মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 316

কুমারখালীতে গড়াই নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে ডেজিংকৃত গভীর স্থানে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে মোছা: শেফা (১৩) ও শাহাজাদা (৭) নামে দুই ভাই ও বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোছা: শেফা উপজেলার শেরকান্দি এলাকার শামিম ইসলামের মেয়ে ও শাহজাদা ওই উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন জয়নাবাদ এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল শেফা। বুধবার সকালে শেফার মা তাকে নিতে আসলে সে আরো কয়েকদিন থাকবে বলে নানা বাড়িতেই থেকে যায়। বেলা ১২টার দিকে মামাতো ভাই শাহাজাদাসহ পাঁচজন বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে যায়। এ সময় পাড় থেকে নদীর ডেজিংকৃত গভীরস্থানে পাঁচজন একসাথে লাফ দেই। অন্যরা ভেসে থাকলেও সাঁতার না জানায় শেফা ও শাহাজাদা দুইজনেই পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মন্জু জানান, মেয়েটি নানা বাড়িতে বেড়াতে এসেছিল। দ্ইু ভাই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম দুই ভাই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘন মামলায় জামিনের সময় বারলো

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে শ্রম আইন লঙ্ঘন মামলায় জামিনের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ এগ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল।

গ্রামীণ টেলিকমের ওই তিন শীর্ষ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।

আজ সকালে আদালতে উপস্থিত হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করেন।

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, তারা আদালতে উপস্থিত হয়ে এই মামলায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। পরে আদালত জামিনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করেন।

এর আগে গত ৩ মার্চ এই মামলায় তাদের জামিনের মেয়াদ বাড়ান আদালত। সেদিন পরবর্তী শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।

খোকসায় মামাদের হামলায় পত্রিকা এজেন্ট ও তার মা আহত

0

স্টাফ রিপোর্টার

নানা বাড়িতে পাওয়া জমি থেকে উচ্ছেদ করতে পত্রিকার সাব এজেন্ট ও তার বৃদ্ধা মাকে মামারা বেধরক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে।

কুষ্টিয়ার খোকসার উপজেলা সদরের জানিপুর গ্রামের পত্রিকার সাব এজেন্ট সুলতান হোসেন ও তার বৃদ্ধা মা পান্না খাতুনের উপর সোমবার দুপুর ও বিকালে দুই দফায় হামলা করা হয়। দ্বিতয় দফায় হামলার পর স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে। হামলার ঘটনার পর হামলাকারীরা আত্মগোপন করে। রাতে আহত পত্রিকা এজেন্ট সূলতান হোসেন বাদি হয়ে খোকসা থানায় একটি এজাহার দাখিল করেছেন। মঙ্গলবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার এজাহার ভুক্ত আসামীদের আটক করা যায়নি।

চিকিৎসাধিন রক্তাক্ত আহত পান্না খাতুন জানান, তার বাবা আবুল কাশেসমের মৃত্যুর পর মুসলিম ফারাজ মোতাবেগ উপজেলা সদরের বিভিন্ন দাগে প্রায় ২৬ শতাংশ জমির মালিক হন। এ জমির মধ্যে নিজের বাড়ি পাশের ৫ শতকমি দখলে রেখে সবজী আবাদ করে আসছেন। সম্প্রতি ভাই মনজুর রহমান ও আবুল কালাম ওই জমির দখল নেওয়ার চেষ্টা করে। এতে পান্না খাতুন বাধাদেন। এ নিয়ে কয়েক দফায় তার ভাই ভাতিজা বৃদ্ধার উপর হামলা চালায়।

তিনি আরও জানান, সোমবার সকালে বাগান থেকে সবজী তুলতে গেলে ভাই ও তার লোকেরা বাধা দেন। সে সময়ে প্রথম দফায় তাকে মারধোর করা হয়। বিকালে তার জমি দখলের চেষ্টা করলে ছেলে সুলতান বাাধাদেয়। এ সময় কালামের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। এক পর্যায়ে ছেলেকে রক্ষায় তিনি এগিয়ে গেলে তাকেও রক্তাক্ত আহত করা হয়। তিনি হামলা কারীদের বিচারের দাবি করেন।

মামলার বাদি ও পত্রিকার সাব এজেন্ট সূলতান হোসেন জানান, তার বৃদ্ধ মায়ের উপর তারই মামা আবুল কালামের নেতৃত্বে দুই দফা হামলা চালানো হয়েছে। তার মা রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন। তিনি থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। আসামীদের আটক করে বিচারের দাবি করেন।

নিজের বোনের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আবুল কালাম বলেন, পিতার থেকে পাওয়া জমির বিরোধ না মিটিয়ে বোনরা ভাইদের বাড়ির জমিও বিক্রি করে চলেছে। এ নিয়ে কথা হচ্ছিল। এক পর্যাযে সামান্য হাতাহাতি হয়েছে বলে স্বীকার করেন।

মামলার তদন্তকারী এসআই আনিস এর সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামে চড়ক পুঁজার অনুষ্ঠান নিয়ে আদিবাসী বাগদী সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে গোলযোগের সুত্র ধরে লঠির আঘাতে স্বাধীন বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী ঘটনা নিশ্চিত করে জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে দুধসর ইউনিয়নের ভগবাননগর গ্রামের আদিবাসি সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে চড়ক পুঁজা অনুষ্ঠানের আয়োজন নিয়ে তর্কতর্কি হতে থাকে। এক পর্যয়ে ওই গ্রামের অতুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ও পুতুল বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস লাঠি দিয়ে স্বাধীন বিশ্বাস ও তার পিতা সুনিল বিশ্বাসের উপর চড়াও হয়। এতে স্বাধীন বিশ্বাস গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত দুই টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ওসি আরও জানান, এই ঘটনায় রিপন বিশ্বাস ও শিবু বিশ্বাস নামে দুজনকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে। নিহতের পিতা সুনিল বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করেছেন।

খোকসায় মনোনয়ন পত্র জমা দিলেন পিতা-পুত্র, স্বামী-স্ত্রী-ভাই

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়ন জমা দেওয়ার ৭ প্রার্থীর তিনজন থানা আওয়ামী লীগের নেতা রয়েছেন। এ পদে পিতার ডামি হিসেবে পুত্র, স্বামীর ডামি স্ত্রী ও ছোট ভাই মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত আমীরসহ ৯ জন ও মহিলা ভাইস চেয়্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রাহিম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রহিম উদ্দিন খানের ছেলে শাওন মাহামুদ খান মনোনয়পত্র দাখিল করেছেন। স্বপদে থেকে ওসমানপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাবে তার স্ত্রী সালেহা বেগম ও ছোট ভাই সইফুল ইসলাম মনোনয় পত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা আমির নজরুল ইসলাম, বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা কাকন, আসাদুজ্জামান লিটন, রেজাউল করিম, আফজাল হোসেন, মিজানুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাইম আহমেদ, মনিরুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, মোছাঃ রোজী সুলতানা ও মোছাঃ ছন্দা খাতুন মনোনয় পত্র দাখিল করেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে মনোনয়ন পত্র দাখিল করেছেন ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম। আবার তার স্ত্রীসহ ডামি প্রার্থী রেখেছেন দুই জন।

এ ব্যাপারে চেয়ারম্যান ওহিদুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতার সাথে কথা বলা হলে তিনি জানান, কোন চেয়ারম্যান পদত্যাগ করলে তার কাছে করার কথা। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ পত্র জমা দেননি।

মনোনয়ন পত্রের বৈধতার প্রশ্নে তিনি জানান সেটা রির্টানিং অফিসার সিদ্ধান্ত নেবেন।

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ: রয়টার্স

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এর ২৩ নাবিককে অবশেষে মুক্তি দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। এরজন্য মুক্তিপল হিসেবে গুনতে হয়েছে ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৪ কোটি ৭৪ লাখ টাকা। দুই দস্যুর বরাতে রোববার (১৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আবদিরাশিদ ইউসুফ নামে এক জলদস্যু বলেছেন, দুই রাত আগে টাকাগুলো আমাদের কাছে আনা হয়। সেগুলো জাল কি না তা আমরা পরীক্ষা করে দেখি। এরপর আমরা টাকাগুলো দলের মধ্যে ভাগ করে সরকারি বাহিনীকে এড়িয়ে চলে যাই।

ওই দস্যু জানান, সব নাবিকসহ বাংলাদেশি জাহাজটিকে মুক্তি দেওয়া হয়েছে।

এ ঘটনায় মন্তব্যের আহ্বানে সাড়া দেয়নি সোমালি সরকার।

স্থানীয় সংবাদমাধ্যম পান্টল্যান্ড পোস্ট বলেছে, ২০১২ সালের পর এই প্রথম মুক্তিপণ পেলো সোমালি জলদস্যুরা। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, স্থানীয় আরেকটি সংবাদমাধ্যম গারো অনলাইন জানিয়েছে, উত্তর-পূর্ব সোমালিয়ার পান্টল্যান্ড রাজ্যের পূর্ব উপকূল থেকে অন্তত আট জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই তাদের গ্রেফতার করা হয়।

পান্টল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গারো অনলাইনকে জানিয়েছেন, তারা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে আটকে রাখা জলদস্যু দলের আট সদস্যকে গ্রেফতার করেছেন।

গত মার্চে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয় বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। জিম্মি করা হয় এর ২৩ নাবিককেও।

সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল পূর্বে ঘটে এই ছিনতাইয়ের ঘটনা। এরপর ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধজাহাজ বাংলাদেশি জাহাজটির পিছু নিলেও সেটি দস্যুদের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বর্ষবরণে মানুষের ঢল

0
বাংলা নববর্ষ উপলক্ষে হর পারতীর বেশে সেজেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা থেকে ছবিটি তোলা

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলা নববর্ষকে বরণ করতে রাজধানীর রমনা পার্কে মানুষের ঢল নেমেছিল। রবিবার সকাল সোয়া ৬টায় শুরু হওয়া এ উৎসবে উপস্থিত হয়েছেন ধর্ম-বর্ণ-গোত্র, ধনী-গরিব নির্বিশেষে সব পেশার মানুষ। পয়লা বৈশাখের এই আয়োজন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে।

উৎসবে যোগ দেওয়া লোকজন বলছেন, নতুন বছর মানেই নতুন সম্ভাবনা। নতুন বছরের নতুন দিনের এ আয়োজন দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণা জোগাবে। প্রত্যয় থাকবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রগতির পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার।

শাহবাগ থেকে মৎস্যভবন রাস্তার দুইপাশের ফুটপাত ধরে শত শত মানুষ জমায়েত হন। তাদের সবার পরনে কম বেশি বৈশাখের পোশাক। হাঁটার ফাঁকে ফাঁকে কেউ কেউ ছবি তুলছেন। নিজেকে সেলফিবন্দি করতে ভুলছেন না তারা। কেউ আবার রোদের তীব্রতা থেকে নিজেকে রক্ষার জন্য সঙ্গে ছাতা নিয়ে এসেছেন।

নারীরা লাল-সাদা শাড়ি, কাচের চুড়ি, দুল-মালায় বাঙালিয়ানা সাজে সেজেছিলেন। পুরুষের গায়ে শোভা পেয়েছে একই রঙ-নকশার পাঞ্জাবি। অনেকের মাথায় শোভা পেয়েছে লাল-সবুজ জাতীয় পতাকার ছাপ দেওয়া ব্যান্ড। তারা রমনা বটমূল ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের গান, কবিতা আসরে যোগ দিয়েছেন।

বর্ষবরণের আয়োজন ঘিরে পুরো রমনা পার্ক এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। বসানো হয় পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম। প্রবেশপথ ও বাহির পথ করা হয় আলাদা।

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল, আসনপ্রতি লড়বেন ১৫ জন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনরাইন ডেস্ক

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হবে। তিন ইউনিটে পর্যায়ক্রমে পরীক্ষা শেষ হবে আগামী ১১ মে।

গুচ্ছ ভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে প্রায় ২১ হাজার আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। সেই হিসাবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৭ ফেব্রæয়রি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে।

এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।

আগামী ২৭ এপ্রিল শনিবার ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১২ ফেব্রæয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। গুচ্ছ ভর্তিতে অনলাইনে আবেদনপত্র গ্রহণের সময়সীমা ছিল ২৭ ফেব্রæয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এসএসসি ও সমমান এবং ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি ও সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ‘এ’ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করেছেন।

এছাড়া মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে আবেদন করেছেন।

সাবেক চেয়ারম্যানের ছোড়া পিস্তলের গুলিতে দুইজন গুলিবিদ্ধ

0
গুলি ছোড়ার পর পিস্তল হাতে চেয়ারম্যান। ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সাবেক চেয়ারম্যান আতাহার আলীর বিরুদ্ধে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে এনে পিস্তল দিয়ে গুলি ছুড়ে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। জনসমুখ্যে চেয়ারম্যানের ছোড়া গুলিতে অপর এক ভ্যান চালক আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক ওই চেয়ারম্যানের নামে আগ্নেয় অস্ত্রটি লাইসেন্সকৃত।

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলিয়া এলাকার মৃত আলাউদ্দিন গাজীর ছেলে হাসেম গাজী (৫৫) এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে পাখিভ্যান চালক রেজাউল (৫০)।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় লোক দিয়ে হাসেম গাজীকে বাড়ি থেকে ধরে আনায় ওই চেয়ারম্যান। প্রকাশ্যে লোকজনের সামনে দু’জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে নিজের নামে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে সাবেক চেয়ারম্যান আতাহার আলী গুলি চালায়। হাসেম গাজী ও পাখিভ্যান চালক গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা গুলিবিদ্ধ আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আহদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মিরপুর থানা পুলিশ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী ও তার ভাতিজা রিগ্যান এবং ভাগ্নে আয়নালকে আটক করেছে।

মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খোকসায় ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা হাজার ছাড়িয়েছে

0

স্টাফ রিপোর্টার

দিন তাপদাহ, রাতে শৈত প্রবাহের ফলে ঈদের ছুটিতে ১ হাজারের বেশি শিশুরা ডায়রিয়া ও ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। রবিবার এক সকালে জরুরী বিভাগে প্রায় ৭০ জন ডায়রিয়া আক্রান্ত শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময়ে ২জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। তারা ঢাকা থেকে আসা।

কুষ্টিয়ার খোকসা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে দিনে তাপদহ ও রাতে শৈত প্রবাহ বিরাজ করছে। প্রকৃতির খেয়ালীপনায় দিন-রাতের তাপমাত্রার ব্যবধানের কারনে শিশুæরা ডায়রিয়া ও ঠান্ডা রোগে আক্রান্ত হচ্ছে। গত ৯ এপ্রিল সকাল ১১ টা থেকে ১৪ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে ১০৭৪ জন শিশুকে ডায়রিয়া ও ঠান্ডা জনিত রোগের চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডায়রিয়া রোগে আক্রান্ত প্রায় ৭০ জন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ চিকিৎসা দিয়েছে। এ সময়ে ডায়রিয়া আক্রান্ত ৩১ শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্রের ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। রবিবার দুপুর পর্যন্ত ১০জনকে ভর্তি করে চিকিৎসা চলছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার বিপ্লব জানান, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি প্রায় ৯০ জন শিশুরোগীকে চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে ৭০ শিশু ডায়রিয়া আক্রান্ত। প্রকৃতিতে ঠান্ডা গরমের কারনে ডায়রিয়া ও ঠান্ডা জনিত রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে। গত এক সপ্তাহে জরুরী বিভাগ থেকে ১০৭৪ জন শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত ৩ শিশুকে ভর্তি করা হয়েছে। বাঁকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবির হোসেন সোহাগ জানান, গত কয়েকদিন ধরে ডায়রিয়া আক্রান্ত শিশুরোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের মধ্যে অনেককে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এর সাথে ঠান্ডা রোগী আছে।

তিনি আরও বলেন, প্রকৃতির খেয়ালপিনায় দিনে গরম রাতে ঠান্ড পরায় শিশুরা ডায়রিয় ও ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...