বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 324

কৃষাণী মায়ের শিশুরা

0

চৈতালী ফসল ঘরে তোলার কাজে সকাল সন্ধ্যা ব্যস্ত কৃষাণী মা রাশিদা। কোলের শিশু ফাতেমাকে রেখে মাঠে গেছেন। বড় মেয়ে আরিবা ও তার সাথীরা কাপড়ের দোলনায় শিশুটিকে বসিয়ে দোল দিচ্ছে। ভাটির ফুল দিয়ে নিজেদের ইচ্চা মত জায়গাটিও সাজিয়েছে। শুক্রবার সকাল ১১টার পর খোকসার নিশ্চিন্তবাড়িয়া থেকে ছবিটি তোলা।

গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি গুলশানের বাসায় ফেরেন। আগের দিন বুধবার সন্ধ্যায় শারীরিক কিছু পরীা-নিরীার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীার অংশ হিসেবে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বাসায় আনা হয়েছে।

দলীয় প্রধানের হাসপাতাল থেকে বাসায় ফেরার খবরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসা ও হাসপাতাল এলাকায় ভিড় করেন। খালেদা জিয়ার মুক্তি চেয়ে তারা ¯েøাগান দেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

গুলশানে খালেদা জিয়ার বাসায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা উত্তর বিএনপির আমিনুল হক, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রæয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ারে নেওয়া হয়েছিল। পরীা-নিরীার পর মেডিকেল বোর্ড তাঁকে বাসায় ফেরার পরামর্শ দেন। তাঁর হার্টে একটি রিং পরানো হয়েছে। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার হয়েছে গত বছরের ২৭ অক্টোবর। এ ছাড়া আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ নানা অসুখে ভুগছেন তিনি।

নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করেছে সরকার। ছয় মাস পরপর ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ছে।

হাতিরপুলের রাজ কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরপুলে রাজ কমপ্লেক্সের দ্বিতীয় তলার কার্পেটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া তারা।

জানা গেছে, আগুনের ঘটনায় ভবনটিতে আটকেপড়া ৪ জনকে ছাদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি কার্পেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ছয়তলা ‘রাজ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আগুনের খবর পান। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়।

খোকসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

খোকসার মালিগ্রাম উত্তর পাড়া বাইতুল আমান জামে মসজিদে পাত্যহিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সদ্য প্রতিষ্ঠিত মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সৈয়দ আলী আহসান, নবার প্রামানিক, এ ছাড়া জমিদাতাদের পক্ষে শরিফুল ইসলাম প্রমুখ।

মসজিদের পেশ ইমাম হাফেজ তাফসির হোসেন দোয়া পরিচালনা করেন। সদ্য প্রতিষ্ঠিত মসজিদটিতে প্রতিদিনই ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

কুমারখালীতে খুনের মামলায় চেয়ারম্যানসহ আটক ৬

0
নিহত নান্নুর স্বজনদের আহাজারি

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী খুনের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে প্রতিপক্ষের লোকজনের হাতে নিহত হন আমিরুল ইসলাম নান্নু (৫২)। ঘটনাটির পর বিুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, দলাদলিকে কেন্দ্র করে স্থানীয় দুই পরে মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

প্রতিপক্ষের আগুনে পোড়া ঘর

বৃহস্পতিবার নিহতের বড় ভাই জহিরুল ইসলাম লালু বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পাঁচ-ছয় জনের বিরুদ্ধে মামলা করেন।

এজাহারে বলা হয়, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে পুকুর পাহারা দিতে যাচ্ছিলেন নান্নু। অভিযুক্তরা তার পথরোধ করে আকালের বাড়িতে নিয়ে যায়। সেখানে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, হালিম, আকাশ রেজা ও সবুজ তাকে হত্যার হুমকি দেন। পরে অন্যান্যরা নান্নুকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাশের মাঠে নিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে আসে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, নিহতের ভাই জহুরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে ওই এলাকায় নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ গ্রুপের মধ্যে বিরোধে চলছিল। নান্নু নৌকা প্রতীকে ভোট করেন। নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। নির্বাচনের পরেও দুই পরে মধ্যে বিরোধ চলছিল।

কুমারখালীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষে হামলায় নান্নু (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নান্নু একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় প্রতিপ গ্রুপের লোকজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নান্নু ইফতারি শেষ করে নিজবাড়ি থেকে কেশবপুরে তার ইজারা নেওয়া দিঘিতে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে তার গতিরোধ করে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে ওই এলাকায় নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ গ্রুপের মধ্যে বিরোধে চলছিল। নান্নু নৌকা প্রতীকে ভোট করেন। নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। নির্বাচনের পরেও দুই পরে মধ্যে বিরোধ চলছিল।

এ বিষয়ে সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ জানান, নান্নু নৌকা প্রতিকের সমর্থক ছিলেন। নির্বাচনের পর থেকে তারা (বর্তমান এমপি) আমার সমর্থকদের উপর অত্যাচার চালিয়ে আসছে। আমি যেহেতু ঢাকায় রয়েছি তাই নিহতের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি বর্তমান সংসদ সদস্যর সমর্থকরা হামলা চালিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে।

এ বিষয়ে জানতে বর্তমান সংসদ সদস্য আব্দুর রউফের মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডটি ঘটতে পারে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জিম্মি নাবিকদের মুক্তিপণ ৫০ লাখ ডলার দাবি জলদস্যুদের

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জলদস্যুদের কবলে পরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহতে জিম্মি ২৩ নাবিককে মুক্তি দিতে ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছে সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিতে বিলম্ব হলে একে একে সবাইকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তারা।

চট্টগ্রামের কবির গ্রæপের মালিকানাধীন ২৩টি জাহাজের একটি এমভি আবদুল্লাহ। এর পণ্য পরিবহন মতা ৫৮ হাজার টন। জাহাজটি কবির গ্রæপের সহযোগী সংস্থা এসআর শিপিং লিমিটেডের। পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল দুবাই।

মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে বাংলাদেশ সময় বেলা দেড়টায় জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি।

জিম্মি ২৩ নাবিকের হলেন জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিনি ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিসিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, ক্রু আনোয়ারুল হক, আসিফুর রহমান, সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, নাজমুল হক, আইনুল হক, মোহাম্ম শ্মসুদ্দিন, আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, শরিফুল ইসলাম, নুর উদ্দিন ও সালেহ আহমদ।

জিম্মির পর তাদের একটি কেবিনে রাখা হয়েছিল। এরপর নাবিকরা নিজেদের মোবাইল থেকে কয়েকটি ভিডিও বার্তা পাঠালেও সেগুলো জলদস্যুরা জব্দ করে নেওয়ার পর থেকেই যোগাযোগ বন্ধ রয়েছে। জাহাজটিতে ২০-২৫ দিনের খাবার রয়েছে। ২০০ টন বিশুদ্ধ পানি রয়েছে বলে জানা গেছে।

জাহাজটি চট্টগ্রামের কবির গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের মালিকানাধীন। গ্রæপের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এ রকম ঘটনা অহরহ ঘটে। আমাদের অতীত অভিজ্ঞতাও আছে। আশা করছি, নাবিক ও জাহাজটি ফিরিয়ে আনতে পারব। প্রয়োজনে মধ্যস্থতা সংস্থা ও ব্রিটিশ বীমা কোম্পানির সহায়তা নেওয়া হবে।

প্রসূতির শরীরে দেওয়া হলো ভুল ভ্যাকসিন

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

ক্লিনিকে সিজার অপারেশন করা বি ভাইরাস পজেটিভ প্রসূতির শরীরে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বিগ্ন প্রসূতির পরিবার। ভ্যাকসিনের ভুল প্রয়োগ হয়েছে বললেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতালে গতকাল মঙ্গলবার (১৩ মার্চ) প্রসূতি মেহেরুন (২০) এ শরীরে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন প্রয়োগ করা হয়। প্রসূতি মেহেরুনের বাড়ি রাজবাড়ি পাংশ উপজেলার সরিষা প্রেমটিয়া গ্রামে। তার স্বামীর নাম শিমুল হোসেন। গৃহবধূ দুই সন্তানের মা।

পরিবার সূত্রে জানা গেছ, মঙ্গলবার সকালে নিজের বাড়িতে গৃহবধূর প্রসব বেদনা শুরু হয়। এক পর্যাযে স্থানীয় এক পল্লী চিকিৎসকের পরামর্শে মেহেরুনকে উপজেলা সদরের খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিজার অপারেশনের মাধ্যমে গৃহবধূ পুত্র সন্তানের জন্ম দেয়।

এক সময় ক্লিনিক কর্তৃপক্ষকে প্রসূতির শরীরে বি ভাইরাস পজেটিভ আছে জানানো হয়। এ কথা শোনার পর কিনিকের নার্সরা প্রসূতিকে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দেয়ার পরামর্শদেন। এক পর্যায়ে বাজার থেকে ভ্যাকসিনের আনিয়ে তরিঘরি করে প্রসূতির শরীরে তা পুশ (প্রয়োগ) করে। এরপর পরিবারের লোকদের মধ্যে প্রসূতির ভ্যাকসিন দেওয়ার বিষয়ে জল্পনা কল্পনা শুরু হয়। আতঙ্কিত হয়ে টিকার পাশ্ব প্রতিক্রিয়া জানতে প্রসূতির স্বামী ও পরিবারের লোকেরা বিভিন্ন ডাক্তারের কাছে ছুটা ছুটি শুরু করেছে।

প্রসূতির স্বামী শিমুল জানান, পাঁচ বছর আগে সিজার অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান প্রসবের পর রক্ত পরীক্ষা করিয়ে নবজাতকে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এবারও তারা নবজাতকের রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়ে বি ভাইরাসের টিকা দেওয়ার জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে জানিয়ে ছিলেন। কিন্তু ক্লিনিকের লোজন ভুল করে নবজাতককে টিকা না দিয়ে বি ভাইরাসের ক্যরিয়ার প্রসূতি মায়ের শরীরে টিকা পুশ (প্রয়োগ) করেছে। এতে করে তার স্ত্রীর (প্রসূতি) সমস্যা হতে পারে বলে মনে করছেন। সে কারণেই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বড় ডাক্তারের কাছে গিয়েছিলেন।

কিনিকটির মালিক হারুন অব রশিদ জানান, অপারেশনে অংশ নেওয়া ডাঃ ফয়সাল আরেফিন ও রাকিবুল ইসলাম নয়ন টিকার অর্ডার করেছে। তা ছাড়া প্রসূতির স্বামীর চাপে তারা প্রসূতি মেহেরুনকে টিকা দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী রাকিবুল ইসলাম নয়ন জানান, তিনি মেহেরুনের সিজার অপারেশন করেছে। তবে তার সাথে ফয়সাল আরেফিন নামের একজন ডাক্তার ছিলেন। তবে তারা রোগীর জন্য বা নবজাতকের জন্য টিকার অর্ডার করেনি। এ ছাড়া প্রসূতির বা নবজাতকের রক্ত পরীক্ষার পর বিষেশজ্ঞ চিকিৎকের পরামর্শে টিকা দেওয়া যায়। কিন্তু পরীক্ষা নিরিক্ষা ছাড়া টিকা দেওয় উচিত নয়।

সন্তান সম্ভাবা মেহেরুনের সিজার অপারেশনে অংশ নেওয়া জানান ডাঃ ফয়সাল আরেফিন বলেন, প্রসূতি বি ভাইরাসের ক্যারিয়ার। তাকে টিকা দেওয়া ভুল হয়নি। তিনি জেনে বুঝেই টিকা দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, টিকার ভুল প্রয়োগ হয়েছে। বি ভাইরাসের ক্যারিয়ারকে টিকা দিলে তাতে লাভ হয় না। শিশুর বয়স কয়েক সপ্তাহ হলে তার পরীক্ষা নিরীক্ষা করে বি ভাইরাস নেগেটিভ হলে টিকা দিলে কাজ হবে। যদি টিকা দেওয়া হয় তা নিরর্থক হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন বলেন, ওষুধ মানুষের কল্যানে। জেনে বুঝে দিতে হবে। তবে বি ভাইরাস পজেটিভ রোগীর কে হ্যাপাটাইটিস বি ভ্যাকশিন দিলে কি হতে পারে তা তিনি জেনে জানাবেন।

ফসলের সাথে শত্রুতা

0
দুর্বৃত্তদের কেট রেখে যাওয়া কলার কাদি হাতে প্রকল্পের কেয়ারটেকার আজিম শেখ।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা দুর্বৃত্তরা এক তরুন সাংবাদিকের কলার ক্ষেতে হানা দিয়ে প্রায় অর্ধশত কাদি উঠতি কলা কেটে রেখে গেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিনগত রাতে উপজেলার খোকসা ইউািনয়নের হাসিমপুর গ্রামে তরুন সাংবাদিক নাহিদুজ্জান শয়নর ক্ষেতের ফসলের সাথে এই শত্রæতার ঘটনা ঘটানো হয়। বুধবার সকালে থানা পুলিশের একজন এসআই ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

নাহিদুজ্জামান শয়ন জানান, হাসিমপুর গ্রামে ৮ বিঘা জমিতে সম্প্রতি চাষ শুরু করেছেন। এর মধ্যে ৩ বিঘা জমিতে কলার আবাদ করেছেন। এই জমির ৮ শতাধিক গাছের মধ্যে প্রায় ১শ গাছে কলা ধরেছে। যা অল্প সময়ের মধ্যে বাজারজাত করার হবে। কিন্তু দুর্বৃত্তরা এক রাতে তার ক্ষেতের প্রায় অর্ধশত গাছের কলাকেটে ফেলে রেখে গেছে।

তিনি আরও জানান, জমির ফসল তছরুপের ঘটনায় তিনি শঙ্কিত হয়ে পরেছে। বাঁকী কলার গাছ ও ফসল তছরুপ করা হতে পারে। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন।

সরেজমিন পরিদর্শনে যাওয়া খোকসা থানা পুলিশের এসআই কবিরের সাথে কথাবলার জন্য তার মুঠো ফোনে কল করা হয়। তিনি ফোন রিসিভ করেনি

ঝিনাইদহে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩ হাজার হত দরিদ্রদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের আরাপপুরে জোহান ড্রীম ভ্যালী পার্কের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জোহান ড্রীম ভ্যালী পার্কের প থেকে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা বিভিন্ন গ্রামের ৩ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী এক সপ্তাহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি মসুরের ডাল ও আধা লিটার তেল পেয়ে সন্তুষ্টি ্রপকাশ করেন হতদরিদ্র মানুষেরা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...