বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 543

দেশে করোনায় ১৯ হাজার জনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে শেষ ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০৩ জন পুরুষ ও ৯২ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৪৬ জনে।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৫৩৬টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৮২৭টি নমুনা পরীা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীার সংখ্যা দাঁড়াল ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীায় নতুন রোগী শনাক্ত হয় ৬ হাজার ৭৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। আর মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৪৬ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সময়ের মধ্যে নমুনা পরীায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭২৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯৫ জনের মধ্যে শূন্য থেকে দশ বছরের কম বয়সী একজন, দশোর্ধ্ব দুজন, ত্রিশোর্ধ্ব ১৬ জন, চল্লিশোর্ধ্ব ৩১ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৫ জন, ষাটোর্ধ্ব ৪৭ জন, সত্তরোর্ধ্ব ৩৪ জন, আশির বেশি বয়সী ১৬ জন, নব্বই বছরের বেশি বয়সী দুজন ও ১০০ বছরের বেশি একজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ মাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক শূন্য ৫৫ শতাংশ।

ফকির আলমগীরের মৃত্যুতে হানিফ সংকেতের স্ট্যাটাস

0

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিডিয়াব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত।

ফকির আলমগীরকে নিয়ে স্মৃতিচারণ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

হানিফ সংকেতের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘চলে গেলেন গণমানুষের শিল্পী ফকির আলমগীর। মানবিক গুণাবলিতে মহান এই শিল্পীর অকস্মাৎ মৃত্যু সংবাদে স্বজন হারানোর কষ্ট অনুভব করছি। স¤প্রতি তার অসুস্থতার খবরে বেশ শংকিত হয়ে পড়েছিলাম। নিয়মিত খোঁজখবরও রাখছিলাম।

দুদিন আগেও ভাবীর সঙ্গে কথা হয়েছিল, বলেছিলেন-এখন কিছুটা স্ট্যাবল, দোয়া করেন। কিছুটা আশার আলো দেখেছিলাম। কিন্তু না প্রাণঘাতী করোনার কাছে পরাজিত হয়ে অবশেষে শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা বেতারের এই শব্দসৈনিক-বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফকির আলমগীর।

বিভিন্ন আন্দোলন সংগ্রামে পাশে থেকে তিনি যেমন মানুষকে উজ্জীবিত করেছেন, তেমনি শিল্পীদের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতেও তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাংস্কৃতিক অঙ্গনে সব সময় তিনি সবার সুখে দুঃখে পাশে থেকেছেন। তার সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক আড্ডার-অনেক গল্পের-অনেক স্মৃতি।

মনে পড়ে আমার অনেক অনুষ্ঠানে উপস্থিতির স্মৃতিময় সময়গুলোর কথা। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য জানান।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ কিছুটা হলেও কমেছে।। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শনিবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ২২৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৬৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৬০ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২০ ভাগ।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১২ হাজার ৯৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৫ জন। নতুন করে শনাক্ত হওয়া ৬৭ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৩৬ জন, কুমারখালী উপজেলায় ১৩. দৌলতপুর উপজেলায় ০৪ জন, ভেড়ামারা উপজেলায় ০৮, মিরপুর উপজেলায় ০৪ জন ও খোকসা উপজেলায় ০২ জন। এখন পর্যন্ত জেলায় ৮১ হাজার ৮১২ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৭৭ হাজার ১৮৯ জনের। বাকিরা নমুনা পরীার প্রতিবেদনের অপোয় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬০৯ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৩২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৩৭৭ জন।

রবিবার থেকে ব্যাংক খোলা

0

দ্রোহ ডেস্ক

রবিবার থেকে যথারীতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে । এছাড়া লেনদেন হবে শেয়ারবাজারেও।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) বিধিনিষেধ চলাকালে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পতিপালন করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগসহ ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, কঠোর লকডাউন চলাকালে প্রতিটি ব্যাংকের প্রধান শাখা, সব বৈদেশিক বাণিজ্য শাখা এবং জেলা ও উপজেলা সদরে একটি করে শাখা খোলা রাখতে হবে।

নারীর প্রতি সহিংসতা ও সামাজিক সংস্কৃতির অবয়ব

0
প্রতিকী ছবি

শীপা হাফিজা

নারীর প্রতি সহিংসতা সভ্য জগৎ ব্যবস্থার প্রতি কঠোর কশাঘাতস্বরূপ। শারীরিক ও মানসিক নির্যাতন, নারীকে পদে পদে হেয় বা অবমাননা করা, সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা, নারীর অর্জন বেহাত করা, জোর খাটানো, গৃহস্থালিতে সম্পৃক্ত নারীর কাজের অবমূল্যায়ন, অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়া, যৌন ও অন্যান্য নির্যাতন-নিপীড়নের পাশাপাশি নারী তথা মানব সভ্যতায় সহিংসতার সবচেয়ে মারাত্মক ও ভয়ংকর রূপ বলে বিবেচিত হয়ে থাকে ধর্ষণ।

ধর্ষণ শিশু ও পুরুষের েেত্রও হয়ে থাকে। ব্যক্তির ইচ্ছা বা সম্মতির বাইরে জোরপূর্বক যৌন হেনস্তা বা যৌন সম্পর্ক স্থাপনকে ধর্ষণ বলা হয়। এটি কখনো একক পুরুষ কর্তৃক বা দলবদ্ধভাবে সংঘটিত হয়ে থাকে। বিশ্বজুড়ে প্রতি ১০০ জনে ৭ জন নারী কোনো না কোনোভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ৭ শতাংশ নারী সরাসরি ধর্ষণের শিকার হচ্ছেন। উন্নত-অনুন্নত সব দেশে নারীর প্রতি সহিংসতার চিত্র অমানবিক।

জাতিসংঘ কর্তৃক প্রকাশিত বিশ্ব ক্রাইম ট্রেন্ড রিপোর্টের ২০১৫ সালের ভার্সন থেকে জানা যায়, প্রতিবছর সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকম প্রকাশিত ‘রেইপ স্ট্যাটিসটিকস বাই কান্ট্রি-২০২০’ শিরোনামে প্রকাশিত তথ্য থেকে দেখা যায়-২০২০ সালে আমেরিকায় মোট ধর্ষণের সংখ্যা ৮৪ হাজার ৭৬৭ জন! শীর্ষ ধর্ষণ তালিকার দ্বিতীয় নম্বরে আছে দণি আফ্রিকা।তা ছাড়া সুইডেন, ভারত, ইথিওপিয়া, শ্রীলংকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, কানাডার মতো দেশের ধর্ষণচিত্রও কঠিন ও ভয়াবহ। বাংলাদেশও ধর্ষণ প্রবণতার বাইরে নয়। যদিও সঠিক তথ্য-উপাত্তের অভাবে আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে অন্যান্য উন্নত দেশের তুলনায় বাংলাদেশে ধর্ষণের ঘটনা এখনো কম। এ বিষয়টি সুষ্ঠু অনুসন্ধানী গবেষণার দাবি রাখে।

বাংলাদেশের বিগত পাঁচ বছরের ধর্ষণচিত্র বিশ্লেষণ করে খুব বেশি ভালো ফল দেখা যায়নি। সরকারের নানা চেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক পদচারণার পরও দেশের ধর্ষণচিত্র ঊর্ধ্বগামী। তবে এখানে স্বীকার করে নেওয়া প্রয়োজন যে, পূর্বোল্লিখিত অধিকাংশ দেশের চেয়ে বাংলাদেশে ধর্ষণের পরিসংখ্যান জানার জন্য নির্ভরযোগ্য তথ্যসূত্রের অভাব রয়েছে। আমাদের মূল তথ্যসূত্র হচ্ছে থানায় রিপোর্টকৃত সংখ্যা ও দৈনিক খবরের কাগজ।

বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর তথ্য মূলত কিছুসংখ্যক প্রচারিত দৈনিক কাগজ থেকে জোগাড় হয়ে থাকে। আবার এটাও সত্য যে, থানা ও খবরের কাগজভিত্তিক এ তথ্যগুলো আদতে ঘটে যাওয়া ধর্ষণ পরিমাপের তুলনায় ুদ্রাতিুদ্র অণু মাত্র। এখানে প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে, ধর্ষণ সংঘটনের খবর জানার পর তার সুষ্ঠু বিচার করতে না পারার অমতা যে কোনো জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়।
দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১৫ মে, ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ২০১৪ সালে দেশে মোট ধর্ষণের সংখ্যা রেকর্ড হয়েছে ৭৫৭ জন। ২০১৫ সালে ৮৮৫, ২০১৬ সালে ৭৫১, ২০১৭ সালে ৯৫৮, ২০১৮ সালে ৮৭৮ এবং ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত মোট ধর্ষণের সংখ্যা ছিল ৪২৯ জন।
মানবাধিকারবিষয়ক সংস্থা ‘অধিকারের’ দেওয়া তথ্যমতে, ২০০১ সাল থেকে ২০১৮ সাল অর্থাৎ ১৯ বছরে পর্যন্ত এ দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ১৩,৬৩৮টি, যার ভেতরে গণধর্ষণ ছিল ২,৫২৯টি। মূল প্রতিবেদনে উঠে এসেছে ধর্ষণের পর হত্যা করা হয় ১,৪৬৭ জনকে।

ধর্ষণের গøানি সইতে না পেরে আত্মহত্যা করেন ১৫৪ জন। যে কোনো বিচারেই এ চিত্র যদিও খÐচিত্র, আশঙ্কাজনক। একটি দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে বিরাট অন্তরায়। সে কারণেই নারীর প্রতি সহিংসতা রোধে সব ধরনের তৎপরতা চালিয়ে যেতে আগ্রহী সরকার। স¤প্রতি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদÐের বিধান রেখে আইন পাশ হয়েছে।

শুরু থেকেই চালু রয়েছে যাবজ্জীবন সাজার বিধান। ধর্ষণচেষ্টার জন্য সশ্রম কারাদÐ এবং অতিরিক্ত অর্থদÐের বিধানও রয়েছে এবং সরকারের ঘোষণা রয়েছে, যে কোনো মূল্যে ধর্ষণ প্রতিরোধ করার তৎপরতা চালিয়ে যাবে সরকার। তবে তার কার্যকারিতা এখনো কর্মে প্রতিফলিত হতে দেখা যায়নি।

বিভিন্ন তথ্যমতে, বাংলাদেশে ধর্ষণের ভয়াবহতার যাত্রা শুরু হয়েছিল মূলত ২০০১-০৫ সময়ে চারদলীয় জোট সরকারের শাসনামলে। বিএনপির শাসনামলে আইনশৃঙ্খলার চরম অবনতিসহ সারা দেশ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল।

নারীর প্রতি সহিংসতা পৌঁছেছিল তুঙ্গে। পরিতাপের বিষয় হলো, এ পদযাত্রার আজও তেমন উল্লেখযোগ্য কোনো ব্যত্যয় ঘটেনি এবং একই পথ ধরে এখনো অব্যাহত রয়েছে সরকারদলীয় ক্যাডারদের সীমাহীন নির্যাতন-নিপীড়ন, যার সঙ্গে প্রায়শই হাত মেলাচ্ছে থানা পুলিশ ও প্রশাসনের কিছু সংখ্যক দায়িত্বপ্রাপ্ত অযোগ্য-লোভী ব্যক্তিরা। এদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, নারী ও তার পরিবার পরিজনেরা।
কেন বাড়ছে ধর্ষণ : ধর্ষণের মতো সামাজিক ব্যাধি তথা ঘৃণ্যতম অপরাধের পেছনে দায়ী বহুমুখী কারণ। সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং সমাজ বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বাংলাদেশে ধর্ষণের প্রবণতা বৃদ্ধির েেত্র সুনির্দিষ্ট কিছু কারণ খুঁজে পাওয়া গেছে। এ কারণগুলোর মধ্যে রয়েছে- সামাজিক অস্থিরতা, আকাশ সংস্কৃতির প্রভাব, যৌন ও প্রজনন শিার অভাব, নৈতিক মূল্যবোধজনিত শিার অভাব, বিচারহীনতা ও অবিচারের সংস্কৃতি, সিস্টেম ক্রাইসিস, হিংস্র বয়ান, মতার অপব্যবহার ইত্যাদি।

ধর্ষণ প্রতিরোধে করণীয় : একটি উন্নত ও মানবাধিকারসম্পন্ন নিরাপদ দেশ গঠনের জন্য নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে ধর্ষণের মতো ভয়ংকর অপরাধগুলোর প্রতিরোধ ও প্রতিকার করা অত্যন্ত জরুরি। এ কথাও সত্য যে, সব ধরনের সতর্কতা অবলম্বন করার পরও অন্য যে কোনো অন্যায় বা অপরাধের মতো আমরা হয়তো ধর্ষণ পুরোপুরি প্রতিরোধ বা বন্ধ করতে পারব না; তবে সচেতনতা, সতর্কতা, সামাজিক ও আইনি প্রতিকার এ সংখ্যা অনেক কমিয়ে আনতে পারে।

নারীর রূপকার বা চালিকাশক্তির ভূমিকাকে স্বীকৃতি ও সম্মান করা : প্রতিটি নারীর অন্তর্নিহিত শক্তি বা নিজের প্রতি বিশ্বাস এবং তার অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি, স্বকীয় জীবন বিকাশে সিদ্ধান্ত গ্রহণের মতাকে, অন্যায় প্রতিরোধে নারীকে এমনভাবে মতায়িত করতে হবে, যেন তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে শেখে যে ‘না’ বলার ও ‘আত্মরার’ অধিকার ও সমতা তার রয়েছে।

নারীর প্রতি শ্রদ্ধাশীল একটি শিতি, বিনয়ী এবং দায়িত্বশীল জনগোষ্ঠী গড়ে তোলা : নারীকে ‘মানুষ’ নয়; ‘ভোগের সামগ্রী’ হিসাবে ভাবার পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন করতে হবে। প্রথমেই প্রয়োজন ধর্ষণ-সংস্কৃতিকে উসকে দেয়, প্রশ্রয় দেয়; তেমন সমাজকে ধর্ষণবিরোধী, ধর্ষণ প্রতিরোধী সমাজে রূপান্তর করা।

এর জন্য গল্প, উপন্যাস, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে ‘যৌন পণ্য’ হিসাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপন বন্ধ করার উদ্যোগ নিতে হবে। নারীকে ‘মানুষ’ হিসাবে ভাবার সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। অন্যদিকে সমাজে যেসব মিথ ও ভ্রান্ত ধারণা ধর্ষণকে প্রশ্রয় দেয়, তেমন মিথগুলোকে ভেঙে দিতে হবে।

ধর্ষণের দায় অন্যায্য সমাজ, ঘুণে ধরা আইন, আইনের অস্পষ্ট বাস্তবায়ন ও বিচারহীনতার : মনে রাখতে হবে, ধর্ষণে নারীর কোনো দায় নেই। নারী যেভাবেই চলুক, যে পোশাকই সে পরুক, তাতে কোনোভাবেই ধর্ষণকে জাস্টিফাই করার সুযোগ নেই। তবে পুরুষ ও নারী উভয়েই সংযমী হবেন। ধর্ষণ প্রতিরোধে শুধু নারীকে সতর্ক থাকতে বললে হবে না, পুরুষকেও ‘ধর্ষণ করবে না’ এ বার্তা বারবার দিতে হবে।

ধর্ষণ প্রতিরোধে মূল দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে : আমরা ধর্ষণের কারণ আলোচনা করতে গিয়ে মানসিকতা ও রাষ্ট্রযন্ত্রের সমতা বৃদ্ধি, আইনের সংস্কার ও সার্বিক একটি সামাজিক ও সাংস্কৃতিক বলয় (মÐল) সৃষ্টি ও জাতীয়ভাবে এর অবলোকন বা পরিবীণ জরুরি।

কাজেই ব্যক্তিকে সতর্ক ও সচেতন হতে হবে যেমন, তেমনি ধর্ষণ প্রতিরোধে মূল দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে, পরিবার ও সমাজকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করার দায়ও কিন্তু রাষ্ট্রের। দেশের আইন কাঠামোকে প্রয়োজনে ঢেলে সাজাতে হবে; তবে পারিপার্শ্বিক দায়বদ্ধতা ও পৃথক ন্যায়বোধ ও বাড়াতে হবে। ধর্ষণজনিত মামলা যত দ্রæত খালাস করা যাবে, তত দ্রæত আসামি সাজার আওতায় আসবে।

আমেরিকায় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) কেন্দ্রীয়ভাবে ‘রেপ প্রিভেনশন অ্যান্ড এডুকেশন’ (আরপিই) প্রোগ্রাম চালু করেছে। এ ধরনের প্রোগ্রাম আমাদেরও নিতে হবে, যেখানে পৃথিবীব্যাপী পরীতি ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্যকর ‘প্রতিরোধ’ প্রোগ্রামগুলো বাস্তবায়নে পদপে নেওয়া হবে।
পুরুষ ও নারী উভয়ের চারিত্রিক উন্নতিকে গুরুত্ব দিয়ে শিা কার্যক্রম চালাতে হবে : এেেত্র প্রতিটি পরিবারকে অঞ্চলভিত্তিক শিাদানের ল্েয প্রতিটি স্তরে নৈতিক শিার কোর্স বাধ্যতামূলক করতে হবে। যার যার ধর্ম অনুসারে প্রত্যেক নারী ও পুরুষকে যথাযথ নৈতিকতা শিা দিতে পারলে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে।

বাধ্যতামূলক যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার শিার প্রচলন : বিশ্বজুড়ে অসংখ্য প্রমাণ রয়েছে যে যৌন অধিকার ও নিজের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক বেড়ে ওঠা সম্পর্কে যে তরুণদেরর কোনো ধারণা নেই, তাদের চেয়ে যে তরুণরা যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার শিা পেয়েছে তারা যৌন আচরণের বিপদসঙ্কুল ঝুঁকি এড়িয়ে চলতে সম।

যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার জানা না থাকলে ব্যক্তি তার স্বাস্থ্য ও শিা এবং সামাজিক ও অর্থনৈতিক জীবনযাপন নিজ পছন্দ অনুযায়ী বেছে নিতে পারে না যা তার মতায়নকে ব্যাহত করে। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার শিায় বিনিয়োগ করা মানবাধিকার বাস্তবায়নের একটি পন্থা যা লকোটি অল্প বয়স্ক মেয়েদের অপমৃত্যু, ধর্ষণ, নির্যাতন, যৌন ও অনাহূত মাতৃত্ব রহিত করতে পারে। বাংলাদেশের জন্য যা সন্দেহাতীতভাবে অতীব প্রয়োজনীয় পদপে হবে।

নারী চরিত্র সম্পর্কে ঘৃণা ও হিংস্রতা উদ্রেককারী বক্তব্য বা বয়ান শাস্তিযাগ্য অপরাধ : নারী চরিত্র সম্পর্কে ঘৃণা ও হিংস্রতা উদ্রেককারী বক্তব্য বা বয়ান অবমাননা ও চিত্রায়ণ করা, যা ধর্ষণের পশুত্বকে উসকে দেয় বা ধর্ষণ করতে উৎসাহিত করে-তাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করতে হবে।

পারঙ্গমতার (জ্ঞান+দতা+মানসিকতা) উৎকর্ষ সাধন : আমাদের প্রচলিত শিা মানুষকে স্বতঃস্ফূর্তভাবে নারীর প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্ববান করে তোলে না, যা দেশে প্রতিনিয়ত প্রকাশিত নারী নির্যাতন, নিপীড়ন, খুনের তথ্য-উপাত্ত থেকে প্রমাণিত। সে কথা মনে রেখে মাঠ থেকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিটি দায়িত্বশীল পদে আসিন ব্যক্তি ও গোষ্ঠীকে সমস্যা উত্তরণে কৌশলগত যোগ্যতায় যোগ্যতর করে গড়ে তুলতে হবে, যোগ্যতার বাস্তবায়ন নিশ্চিত করা ও প্রতিজনের কর্মদতা নিয়মিত নিরীণের আওতায় নিয়ে আসা জরুরি।

টেকসই উন্নয়ন ল্যমাত্রা অর্জনকে সামনে রেখে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি েেত্র নারী নির্যাতন, উত্ত্যক্তকরণ, অবহেলা ও নিপীড়নের ঘটনাগুলো চিহ্নিত করে তা সুরাহায় গৃহীত পদপেগুলো নিয়মিত, কার্যকরী এবং শক্তিশালী নিরীণের আওতায় আনা জরুরি। এ দায়িত্বে পরিবার, পাড়া-পড়শি, সমাজকে অন্তর্ভুক্ত করে দেশব্যাপী মানবতা উন্নয়নের এ ধস বন্ধ করতে হলে একমাত্র উপায় হচ্ছে সুরার সর্বজনীন আন্দোলন সৃষ্টি, যা এগিয়ে নেওয়ার এখনই সময়।

শীপা হাফিজা : সমতা ও মানবাধিকার কর্মী

টোকিও অলিম্পিকের উদ্বোধন

0
ছবি সংগ্রহ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। বর্ণিল আলোকসজ্জায় জাপানের নানা সংস্কৃতি ফুটিয়ে তোলার মধ্যদিয়ে পর্দা উঠল টোকিও অলিম্পিকের।

শুক্রবার শুরু হলো টোকিও অলিম্পিক। বাংলাদেশ সময় বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে গ্রেটেস্ট শো অন আর্থের মধ্য দিয়ে এ গেমের উদ্ধোন করেন জাপানের রাজা নারুহিতো।

বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক এই ক্রীড়াযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন হাতেগোনা ৯৫০ জন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের রাজ নারুহিতো। গত বছরের স্থগিত গেমসের উদ্বোধনী করেছেন তিনি।

করোনার মহামারিতে নিহতদের উদ্দেশে শুরুতেই সমবেদনা জানিয়ে নীরবতা পালন করা হয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে।

গত বছর হওয়ার কথা থাকলেও করোনার জন্যই পিছিয়ে যায় টোকিও অলিম্পিক। ভিলেজের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় এবারও শেষ মুহূর্তে আসর বাতিল হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল আয়োজক প্রধানের কথায়। তবে শেষ পর্যন্ত অলিম্পিক শুরু হওয়ায় স্বস্তি ফিরল ক্রীড়াপ্রেমীদের মনে।

অনুষ্ঠানে অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বাংলাদেশের নোবেল পদকজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসকে। অ্যাথলেটদের প্যারেড শুরুর আগে ভার্চুয়ালি তাকে এই সম্মাননা দেওয়া হয়।

উদ্বোধনী আসরের আয়োজক জাপানের সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। জাপানের অর অনুযায়ী মার্চ পাস্টে অংশ নেয় অংশগ্রহণকারী দেশগুলো।

অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলেটের সংখ্যা ১১ হাজারের বেশি। নিয়মানুযায়ী প্রতিটি দেশের অ্যাথলেটরাই মার্চপাস্টে অংশগ্রহণ করে থাকেন।

এবারের অলিম্পিকে ৩৩টি খেলার ৫০টি ডিসিপ্লিনে ৩৩৯টি ইভেন্ট তথা স্বর্ণপদকের জন্য লড়বেন প্রায় ২০৫টি দেশের ১১ হাজার ৩২৪ জন ক্রীড়াবিদ। বাংলাদেশ থেকে ৬ জন ক্রীড়াবিদ রয়েছেন এবারের আসরে।

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ছিল ১৪ জন।

শুক্রবার সকাল ১০ টায় জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ কিছুটা হলেও কমেছে।। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত ২৩৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৭৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৫৬ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২০ ভাগ।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১২ হাজার ৮৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৭১ জন। নতুন করে শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ২৩ জন, কুমারখালী উপজেলায় ২০. দৌলতপুর উপজেলায় ০২ জন, ভেড়ামারা উপজেলায় ০৩, মিরপুর উপজেলায় ০৮জন ও খোকসা উপজেলায় ০১ জন।

জেলায় ৮০ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৬ হাজার ৯৮২জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩১ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোরেশনে চিকিৎসাধীন ২৪৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৪৮৭ জন।

ঝিনেদার টিভির সিইও রিজভীর উপর সন্ত্রাসী হামলা

0
আহত রিজভী - ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে একটি অনলাইন টেলিভিশনের সিইও রিজভী আহমেদের উপর সন্ত্রাসী হামলা হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রিজভী আহমেদের তার অফিসের নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় কতিপয় দুর্বৃত্ত তার উপর আতর্কিত হামলা চালায়। হামলায় তার নাক দিয়ে রক্ত রণ হয়। প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঝিনাইদহ শহরের আলফালাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের দাবি, সহজেই হামলাকারীদের শনাক্ত করা হোক। তারা বিষয়টি পুলিশকে জানিয়েছে। ঝিনেদার টিভির সি ই ও সাংবাদিক রিজভী আহমেদের উপর সন্ত্রাসী হামলার পেছনে তার অনলাইন টেলিভিশনের জনপ্রিয়তাও হতে পারে।

দুর্বৃত্তের হামলায় জেলা ছাত্রলীগ সভাপতিসহ আহত দুই

0
কুষ্টিয়ায় আহত ছাত্রলীগ সভাপতি (ইন সেডে)

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক (২৫) ও ছাত্রলীগ কর্মী রক্তিম ঘোষ (২২) আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিক এবং ছাত্রলীগ কর্মী রক্তিম ঘোষ মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তাদের মটর সাইকেল টি কলেজ মোড় এলাকায় পৌঁছায়। এ সমায় অপর মটর সাইকেল যোগে আসা কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ছাত্রলীগ সভাপতি ও তার মটর সাইকেল থাকা ছাত্রলীগর কর্মীর উপর হামলা করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: এম এ মোমেন জানান, ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিকের মাথায় কয়েকটি সেলাই দেয়া লেগেছে। অপর ছাত্রলীগ কর্মী রক্তিমেরও মাথায় আঘাত লেগেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম পাওয়া গেছে। পুলিশ তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনো কেউ কোন লিখিত অভিযোগ করেনি বলে তিনি জানিয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে পৌর কাউন্সিলরের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌর সভার এক কাউন্সিলর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার ঈদের দিন বেলা ১১ টা ১৫ মিনিটের সময় নিজ বাড়িতেই মারাগেছেন ইসলাম শেখ (৪৫)। তিনি কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের (মোল্লাতেঘরিয়া-রাইনী) এলাকার পর পর দুই বার নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম কউিন্সিলরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ জুলাই করোনা শনাক্ত হওয়ার পর থেকেই তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেলেন। বুধবার সকালে তিনি করোনা আক্রান্ত হয়ে রাহিনী বিশ^াসপাড়া নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস, কিডনী ও লিভারের সমস্যায় ভুগছিলেন। কাউন্সিলর ইসলাম শেখের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। তাঁর মৃত্যুতে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীসহ পৌর কাউন্সিলরগণ গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার বাদ এশা তাঁর নামাজের জানাজা শেষে এলাকার গোরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৬ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৪৩ ভাগ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...