শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 806

কুমারখালীতে এগারো ব্যবসায়ীকে জরিমানা

0
KUMARKHILY-DRO-16-P14-compressed
কুমারখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী বাজারে ১১ ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারী আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে ১১ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমান করে।

মোবইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীসহ বাজারে আগতদের উদ্দেশ্যে বলেছেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণ বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে। তাই নিজের জীবন বাঁচাতে হাট বাজার এড়িয়ে চলা উত্তম। মানুষের স্বার্থে সরকারি আদেশ মেনে চলুন এবং সরকারি নির্দেশ মেনে ব্যবসা পরিচালনা করুন।

এ সময় থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

পাংশায় আওয়ামী লীগ নেতার ত্রাণ বিতরণ

0
PANGSHA-DRO-16-P-14-compressed
আওয়ামী লীগ নেতা রাজদুল ইসলাম

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় করোনায় কর্মহীন হয়ে পড়া ৪০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা রাজদুল ইসলাম।

শনিবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের হত দরিদ্র পরিবারের মধ্যে ব্যাক্তিগত উদ্দ্যোগে আওয়ামী লীগ নেতা ও একটি ডায়াগনিষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রাজদুল ইসলাম এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় রাজদুল ইসলাম বলেন, আমি পাট্টা ইউনিয়নের সকল এলাকায় পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করবো। রবিবার মাজাইল এলাকায় ত্রাণ বিতরণ করবেন। পাট্টা ইউনিয়নের ৩ শতাধীক পরিবারের মধ্যে এ খাদ্য বিতরণ করা হবে।

কুমারখালী উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

0
KUMARKHILY-DRO-16-P13-compressed
কুমারখালীর মানচিত্র

কুমারখালী প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন দুই হাজার গরীব ও দুস্থ পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী দিলেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান।

শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের তরুণ মোড় এলাকা থেকে দুই হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, সেমাই, চিনি) পৌরসভা এলাকা সহ ১১টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খানের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক জাকারিয়া খান জেমস উপজেলার বিভিন্ন স্তরের নেতাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তুহিন হোসেন উপস্থিত ছিলেন।

আইডি ও মোবাইল নম্বর যাচায়ের পর টাকা ছাড়

0
TAKA-DRO-16-P-11-compressed
টাকার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারির সংকটে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর অর্থ সহয়তার টাকা ভোটার আইডি ও মোবাইল নম্বর যাচাই করে ছাড়া হচ্ছে।

দুস্থ ও অস্বচ্ছল পরিবারে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারের টাকা দেওয়া জন্য ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বরদের সহায়তা নেওয়া হয়। আর এই সুযোগে কাজে লাগায় চেয়ারম্যান-মেম্বররা। ইতোমধ্যে তাদের অনেক বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন শনিবার নিজের ভেরিফাইড পেজে তিনি জানান, ভোটার আইডি ও মোবাইল নম্বর যাচাই করে টাকা ছাড়া হচ্ছে। এতে করে এখন আর অনিয়ম করে এই টাকা পাওয়ার কোনো সুযোগ নেই।

আশরাফুল আলম খোকন বলেছেন, ‘করোনাকালীন সঙ্কটের জন্য তৃণমূলের কর্মহীন গরিব ৫০ লাখ পরিবারের জন্য ২৫০০ টাকা করে ঈদ উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

‘হবিগঞ্জ, বাগেরহাট এর দুইটি ইউনিয়নসহ কয়েকটি জায়গায় কিছু অনিয়ম ধরা পড়েছে। শতাধিক নামের বিপরীতে ১/২টি ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গেলে সবার টাকা ওই ১/২ টি নম্বরের ব্যক্তিরা পেয়ে যাবেন। এ অপকর্ম করেছেন দুই একজন চেয়ারম্যান মেম্বর।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আরো বলেন, ‘এই অনিয়মটি সরকারই ধরেছে। এমন না যে যাচাই-বাছাই শেষে ওরা টাকা পেয়ে গেছে। আর যদি যাচাই-বাছাই শেষে এই রকম তালিকা কেন্দ্রে আসেও তাও তাদের টাকা পাবার কোনো সুযোগ নাই। কারণ নামের সঙ্গে ভোটার আইডি নম্বর ও মোবাইল নম্বর অটোমেটেড সিস্টেমে ভেরিফাই করে এরপর টাকা ছাড় দেওয়া হচ্ছে।’

১৭ কোটি মানুষের দেশে চার পাঁচজন দুর্নীতিবাজ এ রকম ঘটাবে না তা ভাবার অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনার প্রতিকার হয়েছে কি না সেটা দেখেন। এখন আর কোনো চাল চুরির খবর শোনেন? সব বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার উপর আস্থা রাখেন। দেশ ভালো থাকবে, আপনারাও ভাল থাকবেন।’

রাজবাড়ীতে আইসোলেশনে রোগীর মৃত্যু

0
Rajbari-DRO-16-P-10-compressed
রাজবাড়ি জেলার ম্যাপ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর হাসপাতালের করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি রোগী শুকুর আলী (৫৫) মারা ড়েছে।

জেলা শহরের ধুঞ্চি এলাকার মোসলেম শেখের ছেলে শুকুর আলী শুক্রবার রাতে মারা যান।

হাসপাতাল সূত্র জানা গেছে, মঙ্গলবার জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে শুকুর আলী রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বিধি মোতাবেক তার দাফন সম্পন্ন করা হয়েছে। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দু’জন এবং কোভিড-১৯ হাসপাতালে দু’জন চিকিৎসাধীন আছেন।

গত ১৩ মে বুধবার রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরেকজন মারা যান।

মেয়র তাপস ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব নিলেন

0
mayer-tapus-dro-16p-9-compressed
মেয়র ফজলে নূর তাপস

দ্রোহ অনলাইন ডেস্ক

নব নির্বাচিত মেয়ের শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব বুঝে নিয়েছেন।

শনিবার বেলা একটার সময় নগর ভবনে করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।

করোনা কারণে অনাড়ম্বর পরিবেশে সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস দায়িত্ব বুঝে নেওয়ার সময় তার স্ত্রী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগের নেতা মোরশেদ কামাল এবং করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন তিনি।

সদ্য বিদায়ী মেয়র সাঈদ খোকন নির্বাচিত হওয়ার পর ১৬ মে প্রথম বোর্ড সভা করেছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর মেয়রের চেয়ারে বসলেন তাপস।

সিটি কর্পেরেশনের জনসংযোগ কর্মকর্তা (উত্তর) উত্তম কুমার রায় বলেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ ফজলে নূর তাপস বেলা তিনটার দিকে অনলাইনে সাংবাদিকদের ব্রিফিং করেন। এরপর ১৭ মে প্রথম অফিস করার মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

দেশে নতুন করে করোনা শনাক্ত ৯৩০ জন

0
Corona-compressed-compressed
করোনার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন সংক্রমিত হয়েছে ৯৩০ জন। আর এ সময়ে মারা গেছেন প্রায় ১৬ জন। করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৯৫ জনে। করোনায় আক্রান্ত হয়ে ৩১৪ জন মৃত্যুবরণ করেছেন।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন যার মধ্যে ঢাকা মহানগরে ৭ জন রয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ২ জন। মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

ব্রিফিংয়ে দেওয়া তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। প্রতিদিন ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও শেষ ২৪ ঘন্টায় ৩৩টি ল্যাবের ফলাফল ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, অন্য ল্যাবগুলো পরীক্ষার ফলাফল পাঠায়নি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটনা ঘটে।

অপেক্ষা

0
khoksa-pic-d16-p4-compressed

বয়স্ক বিধবা ও প্রতিবন্ধিরা ভাতার টাকা পাওয়ার জন্য এসেছেন। কিন্তু সকাল থেকে জৈষ্ঠ্যের তাপদাহ শুরু হওয়ায় প্রায় শতাধিক ভাতা ভোগী গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন। ছবিটি শনিবার সকালে খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা।

 

khoksa-pic-d16-p2-compressed

কেউ গাছের ছায়ায়।

khoksa-pic-d16-p1-compresবাঁশ বাগনের ছায়ায় আশ্রয় নিয়েছে তারা।

khoksa-pic-d16-p3-compressed

বিদ্যালয়ের মূল ভবনের ছায়ায় আশ্রয় নিয়েছেন ভাতা ভোগীরা।

অনলাইনে রেজিস্ট্রেশন করলেই করোনা পরীক্ষা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা মোকাবিলায় অনলাইনে রেজিস্ট্রেশন করলেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা পরীক্ষা করে দেবে। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, কেবল তাদেরই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।

শুক্রবার বিকালে বিএসএমএমইউ এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয় ল্যাবরেটরির সেবার মান রক্ষা করা, রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষাজনিত ভোগান্তি কমানো এবং ভিড়ের কারণে করোনার সংক্রমণ বিস্তার ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, বিএসএমএমইউ’র বেতার ভবনের নিচ তলায় ফিভার ক্লিনিক ও দ্বিতীয় তলায় করোনা ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার ক্ষেত্রে এখন থেকে আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১৭ তারিখ থেকে এ কার্যক্রম শুরু হবে। ওইদিন সকাল ৮টা থেকে অনলাইনে রোগীদের নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স ও মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের সম্ভাব্য সময় জানিয়ে দেয়া হবে। নির্দিষ্ট সময়ে ফিভার ক্লিনিকে এসে প্রেরিত ওই এসএমএস দেখিয়ে চিকিৎসা সেবা নিতে হবে। প্রয়োজনীয় ল্যাবরেটরি সেবা নেয়ার ক্ষেত্রেও একই অ্যাপয়েন্টমেন্টের ধারাবাহিকতা রক্ষা করা হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে শুধু পরবর্তী কর্মদিবসের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে। অনলাইনে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো রোগী সেবা নিতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িনংসসঁ.বফঁ.নফ) অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্যে রেজিস্ট্রেশন ফরমটি পাওয়া যাবে।

নবজাতকের বিচ্ছিন্ন মাথা মিলল পটল ক্ষেতে

0

যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুরের গ্রামে একটি পটলের ক্ষেত থেকে এক নব জাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার ঝাঁপার মোড়লপাড়ার একটি পটলের ক্ষেতে এক নবজাতকের বিচ্ছিন্ন মাথার সন্ধান পায় জমির মালিক। পরে গ্রামবাসী স্থানীয় ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি (সার্বিক) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে নবজাতকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা নবজাতকের মাথাটি মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার জন্য পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

দ্রোহ অনলাইন ডেস্ক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায়...

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় । শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন...

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...