বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 536

ঝিনাইদহে গলায় ফাঁস দিয়ে কিশোর কিশোরীর আত্মহত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে পৃথক কিশোর কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার গভীর রাতে কোটচাঁদপুরের পল্লীতে পৃথক এ দুইটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন কোটচাঁদপুরের হরিণদীয়া প্রামের মালেশিয়া প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সালমা খাতুন (১৪)। সে স্থানীয় মাদ্রাসার ছাত্রী। শনিবার রাতে সে তাঁর মায়ের উপর অভিমান করে গোয়াল ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছেন। অন্যদিকে সাবদারপুর ইউনিয়নের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে হাসান আলী (২০)। হাসান আলী বাড়ির পাশের মেহগনি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হাসান আলী দীর্ঘ দিন মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। দুইটি অপমৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম।

ঝিনাইদহে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ উদ্যোগে দেশে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও জমি দখলসহ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে।

শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠন দুটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলী, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস, অধ্য সুবব্র কুমার, এড. সুভাষ বিশ্বাস মিলন, স্বপন কুমার ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত।

হিন্দু নেতারা অভিযোগ করেন, সারাদেশে সাম্প্রদায়িক হামলা চলানো হচ্ছে। হিন্দুদের বাড়িঘর, জমিজমা ও সম্পদ দখল করা হচ্ছে। সেই সঙ্গে মন্দির ও প্রতিমা ভাংচুর করা হচ্ছে। এরপরও যদি এমন ঘটনা অব্যাহত থাকে তবে হিন্দু সম্প্রদায় প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। এর সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তারা।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম কেন্দ্রীয় অক্সিজেন সরবারহ ব্যবস্থা চালু হয়েছে।

করোনা রোগীদের অক্সিজেন সরবারহ নিশ্চিত করতে ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে জেলা প্রথম দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রিয় ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা চালু করা হলো। এ ব্যবস্থা চালু হওয়ার ফলে এখন থেকে উপজেলার অনেক রোগীর জীবন বাঁচানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার বেলা ১২ টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহাদ বাদশাহ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর’র সভাপতি ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর’র সভাপতি ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ বলেন, দ্বিতীয় ঢেউ আসার পর থেকে এ উপজেলায় করোনা পরিস্থিতি আশংকাজনক হারে বেড়ে যায়। এ অবস্থায় সামাজিক দায়বন্ধতা থেকে ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহন করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলাম তুহিন বলেন, এই ব্যবস্থা চালু হওয়ার ফলে এখন থেকে হাসপাতালের ৩৮টি বেডে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন সরবারহ করা যাবে। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু হওয়ার ফলে রোগিদের চিকিৎসা সেবা প্রদানে দারুনভাবে সহায়তা করবে। জেলার মধ্যে দৌলতপুরই প্রথম কেন্দ্রি ভাবে অক্সিজেন ব্যবস্থা চালু করা হলো।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহাদ বাদশাহ বলেন, করোনার এই মহামারীর সময় রোগি বাড়ার সাথে সাথে দৌলতপুর হাসপাতালে ব্যাপক ভাবে অক্সিজেনের চাহিদা দেখা দেয়। যা সরকারের একার পক্ষে সরবারহ করা কঠিন হয়ে পড়ছিল। পরিস্থিতি সামাল দিতে ব্যক্তি উদ্যোগে অনেক সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অক্সিজেন সরবারহের অনুরোধ জানানো হয়। ইতোমধ্যেই ব্যক্তি উদ্যোগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট থেকে শতাধিক অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে সরবারহ করা হয়েছে। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু হওয়ার ফলে এখন থেকে নিরবিচ্ছিন্œভাবে রোগীদের অক্সিজেন সরবারহ করা যাবে।

কুষ্টিয়ায় করোনায় আরো তিন জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এ রোগে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তবে এ সময় উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ৭ জন।

শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপও আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ১৮৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৫৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৩৪ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৫ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৬৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৫৯ জন। নতুন করে শনাক্ত হওয়া ৮৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩৩ জন, কুমারখালী উপজেলায় ০৮ জন, দৌলতপুর উপজেলায় ০৬ ভেড়ামারা উপজেলায় ১৪ জন, মিরপুর উপজেলায় ২০ জন এবং খোকসা উপজেলায় ০৫ জন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৯৩ হাজার ৫৭৪ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৮৮ হাজার ২১৬ জনের। বাকিরা নমুনা পরীার প্রতিবেদনের অপোয় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৯৩৪ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২১৬ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৭১৮জন।

ঝিনাইদহে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কর্মরত ১৮ সংবাদকর্মীদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরেল জেলা প্রশাসকের সম্মেলন কে এ উপলে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, প্রেসকাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে জেলার ৬ উপজেলায় কর্মরত ১৮ জন সংবাদকর্মীদের হাতে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। করোনাকালে এ উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

ঝিনাইদহে বেড়েছে করোনায় আক্রান্তের হার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯১ জন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ ৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ২৪৩ জন। এছাড়া শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৩৯৯ জনের নমুনা পরীার ফলাফল এসেছে। ফলাফলে ৯১ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২২ দশমিক ৮০ ভাগ। এদের মধ্যে সদরে ৪৩, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৬, কালীগঞ্জে ৭, কোটচাঁদপুরে ১৫ ও মহেশপুরে রয়েছে ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮ হাজার ৪’শ ৭১ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩৮ জন। বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৪৯ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ৩৬ জন।

মিরপুরে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

0
ইনসেডে নিহত শিশু জান্নাতুল ফেরদৌস

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মিরপুর উপজলোর মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদহে পুলিশ উদ্ধার করে।

জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজলোর মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামরে কন্যা। জাহিদুল ইসলাম কুষ্টিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার। তাঁর দুই কন্যা সন্তানের মধ্যে নিহত জান্নাতুল ফেরদৌস বড় ছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা গোলাম মোস্তফা জানান, বুধবার বিকাল থেকে জান্নাতুল ফেরদৌস নিখোঁজ ছিল। অনকে খোঁজা-খুঁজির পর বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার হয়। পুলিশ ইতোমধ্যে নিহত জান্নাতুল ফেরদৌসের ফুফু জহুরা খাতুন ও ফুফা আনিরুল হোসেনকে আটক করেছে। হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান ওসি গোলাম মোস্তফা।

নিহত ওই শিশুর প্রতিবেশী ও পুলিশের একটি সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী আপন ফুফু জহুরা খাতুন শিশুটিকে তার ঘরের মধ্যে ধারালো বটি দিয়ে হত্যা পর সন্ধ্যার দিকে একটি ব্যাগের মধ্যে করে মরদেহটি বাড়ি থেকে এক-দেড়শো মিটার দূরে ক্যানেলের ধারে রেখে আসেন। পুলিশ জহুরা খাতুনের ঘর থেকে ব্যাগের মধ্যে রাখা রক্তাক্ত বটি উদ্ধার করেছে বলে জানা গেছে।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পৃষ্ঠহয়ে স্কুল ছাত্রের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাক পৃষ্ঠহয়ে লিখন হোসেন (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাটগোপালপুরে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় সে দুর্ঘটনার শিকার হয়। নিহত লিখন হোসেন উপজেলার পাইকপাড়া গ্রামের জিল্লু মিয়ার ছেলে। সে হাটগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ চতুর্থ শ্রেনির ছাত্র ছিল।

ঝিনাইদহ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, সকালে স্কুলছাত্র লিখন হোসেন বাইসাইকেল যোগে বাড়ি থেকে বাজারে আসছিল। পথে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহ গামী একটি রড বোঝায় ট্রাক তাকে চাপা দেয়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

ঝিনাইদহের সীমান্তে আটক ১১

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মমিনতলা মোড় ভারতে যাবার চাষ্টার সময় ১১ বাংলাদেশী কে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোওে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার অপরাধে আটক কৃতদের ৫ নারী , ২ পুরুষ ও ৪ শিশু রয়েছে।

৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামের লুৎফর হাওলাদার এর স্ত্রী নাছিমা খাতুন (৪১), তার ছেলে নাজমুল হাসান (১৯), একই গ্রামের দুলাল হাওলাদার এর ছেলে রিয়াজ (১৯), আজিম হাওলাদার এর স্ত্রী নয়না আক্তার (২৯), তার ছেলে মোঃ নাইম (০৩), মোঃ রফিকুল ইসলামের স্ত্রী শারমিন আক্তার (২৭), তার মেয়ে নুরজাহান (১৪), ছেলে বাইজিদ (০৮), আব্দুল্লাহ (দেড় বছর) এবং মৃত সামছুল হক এর স্ত্রী রুপিয়া (৫৫)। একই জেলার মোংলা পোর্ট পৌরসভা আরজি মাকরঢোন (মাদ্রাসা রোড) গ্রামের দুলাল তালুকদারের স্ত্রী মিনারা বেগম (২৯)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা কার্যক্রম হয়েছে।

দৌলতপুরে মামলার বাদীকে হুমকির অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা বাদিকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ৮ আগস্ট উপজেলার আল্লারদরগা হলুদবাড়িয়া মাষ্টারপাড়া গ্রামে ওই প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই গৃহবধু বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার চার আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আল্লারদর্গা হলুদবাড়িয়া গ্রামের জালাল প্রামানিকের ছেলে আলিরাজ (৩০), মন্টু জোয়ার্দ্দারের ছেলে সুইট (৩০) ও জয়ঘোগা গ্রামের নাসির উদ্দিনের ছেলে রবিউল (৫০) ও রাজিব (৩৫)। ওই গৃহবধুর অভিযোগ, ৯ আগস্ট দুপুরে আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় আসামীরা জামিনে ছাড়া পেয়েই ৮-১০টি মটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দেয় এবং অব্যাহতভাবে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হলুদবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী স্বামীর বাড়িতে ওই গৃহবধু তার একমাত্র শিশু কন্যাকে নিয়ে বসবাস করতেন। মাঝে মধ্যে বাবার বাড়ীতে গিয়েও থাকতেন। স্বামী দেশে না থাকায় রাজিব নামে এক যুবক বিভিন্ন সময়ে ওই গৃহবধুকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাজিবের প্রেমের প্রস্তাবে গৃহবধু রাজী না হওয়ায় রাজিব তার শিশু কন্যাকে অপহরণ ও হত্যার হুমকী প্রদান করে। এমনকি ওই গৃহবধুকে তুলে নেয়ার হুমকী প্রদান করে।

ওই গৃহবধুর ভাই জাহিদুল ইসলাম বলেন, গত ৮ আগস্ট দুপুর দেড়টার দিকে তার বোন মেয়েকে নিয়ে হলুদবাড়িয়া মাষ্টারপাড়ার বাবার বাড়িতে অবস্থানকালে রাজিব ও তার লোকজন জোরপূর্বক বাড়ির মধ্যে প্রবেশ করে হামলা ভাংচুর করে এবং তার বোনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার আত্মচিৎকারে মা এগিয়ে আসলে রাজিব ও তার লোকজন দুজনকে মারধর ও শ্লীলতাহানী করে। কিছুণ পর দুপুর ২টার দিকে আলিরাজ, রবিউল, রবিন, সুইট ও ওবাইদুল দেশীয় অস্ত্র নিয়ে আবারও বাড়িতে প্রবেশ করে বোন ও তার মাকে মারধর করে এবং ঘরের দরজা-জানালা ভাংচুর করে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় প্রবাসীর স্ত্রী মামলা দায়ের করেছেন। মামলার চারজন আসামীকে আটক করে আদালতে সোপর্দ করেছে। বাঁকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...