শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 798

সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

0
Satkhira-dro-26-p1-compressed
সাতক্ষীরা জেলার ম্যাপ আংশিক ।

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মারা যাওয়ারা হলেন, দেবেহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের ঈসমাইল হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৫৬) ও সদর উপজেলার রইচপুর গ্রামের প্রয়াত ইজার আলীর ছেলে আয়ুব আলী (৭০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৩ মে সেলিনা বেগম হাসপাতালের আইসোলশেন বিভাগে ভর্তি হন। সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

বৃদ্ধ আয়ুব আলী একই ধরনের উপসর্গ নিয়ে ২২ মে হাসপাতালের আইসোলশেন বিভাগে ভর্তি হন। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডাঃ রফিকুল জানান, মৃত দু’জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ল্যাব থেকে পরীক্ষার রিপোর্ট হাসপাতালে আসেনি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, ইতোমধ্যে এই দু’জনের বাড়ি লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনের করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান খালেদা জিয়া- ফখরুল

0
kheleda-Dro-25-p-15-compressed
খালেদা জিয়া ও ফকরুল ইসলাম।

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার ঈদুল ফিতরের রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। এর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে চলার আহŸান জানিয়েছেন।

বিএনপির এ নেতা জানান, খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনাভাইরাস মহামারি থেকে দেশবাসীকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে পরিস্থিতি মোকাবিলা করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি ম্যাডাম আহŸান জানিয়েছেন। দেশবাসীর প্রতিও তিনি আহŸান জানিয়েছেন যে, বাড়িতে থাকুন, একটু কষ্ট করুন। বাড়িতে থেকেই এই সংক্রামণকে প্রতিরোধ করতে হবে-একথা তিনি বার বার বলেছেন। তিনি আহŸান জানিয়েছেন, জনগন যেন ঘরে থাকেন এবং এই মহামাহীকে প্রতিরোধ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সমস্ত বিধান দিয়ে তা যেন তারা মেনে চলেন।

প্রতিকুল অবস্থার মধ্যেও বিএনপির নেতা-কর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন তাতে খালেদা জিয়া সন্তুষ্ট জানিয়ে মির্জা ফখরুল বলেন, সাহস না হারিয়ে দাঁড়ানোর জন্য বলেছেন।

বিএনপি মহাসচিব জানান, নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং সুরক্ষা সামগ্রী পরে নেতারা দলের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, উনার কোনো উন্নতি হয়নি। উন্নতির মধ্যে যেটুকু হয়েছে যে আগে থেকে মানসিক অবস্থাটা তাঁর অনেক ভালো হয়েছে, শারীরিক অবস্থার তার খুব বেশি পরিবর্তন হয়নি।

গুলশানের বাসায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত বিএনপির নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছাড়াও সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

খোকসায় ঢাকা ফেরত যুবককে কোয়ারেন্টাইনে রাখা হলো

0
khoksa-map-dro-25-p8-compressed
খোকসার ম্যাপ।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ঢাকা ফেরত এক যুবকের শরীরে করোনা ভাইরাসের লক্ষন থাকায় তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সন্দেহভাজন রোগীর নাম হাবিল। তার বাব মকছেদ মন্ডল। সে সাভারের একটি তৈরী পোশাক কারখানার শ্রমিক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া গ্রামের মন্ডলপাড়ার এই যুবক তিন দিন আগে ঢাকা থেকে নিজের বাড়ি ফিরে আসে। এ সময় তার শরীরে জ্বর, কাশি, গলা ব্যাথা ছিল। পরে সে স্থানীয় পল্লী চিকিৎসক প্রকাশ পালের কাছ থেকে চিকিৎসা নেয়। তার অবস্থার অবনতি ঘটলে খবরটি জানাজানি হয়ে যায়।

এক পর্যায়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে থানা পুলিশের একটি দল ঢাকা ফেরত সন্দেহভাজন করোনা আক্রান্ত যুবকের বাড়িতে যায়। বিষয়টি নিয়ে ওই রোগীর পরিবারের সাথে কথা বলে তাকে হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।

গ্রাম্য চিকিৎসক প্রকাশ পালের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিক বার কল করা হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল বলেন, তারা স্থানীয় স্বাস্থ্য কর্মীর মাধ্যমে খবর পেয়ে মিশন বেতবাড়িয়া শুরু করেছেন। ইতোমধ্যে পুলিশ গিয়ে সম্ভব্য রোগীকে হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে এসেছে। যেকোন সময় সন্দেহভাজন রোগীর নমুনা (সোয়াব) সংগ্রহ করা হবে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

চাঁদরাতে ভাইয়ের দায়ের কোপে ভাই খুন

0
Avoinagar-Dro-25-p-16-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মামাতো ভাই খুন করলো ফুফাতো ভাইকে।

মামাতো ভাই জাকির মোল্লার দায়ের কোপে ফুফাতো ভাই এরশাদ বিশ্বাস (৩০) নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুড়াখালী গ্রামের ইবাদ বিশ্বাসের ছেলে নিহত এরশাদ বিশ্বাস এবং জাকির মোল্লা একই গ্রামের জিন্নাহ মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে বলা হয়েছে, জাকির মোল্লার স্ত্রীকে কটুক্তি করার জেরে রোববার সন্ধ্যায় জাকির হোসেন মামাতো ভাই এরশাদ বিশ্বাসকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। হত্যার সাথে জড়িতকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

চুয়াডাঙ্গায় ব্র্যাক কর্মকর্তার মরদেহ উদ্ধার

0
Chuadanga-Dro-25-p-13-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্র্যাক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকার একটি মেহগনি বাগান থেকে সোমবার সকালে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

নিহত সাইফুল দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের আবদার আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় ব্র্যাকে কর্মরত ছিলেন।

দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক বলেন, রবিবার সকালে সাইফুল বাজার করার উদ্দেশ্যে পীরপুরকুল্লা বাজারে আসেন। এসময় নাজমুল হাসান এর সাথে তার কথা কাটাকাটি হয়।
দুপুরে সাইফুলের বন্ধুরা তাকে বাজারে ডেকে নেয়। সন্ধ্যায় পর্যন্ত সে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তার মোবাইল ফোনে কল দেয়। কিন্তু ফোন রিসিভ হয় না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে।

তিনি আরও বলেন, সোমবার সকালে স্থানীয়রা মুন্সিপুর সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে সাইফুলের মরদেহ পড়ে আছে বলে পুলিশকে জানান। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ওই মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় দাগ ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

0
kUSHTIA-DRO-25-P-9-compressed
কুষ্টিয়ায় ঈদের জামাত।

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় মসজিদে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ জামাতে অংশ নেন।

একঘন্টা পর পর আরো দু’টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে শহরের সব মসজিদসহ জেলা ও উপজেলা পর্যায়ে ২৪০০ মসজিদে ধর্মপ্রাণ মুসল্লি­গন ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং মহামারী করোনা থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দেশে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল

0
Corona-Dro-25-p-7-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটিই সর্বোচ্চ সংক্রমনের সংখ্যা। অপরদিকে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২১ জন। এ যাবৎ করোনায় মৃতের সংখ্যা ৫০১ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, একদিনে ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা গুলোর মধ্যে ৯ হাজার ৪৫১টির পরীক্ষা হয়। দেশের ৪৮টি ল্যাবে এ পরীক্ষা হয়। নতুন করে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৩ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হলো। দেশে এ নিয়ে করোনায় আক্রান্ত ৩৫ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে।

করোনায় শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামের ৯ জন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও পাঁচজন নারী। সুস্থ হয়ে উঠেছেন ৪৩৩ জন। এ নিয়ে আক্রান্ত ৭ হাজার ৩৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

আজ জাতীয় কবির জন্মজয়ন্তী

0
Najrul-Dro-25-P-3-compressed
কবি কাজী নজরুল ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ ১১ জ্যৈষ্ঠ। বিশ্বমানবতার উপর নিপীড়ন, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে অগ্নিকণ্ঠে সোচ্চার কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তী।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বানী প্রকাশ করেন।

প্রেমের, বিরহ-বেদনা ও সাম্যের কবি হিসেবে নজরুল ইসলাম বাংলা সাহিত্য-সংগীত, সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ।

১৯২১ সালে তৎকালীণ বৃটিশ শাসিত ভারতবর্ষে একুশ বছর বয়সে কবির রচিত বিদ্রোহী কবিতা বিস্ময়কর আত্মজাগরণ ঘটায়।

সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, নিপীড়ন, রাষ্ট্রীয় অনাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে অগ্নিকণ্ঠে সোচ্চার হয়ে তিনি লিখে গেছেন অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, গান।

বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামের কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ঘরে ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ কবি নজরুল ইসলাম জন্মগ্রহন করেন। তার ডাক নাম ‘দুখু মিয়া’।

মহামারী করোনা ভাইরাস সংক্রমন এড়াতে জনসমাগম না করে ডিজিটাল পদ্ধতিতে জাতীয়ভাবে এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান কবির জন্মতিথিতে নানা কর্মসূচি গ্রহন করেছে।

কবি নজরুল তার ৭৭ বছরের জীবনকালের ৩৪ বছরই ছিলেন নির্বাক। বেঁচে থাকার জীবন সংগ্রাম, অভাব-অনটন, নানা প্রতিকূলতা, জেলজুলুম ও হুলিয়ার মধ্যেই তার সাহিত্যচর্চার সময় ছিল মাত্র ২৪ বছর।

নজরুল এই ২৪ বছরে সৃষ্টি করে গেছেন ২২টি কাব্যগ্রন্থ, ৩টি নাটক, ৩টি গল্পগ্রন্থ, ৫টি প্রবন্ধ, ২টি কিশোর নাটিকা, ২টি কিশোর কাব্য, ৭ হাজার গানসহ ১৪টি সংগীত গ্রন্থ, ৩টি কাব্যানুবাদ ও ৩টি উপন্যাস গ্রন্থ এবং ৭টি চলচ্চিত্র কাহিনীসহ অসংখ্য কালজয়ী রচনা। তিনি ছিলেন একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, শিশু সাহিত্যিক, অনুবাদক, প্রাবন্ধিক, সম্পাদক, সাংবাদিক, গীতিকার, সুরকার, স্বরলিপিকার, গীতিনাট্যকার, গীতালেখ্য রচয়িতা, চলচ্চিত্র কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, গায়ক, বাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা।

১৯৪১ সালের শেষের দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। লুম্বিনী পার্ক ও রাচি মেন্টাল হাসপাতালে তার চিকিৎসা চলে এক বছরেরও বেশি সময়। ১৯৫৩ সালে কবিকে পাঠানো হয় ইংল্যান্ড ও জার্মানিতে। বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। সেই ১৯৫৩ থেকে ১৯৭২ সাল পর্যন্ত নির্বাক ও অসুস্থ অবস্থায় কলকাতায় অনেকটা অনাদরে নীরবে-নিভৃতেই কাটে অপ্রতিদন্ধী প্রতিভার অধিকারী বিদ্রোহী কবির জীবন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৪ মে কবির জন্মদিনে তাকে ঢাকায় নিয়ে এসে তাকে জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করেন। তার কবিতা ‘চল্ চল্ চল্- ঊর্ধ্ব গগনে বাজে মাদল-’কে তিনি সামরিক সংগীত হিসেবে নির্বাচিত করে কবিকে সম্মানিত করেন।

কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

ঈদের প্রধান জামাত হলো বায়তুল মোকাররমে

0
Eid-dro-25-p-4-compressed
বায়তুল মোকাররম অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ পবিত্র ঈদুল ফিতর। মুসলমানেরা দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ উদযাপন করছেন। করোনা আতঙ্কের মধ্যেই উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরের ঈদ। প্রাণঘাতী করোনা মহামারীর ভয়ে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা নেয়া হয়েছে।

সকাল ৭ টায় ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। মসজিদের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

0
President&Pm-Dro-25-p-2
রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী।

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের এই মহামারিতে গণজমায়েত এড়িয়ে ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহŸান জানান তারা। ঈদুল ফিতর উপলক্ষে রবিবার দেওয়া এক বাণীতে এই আহŸান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। এদিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, স¤প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এ বছর ঈদুল ফিতর ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে। এ কঠিন সময়ে আমি সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহŸান জানাচ্ছি। একই সঙ্গে আমি দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের আহŸান জানাচ্ছি।

ঈদ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও স¤প্রীতির মেলবন্ধন পরিব্যক্তি লাভ করুক। এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

প্রধানমন্ত্রী বলেন, অস্বাভাবিক পরিবেশে এবার ঈদুল ফিতর উদযাপন করছি। করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এক অদৃশ্য ভাইরাস মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই বিপদের সময় আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, পরিচ্ছন্নতাকর্মীসহ যারা জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

দ্রোহ অনলাইন ডেস্ক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায়...

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় । শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন...

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...