বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 526

বিয়ের দাবিতে পুলিশ সদস্য’র বাড়িতে যুবতীর অবস্থান

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিয়ের দাবিতে পুলিশ সদস্য’র বাড়িতে এক যুবতী অবস্থান ধর্মঘট করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ সদস্য স¤্রাটের আলহেরা স্কুলপাড়ার বাড়ির গেটে বিয়ের দাবিতে ওই যুবতী অবস্থান নিয়েছে।

জানা গেছে, ঝিনাইদহ শহরের আলহেরা স্কুলপাড়ার বাবুল ড্রাইভারের ছেলে পুলিশ সদস্য সম্রাট কয়েক বছর আগে কুষ্টিয়ায় পোস্টিং ছিল। চাকুরীর সুবাদে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের কলেজ ছাত্রী শারমিনের সাথে পরিচয় হয়। তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অবস্থান নেওয়া যুবতী শারমিন অভিযোগ করে বলেন, প্রেমের সম্পর্ক হওয়ার পর বিয়ের প্রলোভন দেখিয়ে দফায় দফায় বিভিন্ন স্থানে নিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক করে। পরে সম্প্রতি তাকে এড়িয়ে চলা শুরু করে। বিয়ের চাপ দিলে সম্রাট নানা তালবাহানা শুরু করে। উপায় না পেয়ে সে নিজে সম্রাটের বিরুদ্ধে কুষ্টিয়ার পুলিশ সুপারের বরাবর অভিযোগ দেয়। একপর্যায়ে সম্রাটকে বাগেরহাট বদলি করে দেওয়া হয়।

বৃহস্পতিবার বাগেরহাট গিয়ে শারমিন জানতে পারে শুক্রবার সম্রাটের বিয়ে হচ্ছে। এমন খবরে ওই সন্ধ্যায় সে সম্রাটের বাড়ির গেটে অবস্থান শুরু করে।

সম্রাটের পিতা বাবলু বলেন, তার ছেলের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। স¤্রাটের সাথে যে মেয়েটার সম্পর্ক রয়েছে তার কোন প্রমাণ দিতে পারেনি মেয়েটা।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও মেয়েটি এসেছিল। কিন্তু মেয়েটি সাথে পুলিশ সদস্য সম্রাটের সম্পর্কের কোন প্রমাণ সে দিতে পারেনি।

কুষ্টিয়ায় বাড়ির উঠানে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার দরবেশপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবার ঘুম থেকে ডেকে তুলে বাড়ির উঠানে রাজু আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্ত¡রা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার ভাদালিয়া ইউনিয়নের দরবেশপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রাজু আহম্মেদ এ গ্রামের মুন্তাজ মন্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারিক সূত্র জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজু নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক একটার দিকে একদল দুর্বৃত্ত বাড়ি ঘিরে ফেলে। এক পর্যায়ে তার রাজুকে ঘর থেকে বের করে বাড়িব উঠানে খুব কাছ থেকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরিবারের লোকেরা রাজুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তারকে করে বিবাদমান দুটি গ্রæপের মধ্যে কোন্দল চলে আসছিলো। এ ধারাবাহিকতায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম হত্যাকান্ডে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অধিক দরে যন্ত্রপাতি ক্রয়

0

সাবেক তত্বাবধায়কসহ তিন জনের নামে দুদকের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য বাজার দরের চেয়ে অধিক দামে মেডিকেল যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগে অবসরপ্রাপ্ত সাবেক তত্ত¡াবধায়ক সহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) থানায় মামলা করেছে।

দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো: জাকারিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা মামলার বাদি হয়েছেন দুর্নীতি দমন কমিশন ঢাকার প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো: সহিদুর রহমান। মামলা নং-১২, তারিখ ২৩ সেপ্টেম্বর ২১ ইং।

মামলার আসামি হচ্ছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত সাবেক তত্বাবধায়ক ডা: আবু হাসানুজ্জামান, নিমিউ এন্ড টিসি, মহাখালী ঢাকার অবসরপ্রাপ্ত সাবেক এ্যাসিস্টেন্ট রিপিয়ার কাম ট্রেনিং ইঞ্জিনিয়ার এ এইচ এম আব্দুল কুদ্দুস এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স প্যারাগন এন্টারপ্রাইজ কেশবপুর মোড়, রাজশাহীর প্রোপ্রাইটার জাহেদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিগণ পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে ২০১৮-২০১৯ অর্থ বছরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল যন্ত্রপাতি বাজার দরের চেয়ে অধিক দর দেখিয়ে ক্রয় করে সরকারি ১ কোটি ১০ লক্ষ ৩৫ হাজার ৯শ ৭০ টাকা আত্মসাত করেন।

কুষ্টিয়ায় নিজের শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নিজের শিশু সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে নিজেও আত্মহত্যা করেছে এক মা।

বুধবার ভোরে শহরের থানাপাড়া বাঁধ এলাকা থেকে পুলিশ নিহত মা ও ছেলের লাশ উদ্ধার করে। এ সময় ঘরে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আর পাশে বিছানায় পড়ে ছিল ৯ মাসের শিশু সন্তান জিমের নিথর মরদেহ। নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার অটো চালক রতনের স্ত্রী ও ছেলে জিম।

এলাকাবাসী জানান, গড়াই নদীসংলগ্ন থানাপাড়ার পুরনো বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই আকলিমা খাতুনের বাবা মাজেদের বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কার কাজ চলায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে ৯ মাসের শিশু সন্তান জিমকে নিয়ে ঘুমিয়ে ছিলেন আকলিমা। বুধবার ভোরে পরিবারের লোকেরা আকলিমার ঘরে ঢুকে তার লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাশেই বিছানায় শিশু জিমের নিথর দেহ পড়ে আছে। তাৎণিকভাবে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মডেল থানা পুলিশ ওই বাড়ি থেকে মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে আকলিমা তার শিশু ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী জানান, আকলিমা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা চলছিল। তার স্বামীর প্রথম পরে দুটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার সময় আকলিমার স্বামী একই এলাকায় তার নিজ বাড়িতে ছিলেন।

কুষ্টিয়া মডেল থানা ওসি সাব্বিরুল আলম জানান, থানাপাড়া বাঁধের একটি বাড়ি থেকে মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন। তবে তদন্ত প্রতিবেদন পেলে সব কিছু নিশ্চিত হওয়া যাবে।

কুষ্টিয়ায় নির্মাণাধীন দূর্গা প্রতীমা ভাংচুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আইকা যুবসংঘের ব্যানারে নির্মাণাধীন মন্ডুপে বেশ কয়েকটি প্রতীমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে বিষয়টি জানার পর পুলিশকে খবর দেয় মন্ডপ কমিটির সদস্যরা। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পূজা মন্দিও কমিটির সদস্যরা জানান, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শহরের আড়ুয়াপাড়া রেললাইন সংলগ্ন হেমচন্দ্র লেনস্থ আইকা সংঘ অস্থায়ী মন্ডপে প্রতীমা তৈরীর কাজ শুরু করে। মন্ডপ কমিটির সদস্যরা সকালে এসে দেখতে পান মন্ডপে থাকা নির্মাণাধীন প্রায় সব ক’টি প্রতীমার অংশবিশেষ ভাংচুর করা হয়েছে। সংবাদ দেওয়ার পর কুষ্টিয়া পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাকুষ্টিয়ায় নির্মাণাধীন দূর্গা প্রতীমা ভাংচুরব্বিরুল আলম জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রতীমা ভাংচুরের সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় নেয়ার দাবি জানিয়েছেন।

ঝিনাইদহে দালালসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক দালালসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে সীমান্তের যাদবপুর বিওপির বিজিবি সদস্যরা কানাইডাঙ্গা গ্রামের ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ১জন নারী ও ২ জন শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল কামররুল হাসান জানান, তারা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেশকিছু লোকজন বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে যাদবপুর সীমান্তে বিওপির বিজিবি সদস্যরা অভযান চালিয়ে কানাইডাঙ্গা গ্রাম থেকে ১৫ জনকে আটক করে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা সহ আটকদের সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার হত্যা মামলায় চার আসামির ফাঁসি আদেশ

0

এক জনের যাবজ্জীবন করাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সদরের চাঞ্চল্যকর সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় চার আসামির ফাঁসি এবং অপর এক আসামির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১ টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিই আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন সাইদুল ইসলাম (৩৭), ফারুক হোসেন (৩৮), কামাল শেখ (৪০) এবং মশিউল আলম (৪০)। একমাত্র যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত অপর আসামি হচ্ছেন মনোয়ার হোসেন ডাবলু (৩৮)। এদের মধ্যে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মনোয়ার হোসেন ডাবলু এবং ফাঁসির দন্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রি অফিসের স্টাফ ছিলেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ৮ অক্টোবর রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে (৫০) শহরের আড়–য়াপাড়া এলাকার বিসি ষ্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলা ভাড়া বাসায় হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। নূর মোহাম্মদ শাহের দেশের বাড়ি কুঁড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৌলা গ্রামে।

হত্যাকান্ডের পরের দিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার চারদিন পর পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত চার জনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুড়ি, রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

কুমারখালীতে সংবাদিকের বাড়িতে চুরি

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি হাবীব চৌহানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার দিনগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সংর্ঘবদ্ধ দুবৃত্বরা গভীর রাতে সাংবাদিক হাবীব চৌহানের বসত বাড়ির বাইরের পত্রিকা সহ প্রয়োজনীয় ব্যক্তিগত মালামাল সংরক্ষণ ও বিশ্রামাগার হিসাবে ব্যবহৃত ঘরের দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে ঘরের ভিতরে থাকা সোলার প্যানেলের ব্যাটারি চুরি হয়। চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার চুরি যাওয়া ব্যাটারি উদ্ধারের প্রচেষ্টা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, গভীর রাত পর্যন্ত রাস্তাঘাটে আড্ডা দেওয়া স্থানীয় বকাটে, নেশাখোর ও উচ্ছৃঙ্খল যুবকেরা জড়িত থাকতে পারে কিংবা এদের যোগসাজসে এই ধরণের চুরির ঘটনা ঘাঁনো হতে পারে।

উল্লেখ্য, গত রবিবার রাতে দুর্গাপুর পশ্চিমপাড়া এলাকার রানার বসতবাড়ি থেকে একটি অটোরিক্সা ও সোমবার রাতে নাসির উদ্দিন নামের একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ির রান্না ঘর থেকে প্রয়োজনীয় মালামাল চুরির ঘটনা ঘটেছে।

কালুখালীতে আওয়ামী লীগের প্রস্ততি সভা

0

কালুখালী সংবাদ দাতা

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে কালুখালীতে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রতন দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, অর্থ সম্পাদক মোক্তার হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা পারভীন, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, সহসভাপতি আঃ মতিন, জয়নাল আবেদীন, ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম জিন্নাহ ,উরমান মন্ডল ,আঃ রশিদ প্রমুখ। সভাপতিত্ব করেন রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন।

বাগেরহাটে আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

0

প্রেস রিলিজ

সম্প্রীতির বাগেরহাট জেলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইমাম, পুরোহিত, যাজক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নিয়ে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট-এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে শনিবার দিনব্যাপি সংলাপ অনুষ্ঠিত হয়। বাগেরহাট লেডিস কাবে অনুষ্ঠিত সংলাপে তিন উপজেলার ৬০ জন ধর্মীয় নেতারা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার চেয়ারম্যান স্বপন কুমার দাশ, বাগেরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বিরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোজাফ্ফর হোসেন।

জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং গীর্জার যাজকদের এ সংলাপ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...