মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 337

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ভারতরে সহায়তা চাইলেন কৃষিমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রমজানে দেশের বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতা চাইলনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

সোমবার বিকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতরে হাইকমশিনার প্রণয় র্ভামা সৌজন্য সাাৎ করতে গেলে মন্ত্রী এ সহায়তা চান।

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতের উদ্ভাবিত বিভিন্ন ফসলরে উচ্চফলনশীল জাত বাংলাদেশে অবমুক্তি, চাষ ও বীজ উৎপাদনরে জন্য ভারতের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। সীমান্তেমুক্ত বীজের প্রস্তাবও দেন তিনি।

এছাড়া সেচকাজে সৌরবিদ্যুৎ ব্যবহার এবং বাংলাদশে রপ্তানি নিষেধাজ্ঞামুক্ত রেখে রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ভারতের সহযোগিতা কামনা করেন ড. শহীদ।

এসময় ভারতের হাইকমিশনার বলনে, ভারতেও মাঝে মধ্যে কোনো কোনো পণ্যের ঘাটতি দেখা দেয়, দাম বেড়ে যায়। সেজন্য অনেক সময় রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। রপ্তানিতে নিষেধাজ্ঞার েেত্র বাংলাদশেকে অনকে সময় বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে।

কৃষি গবেষণা জোরদার করতে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্বোরপ করা হয় বৈঠকে। উচ্চর্পযায়ের সায়েন্টিফিক ভিজিটের মাধ্যমে গবেষণার অগ্রাধিকার খাত চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তি বিশেষ করে ড্রোনরে ব্যবহার, এগ্রো-প্রসেসিং, পোস্ট র্হাভেস্ট ব্যবস্থাপনা, কোল্ড স্টোরজের স্থাপন প্রভৃতি বিষয়ে বাংলাদশেকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করনে প্রণয় র্ভামা।

এসময় কৃষমিন্ত্রী বলনে, ভারত আমাদের র্দীঘদিনের পরীতি বন্ধু। স্বাধীনতার সময় থেকে তারা সবসময় আমাদের পাশে আছে। মুক্তিযুদ্ধের সময় আমরা ভারতে প্রশিণ নিয়েছিলাম। প্রায় এক কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল, বিভিন্ন রকম সহযোগিতা করেছিল। কখনো মনে হয়নি আমরা রিফিউজি হিসেবে ভারতে আছি।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলনে, ফসলের উন্নত জাতের বীজ সীমান্তমুক্ত থাকলে আমরা ফসলের উৎপাদন আরও বাড়াতে পারবো। খাদ্যে উদ্বৃত্ত হওয়াও সম্ভব হবে।

স্বপ্নের রুপায়ণ

0

গড়াই নদীর উপর ব্রিজ। এ স্বপ্ন যুগযুগের। এ ব্রিজটি দুই তীরের মানুষের দূরত্ব কমাবে জোযোন জোযোন। মানুষে মানুষে বন্ধন গভীর করতে কানেকটিভিটি সঞ্চারিত করবে। সমৃদ্ধ করবে অর্থনীতিকে। সোমবার সকালে গড়াই নদীর খোকসা-ওসমানপুর ঘাটের পশ্চিমে কালীবাড়ি এলাকায় সেই স্বপ্নের ব্রিজের উদ্বোধনী কাজের ফলক উন্মোচন করলেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তারই কিছু খন্ড চিত্র।

রাখাইনে জান্তা ব্যাটালিয়ন ছত্রভঙ্গ, নতুন মার্কিন নিষেধাজ্ঞা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমার সেনাবাহিনীর মতা দখলের পর থেকেই শুরু হয় প্রতিরোধ আন্দোলন। এরপর ধীরে ধীরে তা প্রবল সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। এতে দেশটির বেশ কয়েকটি সশস্ত্র জাতিগত মিলিশিয়া বাহিনী অংশ নেয়। সম্মিলিত আক্রমণে রাখাইনে ছত্রভঙ্গ হয়ে পড়েছে সামরিক জান্তার ব্যাটালিয়ন।

এদিকে গত বুধবার মিয়ানমারের সামরিক শাসনের সঙ্গে যুক্ত সংস্থা ও ব্যক্তিদের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মিয়ানমারের জান্তার বিরুদ্ধে সরাসরি দৃঢ় অবস্থান নিলেও বিদ্র্রোহী গোষ্ঠীগুলোকে স্বীকৃতি বা তাদের জোরালো সমর্থন দিচ্ছে না ওয়াংশিটন। তবে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়ে জান্তাকে নিদারুণ বেকায়দায় ফেলেছে।

জাতিসংঘ বলছে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ সংঘাতে এখন পর্যন্তু নিহত হয়েছেন ৫০ হাজার মানুষ।

বিদ্রোহীদের জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গত বছরের ২৭ অক্টোবর ‘অপারেশন ১০২৭’ শুরুু করার পর থেকে অন্তত ২০টি শহর দখল করেছে। রাখাইন, চিন এবং উত্তর শান রাজ্যে ৪০০টিরও বেশি জান্তা ঘাঁটি এবং ফাঁড়ি দখল করেছে তারা। এছাড়াও চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথও দখল করেছে জোটটি।

আরকান আর্মি ছাড়াও বিদ্রোহীদের জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সে রয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। এদের মধ্যে সক্রিয় রয়েছে আরকান আর্মি (এএ)। আন্তর্জাতিক পর্যবেক সংস্থা ইউএস ইনস্টিটিউট অব পিস তাদের এক রিপোর্টে বলছে, ব্রাদারহুড অ্যালায়েন্স এবং আরও দু’টি সশস্ত্র গোষ্ঠী মিলে ‘ব্রিগেড ৬১১’ নামে একটি বাহিনী গঠন করেছে।

গত মঙ্গলবার রাখাইন রাজ্যে সেনাবাহিনীর আরও একটি সামরিক ব্যাটালিয়ন ঘাঁটি দখল করেছে সশ্রস্ত্র জাতিগত গোষ্ঠী এএ। আরকান আর্মির প থেকে বিবৃতিতে বলা হয়েছে, ঐতিহাসিক ¤্রাউক-ইউ টাউনশিপে বেশ কয়েকদিনের লড়াইয়ের পর গত মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ৫৪০ লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি) সদর দপ্তর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়। পরে টাউনশিপের এলআইবি’র ৩৭৭ ও ৭৭৮ নম্বর সামরিক ঘাঁটি এবং অন্যান্য জান্তা ফাঁড়িগুলোকে দখলে অভিযান শুরু করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা রাখাইনের প্রাচীন রাজধানী শহরের ম্রাউক-ইউ প্রতœতাত্তি¡ক যাদুঘর, ঐতিহাসিক মঠ এবং অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে গোলাবর্ষণ করছে বলে দাবি করে সশ্রস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

মিয়ানমারের কাচিন রাজ্য ও উচ্চ সাগাইং অঞ্চলে শাসকদের হামলা করতে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও শক্তিশালী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) সঙ্গেও জোট করে তারা।

জোট এক বিবৃতিতে জানায়, বুধবার রাখাইনের উপকূলীয় শহর রামরিতে সংঘর্ষে সৈন্যরা অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে। দ্বীপের শহরজুড়ে সৈন্যদের মৃতদেহ পাওয়া যায়। বিমান ও গানবোটে করে সেখানে গুলি চালায় জান্তা সরকার।

এর আগে গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জান্তা সরকারের সঙ্গে চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এরপর আক্রমণ বন্ধ করে দেয় সশ্রস্ত্র জোটটি।

আরাকান আর্মি

আরাকান আর্মি (এএ) রাখাইন (আরাকান) রাজ্যভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী। ২০০৯ সালের ১০ এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়। এএ হল ইউনাইটেড লীগ অফ আরাকানের (ইউএলএ) সামরিক শাখা। তবে রাজনৈতিক শাখা হিসেবে ইউনাইটেড লীগ অফ আরাকান (ইউএলএ) কাজ করে থাকে। প্রতিষ্ঠাকালে গোষ্ঠীর অস্থায়ী সদর দপ্তর ছিল কাচিন রাজ্যের লাইজায়।

আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে প্রায় এক যুগ আগে এর সাংগঠনিক উদ্যোগ শুরু হয়। রাখাইন নৃগোষ্ঠীর (আরাকানি) বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে আনতে চায়। এটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তোয়ান মারত নাইং এবং ভাইস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিয়ো টোয়ান আং। বেশিরভাগ এএ সৈন্য কেআইএ মিলিটারি একাডেমিতে প্রশিণ নেন। ২০১৪ সাল থেকে এএ রাখাইন রাজ্যে নিজস্ব প্রশিণ শিবির স্থাপন করে।

মিয়ানমার পিস মনিটরের মতে, ২০১৪ সালে এএ’র ১ হাজার ৫০০ এরও বেশি সৈন্য ছিল। এক বছর পর বেসামরিক শাখায় ২ হাজার ৫০০ সৈন্য ও ১০ হাজার কর্মী রয়েছে বলে তথ্য দেয় ইরাবতি। ২০২০ সালের জানুয়ারিতে গোষ্ঠীটির প্রধান দাবি করেন, ৩০ হাজারেরও বেশি সৈন্য আরাকান আর্মিতে রয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

এদিকে মিয়ানমারের সামরিক শাসনের সঙ্গে যুক্ত সংস্থা ও ব্যক্তিদের ওপর গত বুধবার যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। এটি জান্তা সরকারের জরুরী অবস্থা বাড়ানো এবং নির্বাচন দেরি করার পরপরই এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়ে বহুমুখী চাপে থাকা যুক্তরাষ্ট্র মিয়ানমারের েেত্র ধীরে চলো নীতিতে এগোচ্ছে। জান্তার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে ২০২২ সালে বার্মা আইন বা বার্মা অ্যাক্ট পাস হয়। এতে মানবিক সহায়তা ছাড়াও সশস্ত্র গোষ্ঠী, বিরোধী ছায়া সরকার এবং গণতন্ত্রপন্থি সংগঠনগুলোর জন্য প্রযুক্তিগত এবং প্রাণঘাতী নয়, এমন অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা অনুমোদন করা হয়। তবে এ আইন কতটা কার্যকর হয়েছে, তা প্রশ্নসাপে।

এর আগে ২০২১ সালের ১ ফেব্রæয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির দলকে হটিয়ে মতা দখল করে মিন অং হাইং নেতৃত্বাধীন সামরিক বাহিনী। এ অভ্যুত্থানের বিরুদ্ধে গণবিােভ দেখা দিলে জান্তা বাহিনীর দমনপীড়নে তাতে বহু বিােভকারী নিহত হন।

মিয়ানমারের সামরিক জান্তা সরকার সর্বশেষ সামরিক অভ্যুত্থানের ৩ বছর পর গত ১ ফেব্রæয়ারি (বুধবার) দেশটিতে জারি থাকা জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে। বুধবার দেশটির জাতীয় প্রতিরা ও নিরাপত্তা কাউন্সিল মিং অং হেইংয়ের অনুরোধে জরুরি অবস্থার সময় বাড়ানো হয় বলে জানায় মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি।

এর পরদিন এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ বলেছে, বার্মার সামরিক শাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত দুটি সংস্থা ও চার ব্যক্তির উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সংস্থা দুটি হলো- শ্বে বায়াইন ফিউ গ্রæপ অফ কোম্পানিজ ও শিপিং ফার্ম মায়ানমা ফাইভ স্টার লাইন কোম্পানি লিমিটেড।

গত তিন বছর ধরে সেনাবাহিনী ক্রমাগত সহিংসতা ও সন্ত্রাসী আচরণ করে মিয়ানমারের জনগণকে নিপীড়ন করেছে। তাদের স্বাধীনভাবে নেতা বেছে নেওয়া মতা হরণ করা হয়েছে বলে জানায় ট্রেজারি বিভাগ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক এলাকায় হামলা চালানোর জন্য মিয়ানমারের সেনাবাহিনী সমর্থনের জন্য কোম্পানি ও ব্যক্তিদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক ট্রেজারি আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন, নিষেধাজ্ঞা বার্মার সামরিক শাসককে দেশটির জনগণের অধিকার রার প্রতিশ্রæতিকে জোর দেয়।

একটি পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সেনাশাসনের বিরোধিতা করে এ নিষেধাজ্ঞা ভবিষ্যতে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অর্থপূর্ণ ভূমিকা রাখবে। বার্মায় (মিয়ানমার) অন্তর্ভুক্তিমূলক আলোচনার জায়গা তেরি করার জন্য জান্তা সরকারের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

২০২১ সালের ১ ফেব্রæয়ারি মতা দখলের পর একাধিকবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে জান্তা সরকার। একটি স্থানীয় মনিটরিং গ্রæপের মতে, গত তিন বছরে সেনাবাহিনীর হাতে ৪ হাজার ৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ২৫ হাজারেরও বেশি।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার সম্পর্কে হতাশাবাদের কথা শুনিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের বর্তমান মুহূর্তটি অতীতের বিদ্রোহের থেকে আলাদা কিছু নয়। আগের সব বিদ্রোহ গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। তাছাড়া মিয়ানমারের অনেক জাতিগত গোষ্ঠীর মধ্যে বিভাজন কাটিয়ে ওঠাও অসম্ভব হবে। এটা শেষ পর্যন্ত যে কোনো সত্যিকারের গণতান্ত্রিক অগ্রগতির পথে বাধা হয়ে উঠতে পারে।

এদিকে মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সূত্র: ইরাবতি, বিবিসি ও রয়টার্স।

ব্রিজ শুধু প্রতীকি নয়, মানুষে মানুষে বন্ধন গভীর করতে কানেকটিভিটি বারাবে – সাবেক প্রধান বিচারপতি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর উপর ব্রিজ নির্মান কাজের উদ্বোধন কালে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ব্রিজ শুধু প্রতীকি নয়। মানুষে মানুষে বন্ধন গভীর করতে কানেকটিভিটি বারাবে। এই ব্রিজ এলাকার কৃষি ও শিল্প বিপ্লবে অবদান রাখবে।

সাবেক প্রধান বিচারপতি আরও বলেন, আমরা যে স্বপ্ন দেখি, সে স্বপ্ন দেখতে শিখিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। তার কন্যা শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখেন। এ দেশের সিংহ ভাগ মানুষ খেটে খাওয়া কৃষক। কৃষকের মুখের দিকে তাকিয়ে যদি কিছু করা যায়। এই ব্রিজ শুধু নদীর দুই তীরের মানুষদের কাছে আনতে ভুমিকা রাখবে না। এলাকায় শিল্প বিপ্লবে সহায়ক হবে। গড়ে উঠবে শিল্প কল কারখানা।

প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি একজন ব্রিটিশ মন্ত্রীর বাংলাদেশকে তলাবিহিন ঝুড়ি আখ্যা দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, অসখ্য মানুষের জীবন ও রক্তের বিনিময়ে এ দেশে স্বাধীন হয়েছে। এ দেশের মানুষ হিসেবে আমাদের আর ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হচ্ছে না। দৌলতদিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মানের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে কৃষি ও শিল্প বিপ্লবে গড়াই নদীর উপর নির্মিত সেতুটিও বিশেষ অবদান রাখবে।

সোমবার সকালে খোকসা-ওসমানপুরের সেতুর ভিত্তি প্রস্তর উন্মোচন করা হয়। এ উপলক্ষে খোকসা কালীবাড়ি মাঠে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, এলজিইিডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা প্রমুখ।

সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতাম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমানুর আমান।

সকালে গড়াই নদীর তীরে খোকসা পৌর এলাকার ২ ও ৪ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থলে সাবেক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গড়াই সেতুর নিদ্ধারিত স্থানে ভিত্তি ফলক উন্মোচন করেন।

উল্লেখ্য, গড়াই নদীর উপর খোকসা-ওসমানপুরের মধ্যেকার সংযোগ ব্রিজটির প্রাথমিক নির্মান ব্যয়ধরা হয়েছে ২৭৭ কোটি টাকা। ৯৫০ মিটার দীর্ঘ ব্রিজ নির্মানের শেষ হওয়ার কথা ২০২৭ সাল পর্যন্ত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

শেখ হাসিনাকে লেখা চিঠিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় বাইডেনের

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অর্থনৈতিক ল্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রবিবার ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিটি পৌঁছে দিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক ল্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সাথে অংশীদারত্ব করতে প্রতিশ্রæতিবদ্ধ।

দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরুর এ সময় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি, বৈশ্বিক বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে চাই, লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে লেখেন, স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য, এবং আরও অনেক েেত্র কাজ করার আমাদের একটি দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দু’দেশের এই সম্পর্কের ভিত্তি।

নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি চল্লিশ দিনেও

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শ্বশুর বাড়ি থেকে চল্লিশ দিন আগে গৃহবধূ ইভা খাতুন (২০) রহস্য জনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গৃহবধূর শ্বশুর বাড়ির লোকদের ভুমিকা রহস্য জনক বলে দাবি করছে পরিবার।

রহস্য জনক ভাবে নিখোঁজ ইভা খাতুন উপজেলার কুলবাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী ও আলমগীর হোসেনের মেয়ে। গত বছরের ২৭ ডিসেম্বর শ^শুর বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ভোরে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি গৃহবধূ ইভা। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে মেয়েকে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন।

তিনি জানিয়েছেন, নিখোঁজের চল্লিশ দিন পার হলেও মেয়ের কোন হদিস নেই। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা শঙ্কার মধ্যে রয়েছে। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন কোন গুরুত্ব দিচ্ছেন না।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ইভা নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। নিখোঁজ গৃহবধূর সন্ধানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে খোঁজ করার চেষ্টা চলছে।

শৈলকুপায় কৃষকের কাঁচা কলা কেটে দিয়েছে প্রতিপক্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপাতে রাতের আধারে রাজনৈতি বিরোধের সূত্রধরে দুর্বৃত্তরা এক কৃষকের ক্ষেতের কাঁচা কলা কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই কলা বাজারে বিক্রির উপযোগী হয়নি।

শনিবার দিনগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতি গ্রস্থ কৃষক বদিউজ্জামাল বলয় মথুরাপুর গ্রামের আলামগীর হোসেনের ছেলে।

রবিবার কৃষক বদিউজ্জামান জানান, সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সতন্ত্র গ্রার্থীকে সমর্থন করেন। এ নিয়ে নৌকার সমর্থকদের সাথে তার বিরোধ হয়। এই বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা তার জমির ৪০টি কলা গাছের কাঁচা কলা কেটে রেখে গেছে।

তিনি আরো জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করেন। ফলে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হচ্ছিল। নির্বাচনের সময় ট্রাকের সমর্থন করাই আমার কাল হলো। তিনি প্রশাসনের কাছ ন্যায় বিচার দাবী করেছেন।

মেলার প্রস্তুতি

0

সাড়ে ৫ শতাধিক বছরের ঐতিহ্যবাহী কালী পূজা ও গ্রামীন মেলা কেন্দ্র করে প্রাণ সঞ্চার হয়েছে। শিশুতোষ খেলনা ও মনোহারি পণ্যের ব্যবসায়ীরা আসতে শুরু করেছে। পূজা ও গ্রামীন মেলা মাঠে শুরু হয়েছে কর্মযোগ্য। ৯ ফেব্রæয়ারী মাঘি আমাবশ্যায় মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। কুষ্টিয়ার খোকসা কালীবাড়ির মেলার মাঠ থেকে রবিবার বিকালে ছবি গুলো তোলা।

 

নির্বাচনী সহিংসতায় নিহতের পরিবারকে এমপির সহায়তা প্রদান

0

নিহতের স্ত্রী চাইলেন সুষ্ঠ বিচার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপরে হামলা ও গুলিতে নিহত জিয়ার হোসেনের (৪৫) পরিবারকে নগদ দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া মোড়ে নিহত জিয়ার হোসেনের (৪৫) স্ত্রী রিনা খাতুনের হাতে সংসদ সদস্য আব্দুর রউফ এ সহায়তা প্রদান করেন।

এছাড়াও নতুন করে ঘুরে দাঁড়ানোর ল্েয বিভিন্ন সময়ে সরকারি ও বে-সরকারিভাবে জিয়ার পরিবারকে সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য আব্দুর রউফ। জিয়ার কয়া ইউনিয়নের বের কালোয়া গ্রামের মৃত কেঁদো শেখের ছেলে। তিনি পেশায় একজন জেলে ও পাঁচ কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লেিগর কর্মী ছিলেন।

এসময় নিহত জিয়ার স্ত্রী রিনা খাতুন ও স্বজনরা সংসদ সদস্যের কাছে জিয়া হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, যুবলীগ নেতা জিয়াদুল ইসলাম মিলন, জিয়া হত্যা মামলার বাদী ইয়ারুল আলীসহ প্রমুখ।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বের কালোয়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল খালেকের সাথে মৃত কেঁদো শেখের ছেলেদের প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে সামাজিক দ্ব›দ্ব চলে আসছে। পদ্মানদীতে মাছ ধরা, যেকোন নির্বাচনসহ বিভিন্ন অজুহাতে প্রায় দু’প সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী সময়ে গত ১২ জানুয়ারি সকালে বের কালোয়া মোড়ে দু’প আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে দুই ভাই গুলিবিদ্ধ হয়। তার মধ্যে জিয়ার গত ১৬ জানুয়ারি ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় গত ১৩ জানুয়ারি ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন নিহতের ছোট ভাই ইয়ারুল হোসেন। এর আগে ২০২১ সালে একই স্থানে দু’পরে সংঘর্ষে ১৪ জন গুলিবিদ্ধ হয়েছিল। সে সংক্রান্ত মামলা আদালতে চলমান রয়েছে।

মামলার বাদী ইয়ারুল জানান, ঘটনা যেভাবেই ঘটুক তিনি সুষ্ঠু বিচার চান। তিনি আর কোনো সংঘর্ষ চান না। তাঁর ভাষ্য, সংসদ সদস্য তাঁর ভাইয়ের পরিবারকে দুই লাখ টাকা দিয়েছেন। এলাকায় শান্তির জন্য সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী চলতে চান।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন জানান, আধিপত্য বিস্তার ও নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পরে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই প্রতিপরে আঘাতে জিয়ার নির্মম মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত সাপে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

জিয়া হত্যার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, অপরাধীরা যেদলেরই সমর্থক হোক, তাঁদের দেশের আইনে বিচার হবে। তিগ্রস্থ পরিবার যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য নগদ দুই লাখ টাকা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে সরকারি ও বেসরকারিভাবে আরো সাহায্য সহযোগীতা করা হবে।

সংখ্যালঘুরা নৌকার বাইরে গেলেই নির্যাতনের শিকার হয়: নিতাই রায় চৌধুরী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা নৌকার বাইরে গেলেই নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ভ্ক্তুভোগীরা বলেছেন, নৌকায় ভোট না দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয় এবং এখনও তারা ভীতসন্ত্রস্ত।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা দলীয়ভাবে তদন্ত করছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার ফরিদপুর ও ঝিনাইদহে সরেজমিন তদন্ত শেষে তিনি এসব কথা বলেন।

গত ২৯ জানুয়ারি ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্তে নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে বিএনপি। এই তদন্ত কমিটি প্রথমে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে যায়। প্রতিনিধি দলটি নির্যাতিতদের বাড়িতে যায় এবং সহিংসতার প্রত্য বর্ণনা শোনেন।

নির্যাতনের শিকার সংখ্যালঘুরা জানান, নৌকায় ভোট না দিয়ে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর পে কাজ করায় তাদের ওপর হামলা চালানো হয়। তারা আরও অভিযোগ করেন, নৌকায় ভোট না দিলে তাদের দেশ ছাড়া করা হবে।

বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

এ ছাড়া যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ, ফরিদপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাফরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...