মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 274

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ভারতীয় আগ্রাসন ও সকল প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে ছাত্র জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি বিরোধী প্রচারণা চালায়। এ সময় সমন্বয়ক শারমিন সুলতানা, আবু হুরায়রা, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন রায়হান, নুসরাত জাহান সাথী ও এলমা খাতুন বক্তব্য রাখেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র হস্তান্তর করলো সেনাবাহিনী

বক্তরা বলেন, ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে এবার রুখে দাড়ানোর উপযুক্ত সময়। প্রতিবেশি পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা ও বাংলাদেশে মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে। সময় হয়েছে ভারতের এসব আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

কুষ্টিয়ায় লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র হস্তান্তর করলো সেনাবাহিনী

0

কুষ্টিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুষ্টিয়া সদর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও টিয়ারশেল উদ্ধার করে তা পুলিশের কাছে হস্তÍান্তর করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত বিভিন্ন ধরনের ৩৫টি আগ্নেয়াস্ত্র, সহ¯্রাধিক রাউন্ড গুলি ও টিয়ারশেল জমাদেন ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলাম। এসময় সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক জুবায়ের এ অস্ত্র হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আর জানান, থানা থেকে লুুট হওয়া অস্ত্র জমা দেওয়ার সুযোগ দিয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষ ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। সেসময় লুট করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর কুষ্টিয়া মডেল থানায় হামলা অগ্নিসংযোগ ও লুটপাট করে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্র গোলাবারুদসহ যে যা পেরেছেন লুটপাট করে নিয়ে যায়। এরপর থেকে ব্যবহার অনুপযোগী কুষ্টিয়া মডেল থানার দাপ্তরিক কাজ সদর পুলিশ ফাঁড়িতে চলছে।

ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলাম বলেন, সাধারণ মানুষ সেনাবাহিনীকে অস্ত্র উদ্ধারে খুব সহায়তা করছেন। তারা তথ্য দিচ্ছেন, উদ্ধার করে জমা দিচ্ছেন। এর আগে বিভিন্ন স্থানে মডেল থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ নির্ভয়ে সেনাবাহিনীর কাছে ফেরত দেওয়ার জন্য প্রচার চালানো হয়েছে।

আরও পড়ুন – রাশেদ খান মেনন আটক

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক জুবায়ের বলেন, মডেল থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র, গুলি ও টিয়ারশেল উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী। খোয়া যাওয়া অস্ত্র ধীরে ধীরে উদ্ধার হচ্ছে। তিনি বলেন, অস্ত্রগুলো খারাপ মানুষের হাত পড়লে তারা খারাপ কাজে ব্যবহার করতে পারে। তাই এগুলো উদ্ধার করা খুবই জরুরি। যে কেউ নির্ভয়ে খোয়া যাওয়া অস্ত্র আমাদের কাছে জমা দিতে পারেন। নিজেরা ভয়ে আসতে না পারলে অন্য কাউকে দিয়ে জমা দিতে পারেন বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

রাশেদ খান মেনন আটক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক ডাকসু নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে আটক করেছে মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান।

তিনি জানান, রাশেদ খান মেননকে বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন – শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে হত্যা মামলা

জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। পরে আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন ২০০৮ সাল থেকে টানা তিন দফায় ঢাকা-৮ আসন থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচিত হন মেনন।

রাশেদ খান মেননের জন্ম ১৮ মে ১৯৪৩ সালে। তার পৈতৃক নিবাস বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। তিনি ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ সালে একই বিষয়ে স্নাতকোত্তর করেন।

১৯৬২ সালে শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে নেতৃত্বে আসেন মেনন। রাজনৈতিক কারণে তাকে বারবার জেলে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছিল। এমএ পাস করেছেন জেলখানায় বসে পরীক্ষা দিয়ে।

সে সময়ের প্রধান ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন রাশেদ খান মেনন। ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি)।

শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে হত্যা মামলা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকার মিরপুরে র‌্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে ফিরোজ তালুকদার নিহতের ঘটনায় শেখ হাসিনা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসাম করা হয়েছে।

বুধবার ২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা। বাদীর জবানবন্দি শুনে মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন বিচারক।

মামলার আরজিতে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক শেখ হাসিনার নির্দেশে অন্য সব অ্যামিকাস কিউরিদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে তত্ত¡াধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। তার জাজমেন্ট আদালতের আকাক্সক্ষা উপেক্ষা করে দেশে অঘোষিত স্বৈরতন্ত্র কায়েমপূর্বক শেখ হাসিনা ও তার দোসরদের যথেচ্ছভাবে রাষ্ট্রক্ষমতা প্রয়োগের অনুমতি প্রদান করে।

আরও পড়ুন – খালেদা জিয়া বাসায় ফিরলেন

পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে শেখ হাসিনা ও অন্য আসামিরা যেনতেনভাবে গণমানুষের আক্সক্ষার বিরুদ্ধে জাল ভোট, মৃত ব্যক্তির ভোট নির্বাচন কমিশনের সহায়তায় গণমানুষের স্বাভাবিক উপস্থিতি ব্যতীত কথিত নির্বাচনের মাধ্যমে একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের ওপর জুলুম, নির্যাতন ও বাক স্বাধীনতা খর্ব করাসহ খুন, গুম ও ক্রসফায়ারের মাধ্যমে মানুষ হত্যা ও নিষ্পেষণ অব্যাহত রাখে।

এমতাবস্থায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এ আন্দোলনে সরকার হত্যা, গুম ও গ্রেপ্তারের মাধ্যমে দমনপীড়ন করলে আন্দোলনকারীরা সারা বাংলাদেশের ছাত্র-জনতাকে তাদের পাশে সার্বিক অবস্থান নেওয়ার অনুরোধ করে। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ অজ্ঞাতনামা আসামিদের নির্দেশে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ কিছু বিপথগামী সদস্য, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশব্যাপী আন্দোলন দমনের জন্য ক্র্যাকডাউনের মাধ্যমে ছাত্র-জনতার উদ্দেশে গুলি করতে থাকে।

এ আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ফিরোজ তালুকদার মিরপুর-১০ গোলচত্বর অতিক্রম করার সময় র‌্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালেদা জিয়া বাসায় ফিরলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দীর্ঘদিন চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২১ আগস্ট) রাত ৮টা ২২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

এর আগে সন্ধ্যা ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন খালেদা জিয়া।

আরও পড়ুন – কুমারখালী পৌর এলাকার জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এ তথ্য জানান।

গত ৮ জুলাই ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সর্বশেষ ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।

কুমারখালী পৌর এলাকার জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

0

কুমারখালী প্রতিনিধি

বৃষ্টিতে কুমারখালী পৌরসভা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির ফলে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। পৌরসভার পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকাকে জলাবদ্ধতার প্রধান কারণ বলে চিহ্নিত করেছেন স্থানীয়রা।

সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকায় ঘুরে দেখা গেছে, অধিকাংশ বসত বাড়ির আঙিনায় বৃষ্টির পানি জমে থৈ থৈ করছে। কোথাও পাকা সড়কের উপর দিয়ে পানির ¯্রােত বয়ে চলেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পানি জমে রয়েছে। পানি মাড়িয়ে হাসপাতারে যাতায়াত করতে হচ্ছে চিকিৎসক ও রোগীদের। হাসপাতাল চত্বরের জলাবদ্ধতা নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, হাটু পানি মারিযে যেতে হচ্ছে হাসপাতালে।

হাসপাতালে এক রোগীর স্বজন (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ১৫ বছর যাবৎ একটানা পৌরসভার মেয়রের পদে থেকেও জলাবদ্ধতা নিরসনে কিছুই করেন নাই। আর প্রতি বছর বর্ষা মৌসুম এলে মেয়র – কাউন্সিলররা জলাবদ্ধতা নিরসনে নানা প্রতিশ্রæতি দিয়ে গেছেন। কিন্তু কাজের কাজ কিছুই করেন নাই। তাই এখন এই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ নাগরিকদের।

১ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার জানান, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এক যুগের অধিক সময়কাল যাবৎ এমন জলাবদ্ধতা জনিত দুর্ভোগ পোহাতে হয় আমাদের। যদিও লোক দেখানোর জন্য হলেও আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এলাকায় ড্রেন তৈরির কাজ শুরু করা হয়েছে। ওই কাজের (নিম্নমানের সামগ্রী ব্যবহার) মান নিয়ে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

একই ওয়ার্ডের বাসিন্দা সাইদুল আলম চমন জানান, জলাবদ্ধতার কারণে তাদের বসত বাড়ির পুকুর ভেসে গেছে। পানি নিস্কাসনের কোন ব্যবস্থা নেই। জলাবদ্ধতার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি।

আরও পড়ুন – প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, দীর্ঘদিন যাবৎ আমাদেরকে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হয়। অনেক বসত বাড়িতে পানি ঢুকে পড়েছে। ঘরের বাহিরের রান্না ঘরে রান্না পর্যন্ত করতে পারছে না অনেক পরিবার। ডুবে গেছে হাসপাতালে যাতায়াতের সড়ক। এই দুর্ভোগের যেন কোনো প্রতিকার নেই।

সেরকান্দি এলাকার বাসিন্দারা জানান, এক যুগেরও বেশি সময়কাল যাবৎ জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
স্থানীয় সচেতন বাসিন্দারা জানান, পৌরসভা গা ঘেঁষে বয়ে চলেছে গড়াই নদী। অথচ শহরের পানি ড্রেনের মাধ্যমে নদীতে দিতে পারেনি। এর সম্পূর্ণ দায় পৌরসভার সাবেক মেয়রের বলে অভিযোগ করেন স্থানীয়রা।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতন ও দেশত্যাগের পর থেকে সাবেক পৌর মেয়র সামছুজ্জামান অরুণ সহ অধিকাংশ কাউন্সিলর এলাকা ছেড়ে পালিয়েছে। তারপর সরকার দেশের সকল পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছেন।

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

0
ছবি সগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এসময় প্রধান শিক্ষকের লোকজন ছাত্রদের উপর হামলা করে। এ ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম করে আছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, গেল সোমবার ১৭ দফা দাবি নিয়ে আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবদেন করি। তার প্রেক্ষিতে আজকে প্রধান শিক্ষক বহিরাগতদের স্কুলে নিয়ে এসে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান নিয়েছি।

আরও পড়ুন – কুমারখালীর পৌরসভার মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রেজাউল করিম তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা দাবি করেন। তিনি বলেন, আমার কাছে শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে এসেছিল তাদের দাবিগুলো নিয়ে বসতে চেয়েছিলাম।

এসময় প্রধান শিক্ষকের কাছে তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেবেন আমি তা মেনে নিব।

দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনে আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছি তাদের দাবিগুলো যৌক্তিক। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এবিষয় কথা বলবো।

কুমারখালীর পৌরসভার মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ সহ ১৪ জনের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

২০ আগষ্ট মঙ্গলবার দায়েরকৃত মামলাটি তদন্তের জন্য কুমারখালী থানার উপ পরিদর্শক সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার বাদী শরিফুল ইসলাম জানান, গত ৪ আগষ্ট দুপুর আনুমানিক ২ টার দিকে তিনি তাঁর নিজের চেম্বার মাস্টার হোমিও হলের ভিতরে অবস্থান করছিলেন। সে সময় কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র সহ লাঠিসোঠা নিয়ে আওয়ামী দুর্বৃত্তরা তার চেম্বারের সাটার খুলে হামলা করে। এ ঘটনায় শরিফুল ইসলাম ১৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন। যার নং- ২৭৯০(৩) ১।

আরও পড়ুন –  খোকসার স্কুলছাত্র মাহিম মৃত্যুর কাছে হেরে গেলো

এ মামলার আসামী করা হয়েছে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র হারুন অর রশীদ হারুন, কাউন্সিলর এস এম রফিক, ইমরান হোসেন, কাজল হোসেন কাজু, সেলিম হোসেন, রাশিদুল ইসলাম, মিল্টন হোসেন, পাপ্পু হোসেন, শাকিল হোসেন, সেহাগ আলী , ওসমান সেখ, মোহা: সানি। এ ছাড়াও অজ্ঞাত ১০/১৫ জন এ হামলায় অংশ নেয় বলে জানান মামলার বাদী শরিফুল ইসলাম।

খোঁজ নিয়ে জানাগেছে, এ হামলায় জড়িতরা গত ৫ আগষ্ট দুপুরে হাসিনা সরকারের পতন ও দেশছেড়ে পারানোর খবর প্রচার হওয়ার পর থেকেই অজ্ঞাত স্থানে আতœগোপন করেছে।

খোকসার স্কুলছাত্র মাহিম মৃত্যুর কাছে হেরে গেলো

0

স্টাফ রিপোর্টার

মা ফুপুর অনুমতিতেই শহীদদের ডাকে সারা দিয়ে মিছিলে গিয়ে পুলিশের টিয়ারশেলের ধোয়ায় আক্রান্ত দশম শ্রেণির ছাত্র মাহিম হোসেন অবশেষে মারা গেছে।

খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বামন পাড়া গ্রামের ইব্রাহীম হোসেনের বড় ছেলে স্কুল ছাত্র মাহিম হোসেন (১৭)। পড়তো চাঁদট গ্রামের ইয়াকুব আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণিতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী। মঙ্গলবার সকাল সাতটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে রক্ত বমি আর শ্বাস কষ্টে মারা যায় সে। এদিন বিকালে গ্রামের বাড়িতে তার দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে গ্রামের ছেলেদের সাথে কাজ শুরু করে মাহিম। আন্দোলনের চুড়ান্ত পর্যাযে এসে ছোট ফুপু রহিমার উৎসাহে ৪ আগষ্ট মিছিলে যোগ দিতে উপজেলা সদরে যায়। কিন্তু সেখানে পুলিশের বাধার মুখে সঙ্গীদের ছেড়ে কুষ্টিযার উদ্দেশ্যে বাসে ওঠে। পাশের উপজেলা কুমারখালীতে গিয়ে বাস থেকে নেমে আন্দোলনকারীদের সাথে যোগ দিয়ে পুলিশের তোপের মুখে পরে। মুহুমহু কাঁদানি গ্যাসের মধ্যে পরে মাহিম। স্থানীয় মহিলারা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে সহায়তা করে। বাড়ি ফিরে মাহিম আর স্বাভাবিক হতে পারেনি। তার মুখে ও শরীরে জ্বালা যন্ত্রনা বাড়তে থাকে। এক পর্যায়ে শনিবার সকাল থেকে প্রচন্ড জ্বর ও শ্বাস কষ্টে আক্রান্ত হয় সে। গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসাও নেয়। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিযা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার বিকালে মাহিমের গ্রামের বাড়ি তার মরদেহ পৌছায়। নিহতের বাড়িতে গ্রামের অসংখ্য নারী-পুরুষ ও আন্দোলনের সহকর্মী এবং সহপাঠিরা ভিড় করে। ইয়াকুব আহমদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজের পর চাঁদট কবর স্থানে তার দাফন করা হয়।

আরও পড়ুন – শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ বরখাস্ত হলেন

নিহত মাহিমের গ্রামের সহযোদ্ধা জুয়েল ও রফিক জানান, আন্দেলনের শুরু থেকে মাহিম তাদের গ্রæপে ছিল। অন্য ছেলেদের মত সেও বাড়িতে না জানিয়ে জেলা ও থানা সদরের কর্মসূচিতে অংশ নিত। সহকর্মীর মৃত্যুতে তারাও ব্যথা পেয়েছে।

নিহত মাহিমের ফুপু রহিমা বিলাপ করতে করতে বলছিলেন, দেশ স্বাধীন করতে শহীদ ভাইদের ডাকে তার সোনা মিছিলে গিয়েছিল। সেখান থেকে ফিরে তাকে সব ঘটনা জানিয়েছিল। কিন্তু এতটা অসুস্থ তা বুঝতে দেয়নি।

মাহিমের মা রেহানা খাতুন পুত্র শোকে মুছরে পরেছেন। ঘরে তার বিছানা ঘিরে গ্রামের মহিলারা ভিড় করেছে। মাঝে মাঝে তিনি বিলাপ করছেন। ছেলে (মাহিম) গ্যাসে আক্রান্ত হয়েছিল তা বলেছিল। কিন্তু এতো বেশী অসুস্থ তা বুঝতে দেয়নি।

নিহতের বাবা ইব্রাহিম হোসেন জানান, গ্রামের ছেলেদের সাথে তার ছেলে আন্দোলন করেছে। উপজেলা সমন্বয়করা তার সাথে ছিলো। তাদের সাথে আলোচনা করে মামলা ও পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ বরখাস্ত হলেন

0

Iদ্রোহ অনলাইন ডেস্ক

আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন – সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা নিরুদ্দেশ: শিক্ষা উপদেষ্টা

ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন।

সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্তে¡ও তার এরূপ অপেশাদার কর্মকাÐের ফলে পুলিশের কার্যক্রম সমন্ধে জনসম্মুখে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...