মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 286

খোকসায় ৫ দোকান ভষ্মীভুত

0
স্টেশনের সিগনাল ঘরের সাথে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দেবু বিশ্বাস ভষ্ম থেকে উদ্ধার করা টাকা নেরেচেরে দেখছেন।

স্টাফ রিপোর্টার

রেল স্টেশন সংলগ্ন দোকানে বিদ্যুতের সর্টসাকিটে সৃষ্ট আগুন ৫ ব্যবসায়ীর সর্বশ পুড়ে ছায় হয়ে গেছে। বিদ্যুৎ অফিস ফোন না ধরায় ৫ কিলোমিটার মোটর সাইকেল তেরে এসে বিদ্যুত বন্ধ করা হলো।

বৃহস্পতিবার দিনগত রাতে সাড়ে ৩ টার দিকে পশ্চিম রেলওয়ের পোড়াদহ-গোয়ালনন্দ রুটের খোকসা রেল স্টেশনের পূর্বপাশ্বের বাদশার ষ্টেশনারী দোকানের বিদ্যুতের মিটার থেকে আগুনের সুত্রপাত হয়। নৈশ প্রহরীরা ব্যবসায়দের জানায়। তারা ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের জরুরী নম্বরে ফোন দেয়। অল্প সময়ের মধ্যে খোকসা ফায়ার সার্ভিসের অগ্নি নিস্বাপণ দল ঘটনা স্থলে পৌচ্ছায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদ্যুত বন্ধ না হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অপেক্ষা করতে থাকে। ততক্ষনে বলাই বিশ্বাস, আব্দুল মালেক, বাদশা, ইব্রাহীম ও দেবু বিশ্বাসের দোকান ও মালামাল পুড়ে ছায় হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ হোটেল ব্যবসায়ী আব্দুল মালেক জানান, অগ্নীকান্ডের খবর পেয়ে তারা বিদ্যুৎ বন্ধের জন্য পল্লী বিদ্যুতের অফিসের নম্বরে কল দেওয়া হয়। কিন্তু তারা ফোন ধরেনি। দীর্ঘ চেষ্টার পর এক পর্যায়ে মোটরসাইকেল দিয়ে লোক পাঠিয়ে বিদ্যুৎ বন্ধ করা হয়। শুধু মাত্র বিদ্যুত বন্ধ করতে দেরি হওয়ায় ফায়ার সাভিসের কর্মীরা উপস্থিত থেকেও আগুন নেভাতে পারেনি। ততক্ষনে ৫ ব্যবসায়ীর সবকিছু পুড়ে যায়। ব্যবসায়ীদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী দেবু বিশ্বাস জানান, তার দোকানে নগদ ৩৭ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিল। তার ক্ষতির পরিমান ৫ লাখ টাকার উপর।

ফায়ার ব্রিগেডের ষ্টেশন অফিসার নজরুল ইসলাম বিদ্যুৎ বন্ধে বিলম্বের বিষয়টি স্বীকার করেন। তিনি আরও জানান, ৫ ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছেন। তিনি এ বিষয়ে বিদ্যুতের কর্মকর্তাদের সাথে কথা বলেবেন বলে জানান।

পল্লী বিদ্যুতের সাব স্টেশনের জরুরী মোবাইল নস্বরটিতে কলা করা হলে শাহ্ সুফি নামের একজন লাইন ক্রু লেভেল ২ ফোনটি রিসিভ করেন। তবে ওই সময়ে কি ঘটেছিল এবং কে দায়িত্বে ছিলেন তা জানাতে অপরাগতা জানা।

সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল

0
প্র্রতিকী ছবি

দ্রোহ অনাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ চার জেলায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার কারফিউ চলমান থাকবে। তবে এই দুই দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাত ১২টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশজুড়ে পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক রয়েছে। আগামী রবিবার কারফিউ বহাল থাকবে কি-না তা পরবর্তীতে জানানো হবে।’

তিনি বলেন, ‘আন্দোলন ঘিরে অমানবিক সহিংসতা চালানো হয়েছে। আমাদের পুলিশ সদস্যকে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। গাজীপুরের জাহাঙ্গীরের পিএসকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এসব কোনো মানুষের কাজ হতে পারে না। যারা এসব করেছে তাদের গ্রেফতারে অভিযান চলবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তান্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রবিবার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

 

মেট্রো স্টেশনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কাঁদলেন

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল প্রকল্প পরিদর্শনের সময় কাঁদলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে সবচেয়ে বেশি ক্ষতিহগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ধ্বংসস্তুপে পরিণত হওয়া মেট্রো স্টেশন ঘুরে দেখেন তিনি। একপর্যায়ে স্টেশনের ধ্বংসলীলা দেখে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী। এ সময় ধ্বংসযজ্ঞকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ প্রায় সবকিছুই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই গত ১৮ জুলাই মেট্রোর লাইনের নিচে মিরপুর-১০ গোলচত্বরে ফুটওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে যায়। পরে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। একই দিনে পল্লবী ও ১১ নম্বর স্টেশনেও হামলা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে, সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তান্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে।

তিনি বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে, সেটা সুনিশ্চিত করা হবে। দেশটা যাতে আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টাই করব। এ দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে দেশ, সেটা ব্যর্থ হতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, গেল ১৬ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন করা হয়েছে। যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। এগুলোর ওপর এত ক্ষোভ কেন? রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে সাধারণ মানুষেরই কষ্ট হবে। সেটা কি সাধারণ মানুষ ভেবেছে? যারা এই কষ্ট তৈরি করল, তাদেরকে জনগণেরই প্রতিহত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, এই মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্বিঘেœ মানুষ যাতায়াত করছে। এই মেট্রোরেলের ওপর কেন এত আক্রমণ? এটাই আমার প্রশ্ন। এই মেট্রোরেল এবং এর স্টেশনগুলো যে আমরা তৈরি করেছি, এর সার্ভিসসহ সবকিছুই ছিল আন্তর্জাতিক মানসম্পন্ন। অন্য বহু দেশের তুলনায় আধুনিক দৃশ্যমান সুন্দর একটা মেট্রোরেল আমরা করেছিলাম।

শেখ হাসিনা আরও বলেন, পঁচাত্তরের পর ২৯টি বছর এ দেশের মানুষ বঞ্চিত ছিল। সেখান থেকে আওয়ামী লীগ সরকারে এসে খাদ্যনিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, রাস্তাঘাট, পুল-ব্রিজসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে গত ১৫ বছরে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে।

প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, এগুলো কাদের জন্য? এই মেট্রোরেলে কি আমি চড়ব? আমাদের সরকার ও মন্ত্রীরা শুধু চড়বে, না জনগণ চড়বে, এটা আমার প্রশ্ন। এর উপকারিতা আপনারা পাচ্ছেন। এ দেশের সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এটার ওপর এত ক্ষোভ কেন?

সরকার প্রধান বলেন, আজকে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রোরেল নির্মাণকাজের সঙ্গে জড়িত, প্রত্যেকেরই চোখের পানি পড়ছে। এটা দেখে যে কীভাবে এই দানবীয় কর্মকান্ড হলো, আর কীভাবে করল?’ বাষ্পরুদ্ধ কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্টে (মেট্রোরেলের) আমি পরিবর্তন এমনভাবে করে দিয়েছি, যাতে দ্রæত সময়ে হয়।

এইচএসসি ও সমমানের আরও পরীক্ষা স্থগিত

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এসব পরীক্ষার সূচি জানানো হবে।

বিষধর সাপসহ রোগী নিয়ে হাসপাতালে, অত:পর

0

স্টাফ রিপোর্টার

পাতা ঝড়ানোর জন্য জমিতে জাগ দেওয়া পাট সরানোর সময় বিষধর গোখড়া সাপের কামড়ে আহত হন ৫৫ বছর বয়সী বৃদ্ধা মুরশিদা খাতুন। তিনি জীবিত সাপটি ধরে নিয়ে বাড়ি ফেরেন। পরে পরিবারের লোকেরা ঘাতক সাপটিকে প্লাষ্টিকের কৌটায় আটকে রোগীসহ হাসপাতালে নিয়ে আসেন।

বুধবার বিকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা শিমুলিয়া ইউনিয়নের সিংঘড়িয়া মাঠে কাজ করার সময় বৃদ্ধা মুরশিদা খাতুনকে বিষধর গোখড়া সাপে কামড় দেয়। তিনি সিংঘড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। দুই সন্তানের জননী। বিকাল ৫টার ৪০মিনিটে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রোগীর চিকিৎসা শুরুর পূর্ব মুহুত্যে তাকে অন্যত্র নিয়ে যায় পরিবারের লোকেরা।

সাপেড় কামড়ে অসুস্থ বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে, বৃদ্ধা মুরশিদা খাতুন জমিতে পাট সরানোর কাজ করছিলেন। এক পর্যায়ে তার পায়ে সাপে কামড় দেয়। তিনি বুঝতে পেরে সাপটির লেজ ধরে উচু করে ফেলেন। বিষধর সাপসহ প্রায় আধাকিলোমিটার হেঁটে বাড়ি ফেরেন। পরে অন্যদের সহয়তায় সাপটিকে প্লাষ্টিকের কৌটায় আটকানো হয়। আটক করা সাপসহ বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর প্রস্তুতি নেওয়া হলে রোগীর পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার কথা বলে অন্যত্র নিয়ে যান। ধরা পরা প্রায় ২ ফুট লম্বা সাপটি রোগীর সাথে রয়েছে।

বৃদ্ধার দেবর হাফিজুলের সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, তার রোগীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। তখন তারা পথের মধ্যে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহামুদুল হাসান জানান, বিষধর গোখড়া সাপসহ রোগীনিকে হাসপাতালে আনা হয়। ভর্তি করে চিকিৎসা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু রোগীর লোকেরা কবিরাজি চিকিৎসার করানোর কথা বলে স্বেচ্ছায় রোগী নিয়ে চলে যায়।

ঝিনাইদহে এমপির গাড়ি ভাংচুর

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগ নেতা ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারের গাড়ি ভাংচুর করা হয়েছে। এ সময় শৈলকুপার গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ডে সংঘর্ষে হাবিবুর রহমান হাবিবসহ বেশ কিছু নেতাকর্মী আহত হন বলে এমপির ঘনিষ্ট সুত্রগুলো দাবী করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সফল করতে ঝিনাইদহ-কৃষ্টিয়া সড়কে অবস্থান নেন। এ সময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ শহর থেকে নির্বাচনী এলাকা শেলকুপায় যাওয়ার সময় গাড়াগঞ্জ বাজারে পৌছালে কোটা বিরোধী শিক্ষার্থদের সামনে পড়েন। আন্দোলনকারীরা এমপির গাড়ি আটকে দিয়ে ব্যাপক ভাংচুর করে। এমপি নায়েব আলী জোয়ারদার এ সময় অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে চলে যান। আন্দোলনকারীরা গাড়াগঞ্জ বাজারের পাশে যুবলীগ নেতা শামিম হোসেন মোল্লার আলিশান বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে।

এমপির সফর সঙ্গী তুষার হোসেন এ খবর নিশ্চিত করেন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন উপজেলায় সাধারণ শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বিক্ষোভ করতে থাকেন। কালীগঞ্জ শহরে সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে স্কুলের শিশু শিক্ষার্থীরাও কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভের সময় পুলিশ নিরাপত্তা প্রদান করতে দেখা গেছে। এদিকে বৃহস্পতিবার বিকালে হাজার হাজার কোটা সংস্কার আন্দোলনকারীরা ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হয় এবং মিছিল নিয়ে ঝিনাইদহ শহরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙ্গে তারা ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকায় পৌছে যায়। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত শহরের বাইপাস সড়কে বিক্ষোভ সমাবেশে উত্তাল ছিল।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সংহিত জানিয়ে বৃহস্পতিবার বিকালে উপস্থিত হন ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ।

কুষ্টিয়ায় পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ আহত ১৭

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর থেকে চৌড়হাস পর্যন্ত রণক্ষেত্র পরিণত হয়। থেমে থেমে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এ সময় আন্দোলনকারী ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের শুরু হয়।

প্রত্যক্ষদর্শী, আন্দোলনকারী ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসুচি উপলক্ষে বেলা সাড়ে ৩টা থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সাদ্দাম বাজার মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। সেখানে পুলিশ গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। কয়েক ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো কুষ্টিয়া শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান পাঠ বন্ধ করে ব্যবসায়ীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন। পরে ছত্রভঙ্গ আন্দোলনরত শিক্ষার্থীরা আবার সংঙ্গবদ্ধ হয়ে কয়েকটি গ্রæপে বিভক্ত হয়ে পুলিশের উপর পাল্টা হামলা চালায়। পুলিশের টিয়ারসেল এবং রাবার বুলেটের আঘাতে ১৭জন আহত হন। আহতদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবী তাদের শান্তিপূর্ন সমাবেশে পুলিশ বিনা কারণে হামলা চালায় এবং শিক্ষার্থীদের উপর গুলি চালায়।

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, বিকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি যে সরকার যেহেতু আপনাদের দাবী মেনে নিয়েছে সেহেতু আপনারা ঘরে ফিরে যান। কিন্তু তারা কথা না শুনে পুলিশের উপর চড়াও হয়। তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে।

খোকসায় রাস্তায় দাড়াতে পারেনি আন্দোলনকারীরা, থানায় ১৮ ছাত্র

0
প্রতিবাদি কিশোর।

স্টাফ রিপোর্টার

খোকসায় কোটা সংস্কার আন্দোলনকারীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি পুলিশ। বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে ১৮ ছাত্রকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। স্কুল ও কলেজের ছাত্রীদেরও রাস্তায় জিজ্ঞাসাবাদের ঘটনা চোখে পরে। এসময় ছাত্রলীগের একটি গ্রæপ ছিল সক্রিয়।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় কোটা সংস্কার আন্দোলনের পক্ষে খোকসা বাসস্ট্যান্ডে গনজমায়েতের ডাকদেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে বাস স্ট্যান্ডের ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেয় থানা পুলিশ। একই সাথে উপজেলা সদর জুড়ে পুলিশের টহল জোরদার করা হয়। বাসস্ট্যান্ড, খোকসা সরকারী কলেজ এলাকা, খোকসা খেয়া ঘাট এলাকা থেকে ছাত্রদের গনহারে ধরপাকরও করা হয়। আন্দোলনকারী সন্দেহে ১৮ জন ছাত্রকে থানায় নিয়ে যাওযা হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওইসব ছাত্র থানায় ছিল।

বাসস্ট্যান্ড থেকে গাড়িতে করে থানায় নেওয়া হচ্ছে এক আন্দোলনকারীকে।

পুলিশের নজরদারিতে পরে প্রাইভেট পড়তে আসা স্কুল কলেজের ছাত্রীরা। খোকসা বাস স্ট্যান্ডে একদল ছাত্রীকে জিজ্ঞাসা বাদ করে পুলিশ। তাদের নাম ঠিকানা লিখে নেয়।

খোকসা সরকারী কলেজের পেছনের একটি রাস্তায় তিন কিশোর কোটা সংস্কার আন্দোলনকারীর সাথে কথা বলা হয়। তারা আট পেপারে নিজে হাতে লেখা পোষ্টার নিয়ে বাসস্ট্যান্ডের জমায়েতে যাচ্ছিল। কিন্তু পুলিশের ধাওয়ায় আত্মগোপন করেছে। তারা বেরোবি’র ছাত্র আবু সাঈদের গুলি করে হত্যার দৃশ্য ভুলতে পারছেনা। প্রতিশোধের নেশায় নয়, প্রতিবাদ জানাতে তারা এসেছিল।

ছাত্রীদের জিজ্ঞাসা বাদ করে তাদের নাম ঠিকানা লিখে নেয় পুলিশ।

থানায় নিয়ে যাওয়া ছাত্র তানিম এর বাবা খরি ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, তার ছেলে ব্যবসায়ীক কাজে তার কাছে এসেছিল। কিন্তু পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে গেছে।

রাস্তা থেকে ১৫ জন ছাত্রকে থানায় নেওয়ার কথা স্বীকার করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ। তবে তাদের গ্রেফতার বা আটক করা হয়নি বলেও জানান। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। থানায় আনা ছাত্রদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান।

বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‌্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।

‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরিসেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের।

উল্লেখ্য, গত মঙ্গলবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়।

কোটা আন্দোলনকারীদের জন্য পুলিশের বার্তা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছে বাহিনীর সদর দপ্তর।

বুধবার রাতে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার (এসপি) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান কোটাবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। কোথাও কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং শিক্ষার্থী ও জনগণের জানমালের নিরাপত্তা বিঘিœত হলে পুলিশ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো দাবি আদায়ের নামে অরাজক পরিস্থিতি তৈরি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো, জনগণের জানমালের নিরাপত্তা বিঘিœত করা, সম্পদ বিনষ্ট করা কোনোভাবেই কাম্য হতে পারে না।

পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়, চলমান কোটাবিরোধী আন্দোলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির হীন উদ্দেশ্যে এবং উসকানি দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এসব গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

বিদ্যমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর মতো সহিংস কর্মকান্ড পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশ সবার প্রতি আহ্বান জানাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...