যুবলীগের দফতর সম্পাদক মনোয়ার হোসেন তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শনিবার বিকালে কুমারখালী উপজেলা যুবলীগের এক জরুরী সভায় রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে ওই যুবলীগ নেতাসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়ডাঙা গ্রামের মহিউদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিস (৩৫), তার ক্যাডার শাহাবউদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০) ও একই উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০)।

ওই যুবলীগ নেতার সঙ্গে কয়া মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটেছে।

ঝিনাইদহে ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

0
JHENADIA-DROHO-19-P2

ঝিনাইদহ প্রতিনিধি

কুষ্টিয়ার কয়া মহাবিদ্যালয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহের মানববন্ধন করেছে বিপ্লবী বাঘা যতীন একাডেমি।

শনিবার বিকালে হরিণাকুন্ডু শহরের দোয়েল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এসময় জেলা পরিষদের চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন, বিপ্লবী বাঘা যতীন একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারমান ফজলুর রহমান, ভাইস চেয়ারমান শহিদুল ইসলাম শিলু, পৌর আওয়ামী লীগ সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ সভাপতিসহ আটক তিন

0
Kumarkhali droho-19-p1
যুবলীগ সভাপতিসহ আটক তিন

কুষ্টয়িা প্রতিনধিি

কুষ্টয়িার কুমারখালীতে ব্রটিশি বরিোধী আন্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কয়া ইউনয়িন যুবলীগরে সভাপতি আনসিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলশি। এ ঘটনার সাথে জড়তি আরও একজন পালাতক রয়েছে।

BAGHA-JUTIB-KUSHTIA-DROHO-18-P1
দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ ভাস্কর্য

কুষ্টয়িার পুলশি সুপার এস এম তানভীর আরাফাত জানান, কলেজ কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে বর্তমান সভাপতরি সঙ্গে স্থানীয় একটি গ্রুপের মতবিরোধের জের ধরে দুর্বৃত্তরা ভস্কর্যটি ভাংচুর করে।  বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কয়া ইউনয়িন যুবলীগ সভাপতি েআনিসুর রহমানের  নেতৃত্বে চারজনের একটি দল বাঘা যতীনের ভার্স্কয ভাঙচুর কররে, রাতে আঘাতরে শব্দ শুনে নৈশ প্রহরী খললিুর রহমান বেড়িয়ে আসে। এ সময় দুটি মোটর সাইকলেে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার সকালে কয়া রায়ডাঙ্গা গ্রামরে মহির উদ্দিনের ছেলে আনিস (৩২), একই গ্রামরে শাহাব উদ্দিনের ছেলে হৃদয় (২০) ও সবুজ (২৩) কে পুলিশ আটক করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত বাচ্চু নামের আনসিরে আরেক সহযোগী পালাতক রয়েছে।

কুমারখালী থানার অফসিার ইনর্চাজ মজবিুর রহমান জানান, পলাতক বাচ্ছুকে  গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাঘা যতীনরে ভাস্কর্য ভাঙচুররে ঘটনায় কয়া মহাবদ্যিালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ শুক্রবার রাতে কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চার জন আটক

0
BAGHA-JUTIB-KUSHTIA-DROHO-18-P1

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ আটক করেছে।

সন্দেহ ভাজন আটকরা হলেন, কয়া মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হারুন অর রশিদ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু, নৈশ প্রহরী খলিলুর রহমান ও কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে। সব বিষয় খতিয়ে দেখে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এ দিকে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যটির নাক ও ডান গালের কিছু অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসে।

মাত্র ৩৬ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন বিপ্লবী বাঘা যতীন।

পাবনায় ট্রাকের ধাক্কায় ৩ ভাইবোনের মৃত্যু

0
PABNA-DROHO-18-P4

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন।

শুক্রবার দুপুরে উপজেলার রাঙ্গালিয়া গ্রামে টেবুনিয়া-বাঘাবাড়ি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে ইমরান হোসেন (১৮), ইমন হোসেন (১৬) ও তাঁদের চাচাতো বোন সুম্মা খাতুন (৮)। আহত অপরজন হলেন নূপুর আক্তার (২৮)। তিনি নিহত ইমরান ও ইমনের চাচি। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চারজন একসঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে সুন্নতে খতনার দাওয়াতে যাচ্ছিলেন। গ্রামের রাস্তা থেকে ভ্যানটি আঞ্চলিক সড়কে উঠতে গেলে পাথরভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী তিন ভাইবোন নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নূপুর আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক নাজমুল কাদের বলেন, দ্রুতগামী ট্রাকটির ধাক্কায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত

0
EDCATION-DROHO-18-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর কথা জানানো হয়।

বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই সময় শেষ হওয়ার একদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানো হলো।

কোভিড-১৯ মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেয়নি সরকার।

আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

ঝিনাইদাহের কৃষক রিপনকে হত্যা করে ভাই ভাবি

0
JHENIDA-RAPON-DROHO-18-P2
রিপন হত্যা কান্ডে জড়িত ফরিদা। ইনসেটে রিপন।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় জমি সম্পত্তির লোভেই ঘুমন্ত কৃষক রিপনকে তার ভাই ভাবি পরিকল্পিত ভাবে গলা টিপে হত্যার পর বাড়ির পাশের ডোবায় পুতে রাখে।

পুলিশকে এমন তথ্য দিয়েছে হত্যা প্রধান আসামী নিহত কৃষকের ভাবি ফরিদা বেগম। রিপন ৯ ডিসেম্বর রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিল। আটক ফরিদা ও নিহতের ভাই নান্নু গলাটিপে তাকে হত্যা করে লাশ গুম করতে ও অন্যের ঘারে দোষ চাপাতে নাটক তৈরী করে।

পুলিশ বলছে, ডোবা থেকে রিপনের লাশ উদ্ধার পরে সন্দেহ জনক আচরণের কারনে ফরিদাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাদারে বেড়িয়ে আনে চাঞ্চল্য কর ও রোমহস্যক ঘটনা। এর পর থেকে ফরিদার স্বামী নান্নু গা ঢাকা দেয়। ইতোমধ্যে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামানের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ফরিদা বেগম।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, গত ৯ ডিসেম্বর শৈলকুপা উপজেলার চর রূপদাহ গ্রামের মৃত আব্দুল বারিক বিশ্বাসের ছেলে রিপন হোসেন (২৮) বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে তার স্ত্রী সোহাগি বেগম পরের দিন শৈলকুপা থানায় অপহরণ মামলা দায়ের করেন। এরপর থেকেই রিপকে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে গত ১৬ ডিসেম্বর বাড়ির পাশের ডোবায় পুতে রাখা লাশের হাত দেখতে পেয়ে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহজনক ভাবে ওই দিনই ভাবী ফরিদা বেগমকে আটক করা হয়। নিহতের ভাই নান্নু গা ঢাকা দেয়। ফরিদা বেগম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবান বন্দি দিয়েছে।

স্থানীয়রা জানান, কৃষক রিপন দীর্ঘদিন মালেশিয়া ছিল। বড় ভাই ময়মনসিংহ চাকুরী করেন। এই সুবাদে পরিবারের সব সম্পত্তি নান্নু ভোগ দখল করে আসছিল। ২ বছর আগে রিপন বাড়িতে এসে জমি নিয়ে চাষাবাদ শুরু করে। সম্পত্তি নিয়ে পরিবারে ঝামেলা চলে আসছিল।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...