বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 530

ঝিনাইদহের মধুহাটীতে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

দ্বিধাদ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের নির্বাচনগুলোতে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি।

শনিবার ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান এমপি সমি।

তিনি বলেন, দেশ আজ উন্নয়নের সহাসড়কে। দেশ বিদেশে এই সরকারের সাফল্য ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ ছাড়া উন্নয়নের কোন বিকল্প দল বাংলাদেশে নেই। উন্নয়ন ও অর্থনৈতিক সাফল্যতায় আমরা বিশ্বের যে কোন দেশের সঙ্গে টিক্কা দিতে পারি।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর আজাদ স¤্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ঊক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, মধুহাটীর চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল, সাবেক চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদ, বিকাশ কুমার, সামছুল ইসলাম, রেজাউল মন্ডল, তোফাজ্জেল হোসেন বিশ্বাস, হলিধানীর চেয়ারম্যান মতিয়ার রহমান, সুরাটের চেয়ারম্যান কবীর জোয়ারদার, ফয়েজ প্রমুখ।

কুষ্টিয়ায় মানতের মাংস ভাগাভাগিকে নিয়ে সংঘর্ষে যুবক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ঝাউদিয়া শাহী মসজিদে মানতের মাংস নিজেদের মধ্যে ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রæপের সংঘর্ষে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছে।

শনিবার বিকাল ৪ টার দিকে ইসলামী বিশ^বিদ্যালয় থানার ঝাউদিয়া গ্রামে মুরাদ চৌধুরী ও আসাদ চৌধুরী গ্রæপের মধ্যে সংঘর্ষে চলাকালে কবির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই হত্যাকান্ডের ঘটনায় বিবাদমান দুই গ্রæপের প্রধানসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রতন জানান, গত কয়েক দিন ধরে মসজিদের মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পরে মধ্যে উত্তেজনা চলে আসছিল। শনিবার চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে কয়েকজন ঝাউদিয়া শাহী মসজিদে আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি প্রদান করেন। এই খাসির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় আসাদ চৌধুরী ও মুরাদ চৌধুরী গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় কবির খান নামের এক যুবক সংঘর্ষ ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস জানান, নিহত কবির হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ থেকে এলাকায় এসেছিলেন।

উল্লেখ্য, মুঘল আমলে নির্মিত ঝাউদিয়া শাহী মসজিদ দেশের অন্যতম একটি প্রতœতাত্তি¡ক নিদর্শন। জেলা সদরের ঝাউদিয়া এলাকায় মসজিদটি অবস্থিত। মসজিদটি নির্মাণে ইট, পাথর, বালু ও চিনামাটি ব্যবহার করা হয়েছে। ঐতিহাসিক প্রতœতাত্তি¡ক নিদর্শন হওয়ায় প্রতিদিন দেশের দূর-দূরান্ত থেকে বহু মানুষ মসজিদটি দর্শন করার জন্য ছুটে আসেন। এখানে এসে খাস দিলে কোন কিছু চাইলে তা পূরণ হয় এ রকম প্রচারণা থেকে দর্শনার্থীদের অনেকেই নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, হাঁস-মুরগী, গরু-ছাগলসহ অনেক কিছুই মানত করে থাকেন। এই মানতের টাকা পয়সার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ইতোপূর্বে অনেক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

খোকসায় গাঁজাসহ আটক দুইজন

0
আটক দুই মাদক বিক্রেতা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে।

শুক্রবার সকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজলইল গ্রামের আলাউদ্দিন শেখ (৬০) পিতা মৃত বংশাল ও ওসমানপুর গ্রামর খোকন শেখ (৩৫) পিতা মৃত আব্দুল শেখ কে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল আজইল বাজারে অভিযান চালিয়ে গাঁজা ক্রয় বিক্রয়ের সময় তাদের দুই জনকে আটক করে। গ্রেফতার কৃতদের দেহ তল্লাশি করে ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংখ্যালঘু নির্যাতন, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নাম ভাঙ্গিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন কারী মিজানুর রহমান দলের কেউ নয় বলে দাবি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির। সাংগঠনিক নিস্ক্রিয়তার কারণে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের আলুকদিয়া গ্রামের প্রায় ৩৫ টি সংখ্যালঘু পরিবারকে জিম্মি করে তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে স্বেচ্ছাসেবক লীগের কথিত সভাপতি মিজানুর রহমান। এ ঘটনা নিয়ে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর সরেনড়ে বসে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

শুক্রবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলুকদিয়া গ্রামের নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের লোকদের সাথে কথা বলেন।

ভুক্তভোগীরা নিজেদের দুর্দশা ও নির্যাতনের বর্ণনাদেন প্রতিনিধিদলের কাছে। তারা জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের স্বঘোষিত সভাপতি মিজানুর রহমান ও তার বাহিনীর সদস্যরা গ্রামের সংখ্যালঘু নারীদের ইজ্জতসহ সম্পত্তি কেড়ে নিয়েছে। তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে জানিয়েছেন কিন্তু কোন উপকার হয়নি। বরং নির্যাতনের মাত্রা বেড়েছে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন জানান, দলের নাম ভাাঙ্গিয়ে মিজানুর রহমান নামের যে লোকটি অপকর্ম করছেন সে আসলে দলের কেউ না। স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় অসাম্প্রদায়িক সংগঠন।

ঘটনাস্থল থেকেই এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংগঠনিক নিস্ক্রিয়তার কারণে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা কমিটির সভাপতি।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনিছুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, প্রচার সম্পাদক খান জাহান আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জল, সদর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ও কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

১২ সেপ্টেম্বর প্রাথমিক-মাধ্যমিক ও কলেজ খুলতে পারে

0
ডা. দীপু মনি ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে শিামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানান আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিা প্রতিষ্ঠান খুলতে পারে।

তিনি বলেন, স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা ১২ সেপ্টেম্বরকে স্কুল কলেজ খোলার দিন নির্ধারণ করেছি।

শুক্রবার সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিা প্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে উল্লেখ করে শিামন্ত্রী বলেন, ‘বেশিরভাগ শিকই টিকা নিয়েছেন। এছাড়া ১২ বছর বয়সী শিার্থীদেরও টিকার আওতায় আনা হবে।’

এসএসসি ও এইচএসসি পরীা সম্পর্কে তিনি বলেন, ‘আগের ঘোষণা অনুযায়ী পরীা হবে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরমেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইউনুছ বিশ্বাস প্রমুখ।

করোনা অতিমারির ফলে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি চলমান রয়েছে।

ফুল আর প্রজাপতি

0

রাধাচুড়ার বনে মধু লুটতে আসা প্রজাপতিরা ফুলের সাথে লুটোপুটিতে মাতোয়ারা হয়ে উঠেছে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাগান থেকে ফুল ও প্রজাপতির ছবি গুলো তালা।

মোবারকগঞ্জ চিনিকল, ২শ টাকার উৎপাদন ব্যয়ের চিনি ৬০ টাকায় বিক্রি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে সুদসমেত প্রতি কেজি চিনির উৎপাদন ব্যয় হচ্ছে প্রায় ২শ টাকা আর সেই চিনিই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ফলে প্রতিষ্ঠানটিকে প্রতিবছর গড় লোকাসান গুনতে হচ্ছে পৌনে একশ কোটি টাকা।

স্বাধীনতা পরবর্তী সময়ে একদিকে শ্রমিক কর্মচারী ইউনিয়ন অন্যদিকে প্রশাসনিক অব্যবস্থাপনায় মোবারকগঞ্জ চিনিকলে হরিলুট শুরু হয়। আখ ক্রয় থেকে শুরু করে সর্বত্রই লুটপাট চলে আসছে। ব্যাংক ঋনের ভারে প্রতিষ্ঠানটি ক্রমাহত লোকসানি প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। যার পরিনতিতে প্রতি কেজি চিনি উৎপাদন করতে ব্যাংক ঋনের সুদ দিতে হয় প্রায় ৮০ টাকার কাছাকাছি।

মোবারকগঞ্জ চিনি কলের চিনি উৎপাদন ও বিপনন বিভাগ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ২০১৮-১৯ মাড়াই মৌসুমে মিলটিকে এক কেজি চিনি উৎপাদন করতে ব্যাংক সূদ দিতে হয়েছে ৭৮.১১ টাকা। ওই বছর মিলটি এক কেজি চিনি উৎপাদন করতে সূদ বাদে খরচ হয়েছিল ১৩৩.০৩ টাকা। আর সূদসহ উৎপাদন ব্যয় হয় ২১১.১৪ টাকা। ২১১ টাকায় উৎপাদিত চিনি বাজারে বিক্রি হয়েছিল ৫৫ টাকায়।

গত ২০২০-২০২১ মৌসুমে এক কেজি চিনিতে উৎপাদন খরচা পড়েছিল ১৯৩.৫৮ টাকা। আর সেই চিনিই মিলগেটে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এ বছর এক কেজি চিনি উৎপাদন করতে মিলটিকে ব্যাংক সুদ গুনতে হয় ৬৯.৫৮ টাকা। তবুও এ বছরের উৎপাদন ব্যয় প্রায় ১০ কোটি টাকা কম হয়েছে।

সুত্রটি আরো জানায় জানায়, ২০২০-২০২১ আখ মাড়াই মৌসুমে মিলটি ৭ হাজার ৮৬২ মেট্রিক টন চিনি উৎপাদন করে। যার মধ্যে ২ হাজার ৪৯৪ মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে। এই পরিমাণ চিনি উৎপাদন করতে মিলের লোকসান দিতে হয়েছে প্রায় ৭৬ কোটি টাকা। আর মোট এই লোকসানের মধ্যে অর্ধেকের বেশি রয়েছে ব্যাংক সুদ। যার পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন জানান, পুরাতন যন্ত্রপাতি, কৃষক পর্যায়ে আখের মূল্য বৃদ্ধি, জনবল সংকট, শ্রমিক মজুরী বৃদ্ধি ও ব্যাংক ঋণের সুদের মিলটিতে চাপে চিনি উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চিনির বাজার মূল্য কমে যাওয়ায় লোকসান বাড়ছে।

উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১৯৬৫ সালে নেদারল্যান্ড সরকার মোবারকগঞ্জ চিনিকলটি স্থাপন করে। এ শিল্প প্রতিষ্ঠানে ১১৮৪ পদের বিপরীতে কর্মকর্তা ও শ্রমিক কর্মচারী রয়েছে ৬৭৯ জন। প্রথম দিকে প্রতিষ্ঠানটি লাভজনক হলেও ক্রমাগত এটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

মিরপুরের হামলায় চার পুলিশ সদস্য আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সন্দেহভাজন চোরকে গণপিটুনির হাত থেকে উদ্ধার করতে গিয়ে ক্যাম্প ইনচার্জসহ চার পুলিশ সদস্য হামলার শিকার হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন চোর ও এক ইউপি সদস্যসহ ৫ জনকে পুলিশ আটক করেছে।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে জেলার মিরপুর উপজেলার আমলা ইউপির কচুবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এসময় আহত হয় আমলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই হাফিজুর রহমান, এএসআই কামরুজ্জামান, পুলিশ সদস্য জামিরুল ও সাইফুল ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, কচুবাড়িয়া গ্রামের মাঠ থেকে বৈদ্যুতিক সেচ পাম্পের মটর চুরি করার অভিযোগে ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ড ফারাকপুর মহল্লার সামছুলের ছেলে স্বপন (২২) কে এলাকাবাসী আটক করে তাকে গণপিটুনী শুরু করে। এ সংবাদ পেয়ে আমলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই হাফিজুর রহমান, এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

সন্দেভাজন চোরকে উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা ঘটনাস্থলেই চোরের বিচারের জোর দাবী জানান। এ সময় পুলিশ সন্দেহজনক চোরকে নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে যেতে চাইলে বিক্ষুদ্ধ জনতা চোরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশ বাঁধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, মটর চুরির সময় স্থানীয়রা এক চোরকে আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ৮নং ওয়ার্ডের মেম্বারসহ কয়েকজনকে পুলিশ আটক করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কচুবাড়িয়া এলাকায় স্থানীয়রা একজন চোরকে ধরে গণপিটুনী শুরু করে। সেই খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ এক ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে।

কুষ্টিয়ায় গ্যাসে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কির ভিতরে নেমে গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে দুই নির্মান শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন হরিনারায়নপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের আমির মন্ডলের ছেলে আবদুল হান্নান (৩২) ও একই গ্রামের পবনের ছেলে শাকিল (২১)।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হরিনারায়ণপুর গ্রামের জনৈক বক্কর কসাইয়ের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য প্রথমে রজমিস্ত্রির জোগান শাকিল সেপটিক ট্যাংকের ভিতরের নামেন। বেশ কিছুণ তার কোন সাড়াশব্দ না পেয়ে রাজমিস্ত্রি আবদুল হান্নান তাকে খোঁজার জন্য সেপটিক ট্যাংকের ভিতরে নামেন। অনেকণ তাদের কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা সেপটিক ট্যাংকের মধ্যে নেমে দেখেন দুজনই অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সংজ্ঞাহীন অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি কিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীা-নিরীা করে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। সেপটি ট্যাংকের ভেতরে সৃষ্ট প্রাকৃতিক গ্যাসে শ্রমিকদের মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

শৈলকুপার গ্রামে শোকের মাতম

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর গ্রামে শুনসান নীরবতা। মটরসাইকেল দুর্ঘটনায় এই গ্রামের সহদরের মৃত্যুতে গ্রামের সবাই শোকাহত।

বুধবার সকালে মানিকগঞ্জের বাথুলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নাসির উদ্দীন (৪৫) ও তার ভাই ওয়াজি উল্লাহ নাফিস (২৬) নিহত হয়। নিহত সহোদর শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

ইউপি মেম্বার রুমান জোয়ারদার জানান, বুধবার সকালে নাসির ও নাফিস মটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌছালে পাটুরিয়াগামী যানবাহন মটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, নাসির দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। করোনাকালীন সময়ে বাড়ি এসে ব্যবসা করতেন। তিনি আবারো সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ভাই নাফিস ভারত থেকে প্রকৌশল বিদ্যা শেষ করে এসেছেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহত পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...