প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

0
171
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামে চড়ক পুঁজার অনুষ্ঠান নিয়ে আদিবাসী বাগদী সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে গোলযোগের সুত্র ধরে লঠির আঘাতে স্বাধীন বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী ঘটনা নিশ্চিত করে জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে দুধসর ইউনিয়নের ভগবাননগর গ্রামের আদিবাসি সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে চড়ক পুঁজা অনুষ্ঠানের আয়োজন নিয়ে তর্কতর্কি হতে থাকে। এক পর্যয়ে ওই গ্রামের অতুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ও পুতুল বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস লাঠি দিয়ে স্বাধীন বিশ্বাস ও তার পিতা সুনিল বিশ্বাসের উপর চড়াও হয়। এতে স্বাধীন বিশ্বাস গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত দুই টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ওসি আরও জানান, এই ঘটনায় রিপন বিশ্বাস ও শিবু বিশ্বাস নামে দুজনকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে। নিহতের পিতা সুনিল বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করেছেন।

Share this news as a Photo Card